Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনা স্থগিত করলেন ইলন মাস্ক

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
13 May, 2022, 06:50 pm
Last modified: 13 May, 2022, 06:51 pm

Related News

  • ‘আপনার দ্বীপের সবচেয়ে উদ্দাম পার্টি কবে?’—এপস্টিনের সঙ্গে মাস্কের ‘সখ্য’, প্রকাশ্যে নতুন নথি
  • মহাকাশে এআই ডেটা সেন্টার: কেন এই অদ্ভুত পরিকল্পনা ইলন মাস্কের?
  • ইরানে আন্দোলন দমনে কঠিন নিরাপত্তা পরীক্ষার মুখে মাস্কের স্টারলিংক
  • গ্রক দিয়ে অশ্লীল ছবি তৈরির অভিযোগ, মাস্কের এক্সএআই-র বিরুদ্ধে তার সন্তানের মায়ের মামলা
  • ইরানে ফ্রি ইন্টারনেট সুবিধা পাচ্ছেন স্টারলিংক ব্যবহারকারীরা: দাবি মানবাধিকার সংস্থার

৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনা স্থগিত করলেন ইলন মাস্ক

চুক্তির শর্ত অনুযায়ী, শেষ পর্যন্ত এই বিক্রি না ঘটলে ক্ষতিপূরণ হিসেবে টুইটারকে ১০০ কোটি ডলার দিতে হবে মাস্কের।
হিন্দুস্তান টাইমস
13 May, 2022, 06:50 pm
Last modified: 13 May, 2022, 06:51 pm

ভুয়া/স্প্যাম অ্যাকাউন্ট কতগুলো আছে, তা যাচাই করে নথি না পাওয়া পর্যন্ত টুইটার কেনার চুক্তি স্থগিত রাখা হচ্ছে। এমনটাই জানালেন ইলন মাস্ক। 

গত মাস থেকেই মাইক্রোব্লগিং সাইটটি নিয়ে একাধিক পরিকল্পনা ঘোষণা করছিলেন তিনি। এমনকি মাস্ক টুইটারের অন্তর্বর্তীকালীন সিইও হতে পারেন বলেও জল্পনা ছড়ায়।

মোট টুইটার ব্যবহারকারীদের মধ্যে ভুয়া বা স্প্যাম অ্যাকাউন্টের সংখ্যা ৫ শতাংশের নিচে কি না, সেই তথ্যের জন্য অপেক্ষা এখন করছেন বলে জানিয়েছেন ইলন মাস্ক।

সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন রিটুইট করে শুক্রবার টেসলার কর্ণধার নিজেই টুইটারে বলেছেন, 'স্প্যাম বা ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা সত্যিই টুইটারের মোট ব্যবহারকারীর ৫ শতাংশের কম, তা গণনার সপক্ষে নথি না পাওয়া পর্যন্ত সাময়িকভাবে টুইটার কেনার চুক্তি স্থগিত রাখা হচ্ছে।'

টুইটার চুক্তি

গত মাসেই ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মটি কিনে নেন টেসলার কর্ণধার। 

Twitter deal temporarily on hold pending details supporting calculation that spam/fake accounts do indeed represent less than 5% of usershttps://t.co/Y2t0QMuuyn— Elon Musk (@elonmusk) May 13, 2022

আনুষ্ঠানিকভাবে টুইটার বিক্রির ঘোষণার পর একটি যৌথ বিবৃতিতে মাস্ক বলেছিলেন, 'গণতন্ত্র (সঠিকভাবে) কাজ করার ভিত্তি হলো বাকস্বাধীনতা। টুইটার হলো সেই ডিজিটাল বৃত্ত যেখানে মানুষের ভবিষ্যতের ক্ষেত্রে যেকোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।' 

অন্যদিকে, টুইটারের বোর্ডের চেয়ারপার্সন ব্রেট টেলর দাবি করেছিলেন, মাইক্রোব্লগিং সাইট কেনার জন্য ইলন যে প্রস্তাব দিয়েছিলেন, তা গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে। যা টুইটারের শেয়ারহোল্ডারের জন্য সেরা পথ হবে।

চুক্তির শর্ত অনুযায়ী, শেষ পর্যন্ত এই বিক্রি না ঘটলে ক্ষতিপূরণ হিসেবে টুইটারকে ১০০ কোটি ডলার দিতে হবে মাস্কের।

Related Topics

টপ নিউজ

টুইটার / টুইটার কেনা / ইলন মাস্ক / টুইটার বিক্রি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • ‘আপনার দ্বীপের সবচেয়ে উদ্দাম পার্টি কবে?’—এপস্টিনের সঙ্গে মাস্কের ‘সখ্য’, প্রকাশ্যে নতুন নথি
  • মহাকাশে এআই ডেটা সেন্টার: কেন এই অদ্ভুত পরিকল্পনা ইলন মাস্কের?
  • ইরানে আন্দোলন দমনে কঠিন নিরাপত্তা পরীক্ষার মুখে মাস্কের স্টারলিংক
  • গ্রক দিয়ে অশ্লীল ছবি তৈরির অভিযোগ, মাস্কের এক্সএআই-র বিরুদ্ধে তার সন্তানের মায়ের মামলা
  • ইরানে ফ্রি ইন্টারনেট সুবিধা পাচ্ছেন স্টারলিংক ব্যবহারকারীরা: দাবি মানবাধিকার সংস্থার

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net