Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
কীটনাশকে বেশি ক্ষতির ঝুঁকিতে থাকেন অশ্বেতাঙ্গ মানুষেরা, বলছে গবেষণা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
19 April, 2022, 06:25 pm
Last modified: 19 April, 2022, 07:04 pm

Related News

  • সার সংকটের তীব্র ধাক্কা: বড় ধরনের খাদ্য সংকটের আশঙ্কা বিশ্বজুড়ে
  • আলোচনা ব্যর্থ হওয়ার উপক্রম, যুক্তরাষ্ট্রকে যুদ্ধের প্রস্তুতি ও অর্থনৈতিক ক্ষতির হুঁশিয়ারি ইরানের
  • ট্রাম্পের সতর্কবার্তার পরও নিজেদের ‘স্বাধীন’ দাবি করল তাইওয়ান
  • কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের
  • ড্রোন ঠেকাতে লেজার অস্ত্রের তীব্র প্রতিযোগিতা: চীন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নজর মধ্যপ্রাচ্যে

কীটনাশকে বেশি ক্ষতির ঝুঁকিতে থাকেন অশ্বেতাঙ্গ মানুষেরা, বলছে গবেষণা

যুক্তরাষ্ট্রের কৃষিখাতে কাজ করা ব্যক্তিদের মধ্যে ৮৩ শতাংশ হিসপানিক। দেশটিতে ব্যবহার করা ৯০ শতাংশ কীটনাশকের ক্ষতিকর সিনথেটিক রাসায়নিক পদার্থ দ্বারা ঝুঁকির মুখে রয়েছেন এ জনগোষ্ঠীটি।
টিবিএস ডেস্ক
19 April, 2022, 06:25 pm
Last modified: 19 April, 2022, 07:04 pm
গত ২০ বছর ধরে ১৪টি ক্ষতিকর কীটনাশক নিয়ে পর্যবেক্ষণ চালান গবেষকেরা। ছবি: দ্য গার্ডিয়ান

মার্কিন যুক্তরাষ্ট্রে অশ্বেতাঙ্গ জনগোষ্ঠী ও কম আয়কারী সম্প্রদায় কীটনাশকে ক্ষতিগ্রস্ত হওয়ার আনুপাতিক হারে বেশি ঝুঁকিতে থাকেন বলে নতুন এক গবেষণায় জানা গেছে।

যুক্তরাষ্ট্রের কৃষিখাতে কাজ করা ব্যক্তিদের মধ্যে ৮৩ শতাংশ হিস্প্যানিক। দেশটিতে ব্যবহার করা ৯০ শতাংশ কীটনাশকের ক্ষতিকর সিনথেটিক রাসায়নিক পদার্থ দ্বারা ঝুঁকির মুখে রয়েছেন এ জনগোষ্ঠীটি।

গবেষণা কাজটি সম্পাদন করেছে সেন্টার ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি; আফ্রিকান-আমেরিকান অধ্যুষিত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের গবেষক; ও বিভিন্ন কৃষিখামার, রেশিয়াল জাস্টিস ও কনজারভেশন দলের আইনজীবীরা।

টেক্সাস সাউদার্ন ইউনিভার্সিটি'র বুলার্ড সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড ক্লাইমেট জাস্টিস-এর পরিচালক ও গবেষণার একজন সহ-লেখক রবার্ট বুলার্ড বলেন, 'এই কৃষিশ্রমিকদের কিছুটা খরচের খাতায় রাখা হয়।'

বুলার্ড জানান, 'এ গবেষণা থেকে বোঝা যাচ্ছে পদ্ধতিগত অবহেলার মাধ্যমে এ জনগোষ্ঠীকে একটি পিছিয়ে পড়া গোষ্ঠীতে পরিণত করা হয়েছে। তাদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়ে সমান গুরুত্ব দেওয়া হয়নি।'

ওই গবেষণায় মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি), এনভায়রনমেন্টাল প্রটেকশন এজেন্সি (ইপিএ), ও অন্যান্য গবেষণা থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করা হয়। তা থেকে জানা যায় অবিচার, রেগুলেশনে বৈসাদৃশ্য, ও দুর্বল ফ্রেমওয়ার্কের কারণে অশ্বেতাঙ্গ মানুষদের কীটনাশকে ক্ষতিগ্রস্ত হওয়ার আনুপাতিক ঝুঁকি বেশি সৃষ্টি হয়েছে।

গত ২০ বছর ধরে ১৪টি ক্ষতিকর কীটনাশক নিয়ে পর্যবেক্ষণ চালান গবেষকেরা। এগুলোর মধ্যে ১২টি কীটনাশকের উপাদান কৃষ্ণাঙ্গ, মেক্সিকান আমেরিকানদের রক্ত ও প্রস্রাবে পাওয়া যায়। পাওয়া এ পরিমাণ ছিল শ্বেতাঙ্গ আমেরিকানদের চেয়ে পাঁচগুণ বেশি।

ফার্মওয়ার্কার অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা'র জিনি ইকোনোমস বলেন, 'আমাদেরকে এ ক্ষতিকারক কীটনাশকগুলো বাদ দিয়ে তার বিকল্প বের করতে হবে। এগুলো শুধু কৃষকদের ক্ষতি করছে না, এগুলো পানি, খাবার ইত্যাদির সাথে মিশে যাচ্ছে, আমাদের মাটিকে দূষিত করছে।'

ওই গবেষণায় আরও দেখা গেছে, স্বল্প আয়কারী পরিবারগুলো ইঁদুর ও তেলাপোকা মারার জন্য সবচেয়ে বেশি কীটনাশক ব্যবহার করে। কীটনাশকের ফলে শিশুদের বৃদ্ধি ব্যাহত হতে পারে। তাদের শেখার ক্ষমতা হ্রাস পাওয়া সহ অন্যান্য আচরণগত সমস্যা দেখা দিতে পারে।


সূত্র: দ্য গার্ডিয়ান

Related Topics

টপ নিউজ

কৃষি / যুক্তরাষ্ট্র / কীটনাশক / ক্ষতিকর কীটনাশক / অশ্বেতাঙ্গ / হিসপানিক / গবেষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • সার সংকটের তীব্র ধাক্কা: বড় ধরনের খাদ্য সংকটের আশঙ্কা বিশ্বজুড়ে
  • আলোচনা ব্যর্থ হওয়ার উপক্রম, যুক্তরাষ্ট্রকে যুদ্ধের প্রস্তুতি ও অর্থনৈতিক ক্ষতির হুঁশিয়ারি ইরানের
  • ট্রাম্পের সতর্কবার্তার পরও নিজেদের ‘স্বাধীন’ দাবি করল তাইওয়ান
  • কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের
  • ড্রোন ঠেকাতে লেজার অস্ত্রের তীব্র প্রতিযোগিতা: চীন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নজর মধ্যপ্রাচ্যে

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net