Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
অস্তিত্ব সংকটে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
23 March, 2022, 11:10 am
Last modified: 23 March, 2022, 11:25 am

Related News

  • হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে ইরানের পূর্ণ অধিকার রয়েছে: জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত
  • পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • শীঘ্রই ভারতে মোতায়েন হবে রুশ সেনা ও যুদ্ধজাহাজ? দুই দেশের নতুন প্রতিরক্ষা চুক্তি যে কারণে গুরুত্বপূর্ণ
  • ডেটিংয়ে গিয়ে ইরান-ইউক্রেন নিয়ে গোপন তথ্য ফাঁস পেন্টাগন কর্মকর্তার
  • পাকিস্তান, ওমান ও রাশিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অস্তিত্ব সংকটে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া

“সুতরাং এটি যদি আমাদের দেশের জন্য অস্তিত্বের হুমকি হয়, তবে আমরা আমাদের নিরাপত্তার ধারণা অনুযায়ী এর (পারমাণবিক অস্ত্র) ব্যবহার করতে পারি”, বলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
টিবিএস ডেস্ক
23 March, 2022, 11:10 am
Last modified: 23 March, 2022, 11:25 am
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

দেশের অস্তিত্ব যদি হুমকির মুখে পড়ে, তাহলে পারমাণবিক অস্ত্রের ব্যবহারে পিছ পা হবে না রাশিয়া। মঙ্গলবার (২২ মার্চ) সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্যই করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। 

তিনি বলেন, "আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তার একটি ধারণা রয়েছে এবং সেটি সর্বজনীন। কোন কোন ক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হতে পারে, তা জানতে কারণগুলো আপনিও পড়তে পারেন।"

"সুতরাং এটি যদি আমাদের দেশের জন্য অস্তিত্বের হুমকি হয়, তবে আমরা আমাদের নিরাপত্তার ধারণা অনুযায়ী এর (পারমাণবিক অস্ত্র) ব্যবহার করতে পারি", যোগ করেন তিনি। 

এর আগে, গত মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের পারমাণবিক বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছিলেন।

সিএনএন-কে পেসকভ আরও বলেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঠিকমতোই এগোচ্ছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মস্কোর যুদ্ধ কৌশলকে 'নিষ্ঠুর' আখ্যা দিয়ে সতর্ক করে বলেছেন, পুতিন যেকোনো সময় ইউক্রেনে রাসায়নিক ও জৈব অস্ত্রের ব্যবহার করতে পারে। বাইডেনের এমন সতর্কবার্তার পরেই সিএনএন'র সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন পেসকভ। 

মার্কিন প্রতিরক্ষা সদরসপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহারের বিষয়ে মস্কোর বক্তব্যকে 'বিপজ্জনক' বলে অভিহিত করেছেন। তিনি বলেন, "কোনও দায়িত্বশীল পারমাণবিক শক্তির এভাবে কাজ করা উচিত নয়। বিষয়টির ওপর আমরা নিয়মিত নজর রেখে চলেছি।"

রাশিয়ার পারমাণবিক বাহিনীকে পুতিনের সতর্কবার্তা দেওয়ার পর থেকেই, পারমাণবিক হামলার সম্ভাবনা দেখা দিয়েছে ইউক্রেনে। অবশ্য পশ্চিমা দেশগুলোর দাবি, রাশিয়ার পারমাণবিক অস্ত্র সম্প্রতি কোথাও সরানো হয়নি। তবে এরই মধ্যে ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়ার ঘোষণা দিয়েছে ন্যাটো। এ নিয়ে চরম হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন পুতিন। তবে অনেকের মত, পুতিন কেবল পারমাণবিক হাতিয়ারের ভয় দেখিয়ে পশ্চিমা শক্তিকে ইউক্রেন থেকে দূরে রাখার চেষ্টা করছেন। ইউক্রেন যাতে পশ্চিমা দেশগুলো কাছ থেকে সাহায্য না পায়, এর জন্যই এমন সব ঘোষণা ও পদক্ষেপ নিচ্ছেন তিনি। 


 

  • সূত্র: আল জাজিরা

Related Topics

টপ নিউজ

ইউক্রেন সংকট / রাশিয়া-ইউক্রেন যুদ্ধ / পারমাণবিক অস্ত্র / রাশিয়া / ইউক্রেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • কিম জং উন। ছবি: রয়টার্স
    ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

Related News

  • হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে ইরানের পূর্ণ অধিকার রয়েছে: জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত
  • পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • শীঘ্রই ভারতে মোতায়েন হবে রুশ সেনা ও যুদ্ধজাহাজ? দুই দেশের নতুন প্রতিরক্ষা চুক্তি যে কারণে গুরুত্বপূর্ণ
  • ডেটিংয়ে গিয়ে ইরান-ইউক্রেন নিয়ে গোপন তথ্য ফাঁস পেন্টাগন কর্মকর্তার
  • পাকিস্তান, ওমান ও রাশিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Most Read

1
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

4
কিম জং উন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

6
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net