Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
ওমিক্রন ঠেকাতে দিল্লিতে কারফিউ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
05 January, 2022, 09:45 am
Last modified: 05 January, 2022, 10:38 am

Related News

  • ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি
  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার
  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

ওমিক্রন ঠেকাতে দিল্লিতে কারফিউ

মঙ্গলবার ভারতে ৩৭ হাজার ৩৭৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, যা এক সপ্তাহের ব্যবধানে অন্তত পাঁচগুণ।
টিবিএস ডেস্ক
05 January, 2022, 09:45 am
Last modified: 05 January, 2022, 10:38 am

করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের জন্য প্রস্তুত হচ্ছে ভারত। আর এর অংশ হিসেবে রাজধানী দিল্লি ও অর্থনৈতিক কেন্দ্র মুম্বাইতে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে কারফিউ জারি করেছে সরকার।

মঙ্গলবার ভারতে ৩৭ হাজার ৩৭৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, যা এক সপ্তাহের ব্যবধানে অন্তত পাঁচগুণ। বিশেষজ্ঞদের মতে, করোনার নতুন ধরন ওমিক্রনের প্রভাবেই সংক্রমণ দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে দেশটিতে।

ভারতের ভ্যাকসিন টাস্ক ফোর্সের প্রধান ডা. এন কে অরোরা সোমবার এনডিটিভিকে বলেন, "দেশে মহামারির তৃতীয় ঢেউ ইতোমধ্যেই শুরু হয়েছে। পুরো ঢেউটি মহামারির একটি নতুন রূপ... যা, ওমিক্রন দ্বারা চালিত বলে মনে হচ্ছে।"

এই সংক্রমণের প্রায় এক তৃতীয়াংশই দিল্লি ও মুম্বাই শহরের। তাই ভাইরাসের বিস্তার রোধে উভয় শহরই কারফিউ এবং অন্যান্য বিধিনিষেধ আবারও ফিরিয়ে এনেছে।এছাড়া, দেশটির প্রধান হাসপাতালগুলোর মধ্যে অন্যতম দিল্লির 'অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস)-এর ডাক্তারদের শীতকালীন ছুটিও বাতিল করেছে সরকার।

ভারতে এখন পর্যন্ত ১ হাজার ৭০০ জনের ওমিক্রন ধরনে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইতে নতুন এই ধরন দ্বারা আক্রান্ত হয়েছেন সবচেয়ে বেশি মানুষ, যার সংখ্যা ৫৬৮। এরপর রয়েছে রাজধানী দিল্লি; সেখানে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা ৩৮২।

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, শহরের কোভিড-১৯ সংক্রমণের ৮১ শতাংশই ওমিক্রনে আক্রান্ত।

দেশটির ক্রমবর্ধমান কোভিড সংক্রমণ থেকে রেহায় পাননি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। তিনি কোভিড পজিটিভ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সপ্তাহান্তের এই কারফিউ ঘোষণা করা শহরটিতে।

কেজরিওয়াল সোমবার মাস্ক ছাড়াই উত্তরাখণ্ডের একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দিয়েছিলেন। এর একদিন পরেই তার সংক্রমণের কথা খবর আসে গণমাধ্যমে। ভারতজুড়ে এমন অনেক রাজনৈতিক নেতা রয়েছেন, যারা মাস্ক ছাড়া ও সামাজিক দূরত্ব বজায় না রেখেই অসংখ্য জনতার সামনে বিভিন্ন সমাবেশে যোগ দিচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাদের মধ্যে একজন। 

গত কয়েক সপ্তাহে পাঞ্জাব এবং উত্তর প্রদেশে অনুরূপ কিছু সমাবেশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী মোদি সহ আরও বেশ কয়েকজন রাজনীতিবিদ। হাজার হাজার মানুষের সঙ্গে যোগ দেওয়া সেসব সমাবেশে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার মতো ব্যাপারগুলো খুব কমই গুরুত্ব পেয়েছিল।  

এখন পর্যন্ত ভারতের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ৬০ শতাংশ সম্পূর্ণরূপে টিকা নিয়েছেন। এছাড়া, গেলো জানুয়ারিতে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে দেশটির ৯০ শতাংশ মানুষ অন্তত একটি করে ডোজ পেয়েছেন। 

দেশটিতে সরকারিভাবে এখন পর্যন্ত ৩৪ মিলিয়ন কোভিড সংক্রমণ ও আক্রান্তের ৪ লাখ ৮২ হাজার জনের মৃত্যুর খবর প্রকাশ করা হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, বাস্তবে এই সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।


  • সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

ওমিক্রন / করোনাভাইরাস / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ভারতে সাজাভোগ শেষে তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি
  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার
  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net