Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
৩০ জুন পর্যন্ত লকডাউন বাড়লো পশ্চিমবঙ্গে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
09 June, 2020, 09:35 am
Last modified: 09 June, 2020, 09:44 am

Related News

  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ মার্কিন কমিশনের
  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক
  • ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার নিন্দা না জানানোয় ভারত সরকারকে ‘মেরুদণ্ডহীন, ভীতু’ বললেন অরুন্ধতী
  • মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার  

৩০ জুন পর্যন্ত লকডাউন বাড়লো পশ্চিমবঙ্গে

গতকাল সোমবার রাজ্য সচিবালয় ভবন ‘নবান্ন’ থেকে লকডাউনের সময়সীমা বৃদ্ধির ঘোষণা দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
টিবিএস ডেস্ক
09 June, 2020, 09:35 am
Last modified: 09 June, 2020, 09:44 am
ছবি: এনডিটিভি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ৩০ জুন পর্যন্ত বিদ্যমান থাকবে লকডাউন। সারাদেশে আনলকের সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিলেও, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনাভাইরাস থেকে জনস্বাস্থ্যের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন। তাই গতকাল সোমবার তিনি রাজ্য সচিবালয় ভবন 'নবান্ন' থেকে লকডাউনের সময়সীমা বৃদ্ধির ঘোষণাটি দেন। 

এসময় মমতা বলেন, ''মানুষের যাতায়াতেই বাড়ছে করোনা এবং তা বাড়বেও। অন্যদিকে অভ্যন্তরীণ পরিযায়ী শ্রমিকদের যাতায়াত বাড়ায় সংক্রমণ মাত্রা বেড়েছে। এমনটাই দাবি করেন মুখ্যমন্ত্রী। 

তিনি জানিয়েছেন, অন্য রাজ্য থেকে মানুষ বাংলায় ফিরলেও, বাংলায় থাকা অন্য রাজ্যের শ্রমিকরা কিন্তু যেতে চাইছেন না। খবর এনডিটিভির। 

ভারতীয় গণমাধ্যম সূত্রে খবর, পশ্চিমবঙ্গে ১১ লক্ষ পরিযায়ী শ্রমিক ফেরত আসবে। ইতিমধ্যেই সাড়ে ৯ লক্ষ মানুষ ফেরত এসেছেন ভারতের অন্যান্য রাজ্য থেকে।

কনটেইনমেন্ট জোন আর রাত্রিকালীন কারফিউয়ের প্রেক্ষিতে এই লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত। আগে ১৫ জুন অবধি বেড়েছিল লকডাউন। সেটাই বাড়িয়ে করা হল ৩০ জুন। 

তবে দেশজুড়ে আনলকের প্রথম ধাপ চলমান থাকায় রাজ্য সরকারের পক্ষ থেকে কয়েকটি ছাড়ের প্রসঙ্গও উল্লেখ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। 

তিনি বলেছেন; 'এখন থেকে বিয়েবাড়ি ধর্মীয় অনুষ্ঠান ও শ্রাদ্ধানুষ্ঠানে সর্বাধিক ২৫ জন জমায়েত করতে পারবেন। আগে সর্বাধিক দশ জনের অনুমতি দেওয়া হয়েছিল। পাশাপাশি করোনা সংক্রমণে মৃতদের দেহকে শেষ শ্রদ্ধা জানাতে আধঘণ্টা সময় পাবে শোকাহত পরিবার।'

'যেহেতু ট্রেন-মেট্রো চলছে না; তাই সাইকেলে কর্মক্ষেত্রে যেতে পারবেন নাগরিকরা। তার জন্য পুলিশকে আলাদা বে চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে' বলেও জানান তিনি। 

পাশাপাশি বিশ্বব্যাঙ্কের ঋণ প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন, রাজ্যকে শিল্প পরিকাঠামো উন্নয়নে ১৫০০ কোটি আর সামাজিক প্রকল্পে ৮৫০ কোটি রুপি ঋণ দিয়েছে বিশ্বব্যাঙ্ক।

Related Topics

টপ নিউজ

পশ্চিমবঙ্গ / ভারত / লকডাউন / আনলক-১ / মমতা বন্দোপাধ্যায়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ মার্কিন কমিশনের
  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক
  • ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার নিন্দা না জানানোয় ভারত সরকারকে ‘মেরুদণ্ডহীন, ভীতু’ বললেন অরুন্ধতী
  • মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার  

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net