Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
হেলমন্দ প্রদেশে দাড়ি কামানো নিষিদ্ধ করেছে তালেবান

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
27 September, 2021, 11:55 am
Last modified: 27 September, 2021, 03:08 pm

Related News

  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • আফগানিস্তান এখন ভারতের ‘উপনিবেশ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
  • আফগানিস্তান-পাকিস্তান সংঘাত: যেসব কারণে মুখোমুখি দুই প্রতিবেশী দেশ

হেলমন্দ প্রদেশে দাড়ি কামানো নিষিদ্ধ করেছে তালেবান

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবানদের প্রথম ক্ষমতা চলাকালীন সময়ে রংবেরঙের চুলের স্টাইল নিষিদ্ধ করে পুরুষদেরকে দাড়ি রাখতে জোর দিয়েছিল এই কট্টরপন্থী ইসলামী দল।   
টিবিএস ডেস্ক
27 September, 2021, 11:55 am
Last modified: 27 September, 2021, 03:08 pm

আফগানিস্তানের হেলমন্দ প্রদেশে গ্রাহকদের দাড়ি কামানো বা ছেঁটে ফেলা নিষিদ্ধ করেছে তালেবান। তালেবানদের মতে, এটি তাদের ইসলামী আইনের ব্যাখ্যার লঙ্ঘন।  

তালেবান ধর্মীয় পুলিশ জানিয়েছে, কেউ নিয়ম ভঙ্গ করলে তাকে শাস্তি দেওয়া হবে। এদিকে, রাজধানী কাবুলের কিছু নাপিতও অনুরূপ আদেশ পেয়েছে বলে জানা গেছে। 

এ নির্দেশনা নব্বইয়ের দশকে তালেবানের কঠোর শাসন পুনর্গঠনের দিকেই ইঙ্গিত দেয়। অথচ, গত আগস্টে আফগানিস্তান দখলের পর তালেবান জানিয়েছিল যে তারা আগের মতো কঠোর ইসলামী অনুশাসন চালাবে না।  

এমনকি, তাদের বিরোধিতাকারীদেরকেও কঠোর শাস্তি দিচ্ছে তালেবান। শনিবার তারা চার অভিযুক্ত অপহরণকারীকে গুলি করে হত্যা করে তাদের মৃতদেহ হেরাত প্রদেশের রাস্তায় ঝুলিয়ে রাখে।

এমন পরিস্থিতিতে চুল কাটা এবং দাড়ি রাখার জন্য হেয়ারড্রেসারদের শরিয়া আইন মেনে চলার নির্দেশ আসলো। দক্ষিণ হেলমন্দ প্রদেশের সেলুনে জারি করা একটি বিজ্ঞপ্তিতে তালেবান কর্মকর্তারা এ সতর্কবার্তা দেন। 

বিবিসির দেখা সেই নোটিশে লেখা ছিল, "কারো কোনো অভিযোগ করার অধিকার নেই।" 

এ বিষয়ে কাবুলের এক নাপিত বলেন, "তালেবান যোদ্ধারা বারবার এসে আমাদেরকে দাড়ি ছাঁটা বন্ধ করার নির্দেশ দিচ্ছে। তাদের মধ্যে একজন আমাকে এটিও বলেছিল যে, তারা আমাদের ধরার জন্য গোপন ইনসপেক্টর পাঠাতে পারে।"

কাবুলের অন্যতম বড় সেলুন পরিচালনাকারী আরেকজন হেয়ারড্রেসার জানিয়েছেন, নিজেকে সরকারি কর্মকর্তা দাবি করা একজন অজ্ঞাতনামা ব্যক্তি তাকে ফোন করেছিলেন। তাকে 'আমেরিকান স্টাইল অনুসরণ করা' এবং কারো দাড়ি কামানো বা ছেঁটে ফেলা বন্ধ করতে নির্দেশ দেয় ঐ ব্যক্তি। 

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবানদের প্রথম ক্ষমতা চলাকালীন সময় রংবেরঙের চুলের স্টাইল নিষিদ্ধ করে পুরুষদেরকে দাড়ি রাখতে জোর দিয়েছিল এই কট্টরপন্থী ইসলামী দল।   

কিন্তু ২০০১ এর পর থেকে আফগানদের কাছে ক্লিন-শেভ চেহারা জনপ্রিয় হয়ে উঠে। সেই সাথে অনেক আফগান পুরুষই চুলের ফ্যাশনেবল কাটে আগ্রহী হয়ে ওঠেন।  

দেশটির নাপিতরা বলছেন, নতুন এসব নিয়ম তাদের জীবিকা নির্বাহ কঠিন করে তুলছে।

তাদের একজন বিবিসিকে বলেন, "অনেক বছর ধরেই আমার সেলুনে তরুণরা তাদের ইচ্ছা অনুযায়ী এবং ট্রেন্ডের সাথে তাল মেলানোর স্টাইলে শেভ করতেন। এখন আর এই ব্যবসা চালিয়ে যাওয়ার কোন মানে নেই।" 

আরেকজন বলেন, "সেলুনের ব্যবসা এখন নিষিদ্ধ ব্যবসা হয়ে উঠেছে। ১৫ বছর ধরে আমি এ পেশায় আছি। কিন্তু, আমার মনে হয় না তা আর চালিয়ে যেতে পারবো"।  

এদিকে হেরাতের এক নাপিত বলেন, "গ্রাহকেরা তাদের দাড়ি না কামানোর কারণ হচ্ছে রাস্তায় তালেবানের লক্ষ্যবস্তু হওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখা"। 

এদিকে চুল কাটার দাম কমানো সত্ত্বেও, তার ব্যবসার অবস্থা এখন শোচনীয়। "কেউ তাদের চুলের স্টাইল বা ফ্যাশন নিয়ে এখন আর চিন্তা করছে না," বলেন তিনি।   
 

  • সূত্র- বিবিসি    

Related Topics

টপ নিউজ

তালেবান / আফগানিস্তান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  •  মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
    ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

Related News

  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • আফগানিস্তান এখন ভারতের ‘উপনিবেশ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
  • আফগানিস্তান-পাকিস্তান সংঘাত: যেসব কারণে মুখোমুখি দুই প্রতিবেশী দেশ

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
 মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net