Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
সেরামের কোভিশিল্ড গ্রহণকারীদের ইউরোপ ভ্রমণে জটিলতার শঙ্কা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
29 June, 2021, 06:30 pm
Last modified: 29 June, 2021, 06:35 pm

Related News

  • মুখে ব্যবহারের নতুন সিরাম আনল গ্লো অ্যান্ড লাভলী, দেবে ‘৪ গুণ বেশি উজ্জ্বলতা’
  • ভারত থেকে ১০ লাখ কোভিশিল্ড ভ্যাকসিন পৌঁছল ঢাকায়
  • কোভিশিল্ডের দুই ডোজ গ্রহণের ব্যবধান ১২ থেকে ১৬ সপ্তাহ করার প্রস্তাব
  • করোনায় আক্রান্তের পর অক্সফোর্ডের টিকায় ৪ গুণ বেশি অ্যান্টিবডি: আইইডিসিআর
  • ভ্যাকসিনের বাকি ডোজের ব্যাপারে সেরামের সঙ্গে সরকারের কথা বলা উচিৎ: পাপন

সেরামের কোভিশিল্ড গ্রহণকারীদের ইউরোপ ভ্রমণে জটিলতার শঙ্কা

কোভিশিল্ড গ্রহণকারীদের ভ্রমণ বিষয়ক জটিলতা নিয়ে সেরামের শীর্ষ নির্বাহী কর্মকর্তা আদর পুনাওয়ালা জানান, তিনি বিষয়টিকে ‘সর্বোচ্চ মহল’ পর্যন্ত নিয়ে গেছেন।
টিবিএস ডেস্ক
29 June, 2021, 06:30 pm
Last modified: 29 June, 2021, 06:35 pm
ছবি: এপি

ভারতে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাগ্রহণকারীদের ইউরোপীয় ইউনিয়নে ভ্রমণের 'গ্রিন পাস' পাওয়া নিয়ে দেখা দিয়েছে জটিলতা। 

ভারতে সেরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়ায় উৎপাদিত হচ্ছে অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ভ্যাকসিন। ভারত ছাড়াও বাংলাদেশসহ বিভিন্ন দেশে দেওয়া হয়েছে কোভিশিল্ডের এই টিকা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিশিল্ডের জরুরি ব্যবহারের অনুমোদন দিলেও এখন পর্যন্ত তা ইউরোপের চিকিৎসা বিষয়ক সর্বোচ্চ সংস্থা ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) কর্তৃক অনুমোদন লাভ করেনি।

ইএমএ এখন পর্যন্ত ফাইজার, মডার্না, ভ্যাক্সজেভরিয়া (অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকা) এবং জ্যানসেন (জনসন অ্যান্ড জনসন) এই চারটি ভ্যাকসিন গ্রহণকারীদের ভ্রমণ অনুমোদন প্রদান করেছে।

সেরাম ইন্সটিটিউট অ্যাস্ট্রেজেনেকার লাখ লাখ ডোজ ভ্যাকসিন উৎপাদন করেছে। বিভিন্ন দেশে তা কোভিশিল্ড নামে রপ্তানি করা হয়েছে।

ভারতের শীর্ষ ভাইরোলজিস্ট শাহিদ জামিল এক সাক্ষাৎকারে বলেন, অ্যাস্ট্রেজেনেকার ভ্যাক্সজেভরিয়া এবং কোভিশিল্ড ভিন্ন প্রস্তুতকারী কর্তৃক উৎপাদিত হলেও মানের দিক থেকে তারা একই ধরনের।

কোভিশিল্ড গ্রহণকারীদের ভ্রমণ বিষয়ক জটিলতা নিয়ে সেরামের শীর্ষ নির্বাহী কর্মকর্তা আদর পুনাওয়ালা জানান, তিনি বিষয়টিকে 'সর্বোচ্চ মহল' পর্যন্ত নিয়ে গেছেন।

এক টুইট বার্তায় পুনাওয়ালা বলেন, "আমি বুঝতে পারছি যে কোভিশিল্ড গ্রহণকারী ভারতীয় নাগরিকরা ইউরোপীয় ইউনিয়নে ভ্রমণের ক্ষেত্রে জটিলতার সম্মুখীন হচ্ছেন। আমি বিষয়টি সর্বোচ্চ মহল পর্যন্ত তুলেছি এবং আশা করছি দ্রুত বিষয়টি নিয়ে নিয়ন্ত্রক সংস্থা এবং সংশ্লিষ্ট দেশের কূটনৈতিক পর্যায়ে উভয় ক্ষেত্রেই সমাধান মিলবে।"

দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে যে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই বিষয়টি  ইএমএর কাছে তুলে ধরেছে।

আগামী ১ জুলাই থেকে ইউরোপীয় ইউনিয়নের ভ্যাকসিন সার্টিফিকেট হিসেবে ডিজিটাল "গ্রিন পাস" কার্যকর হবে। মহামারির সময় ইউরোপ ভ্রমণের ক্ষেত্রে কোভিড নিয়ন্ত্রণ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

কোনো ব্যক্তির টিকা গ্রহণ, কোভিড-১৯ থেকে সেরে ওঠার প্রমাণ কিংবা কোভিড পরীক্ষায় নেগেটিভ ফলাফলের প্রমাণস্বরূপ ব্যবহৃত হবে এই "গ্রিন পাস"।

ভারতে বর্তমানে সেরামের কোভিশিল্ড এবং স্থানীয় ভারত বায়োটেক উৎপাদিত কোভ্যাক্সিন টিকা প্রদান করা হচ্ছে। কোভ্যাক্সিন এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিংবা ইএমএ কোথাও অনুমোদন লাভ করেনি।
 

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট ইউকে

Related Topics

টপ নিউজ

সেরাম / কোভিশিল্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • মুখে ব্যবহারের নতুন সিরাম আনল গ্লো অ্যান্ড লাভলী, দেবে ‘৪ গুণ বেশি উজ্জ্বলতা’
  • ভারত থেকে ১০ লাখ কোভিশিল্ড ভ্যাকসিন পৌঁছল ঢাকায়
  • কোভিশিল্ডের দুই ডোজ গ্রহণের ব্যবধান ১২ থেকে ১৬ সপ্তাহ করার প্রস্তাব
  • করোনায় আক্রান্তের পর অক্সফোর্ডের টিকায় ৪ গুণ বেশি অ্যান্টিবডি: আইইডিসিআর
  • ভ্যাকসিনের বাকি ডোজের ব্যাপারে সেরামের সঙ্গে সরকারের কথা বলা উচিৎ: পাপন

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net