Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
সীমান্তে দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে: মমতা

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
25 October, 2021, 12:05 pm
Last modified: 25 October, 2021, 12:14 pm

Related News

  • গুজরাটে মুসলিমদেরকে ‘মৃত’ দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
  • ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে?
  • তারেক রহমানকে 'ভাই' সম্বোধন করে অভিনন্দন মমতার
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • আসামের ‘মিঞাঁ মুসলমানদের’ বাংলাদেশে গিয়ে ভোট দিতে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা

সীমান্তে দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে: মমতা

মমতা বলেন, বিএসএফকে কাজে লাগিয়ে দখলদারির রাজনীতি করতে চাইছে বিজেপি।
হিন্দুস্তান টাইমস
25 October, 2021, 12:05 pm
Last modified: 25 October, 2021, 12:14 pm
সংগৃহীত ছবি

নির্বাচনের পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে ঐক্যবদ্ধ বাংলার বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ইচ্ছে করেই সীমান্তে দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে বলেও অভিযোগও করেন তিনি।

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনের পর থেকেই একের পর এক বিজেপি নেতাদের মুখে শোনা গিয়েছিল পৃথক উত্তরবঙ্গের ডাক। এই পরিস্থিতিতে বারবার বিজেপিকে বিভাজন সৃষ্টিকারী শক্তি হিসেবে আখ্যা দিয়েছে তৃণমূল।

রোববার শিলিগুড়িতে মমতা বলেন, "আপনারা যে যেখানেই যান, কখনও ভুলবেন না আপনার অস্তিত্ব আছে বাংলায়। আমি উত্তরবঙ্গের ভাগাভাগি দেখতে চাই না। দেখতে চাই সবাই একসঙ্গে থাকবে। একসঙ্গে থাকলেই পরিবারে শান্তি আসে। মানবিক, সামাজিক, সাংস্কৃতিক সমাজ চাই।"

পাশাপাশি তিনি অভিযোগ করে বলেন, বিএসএফকে কাজে লাগিয়ে দখলদারির রাজনীতি করতে চাইছে বিজেপি। মমতা বলেন, "বিএসএফকে আমি সম্মান করি। কিন্তু, কিছু রাজনৈতিক মানুষ ইচ্ছে করে সীমান্তে দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন। সবটাই পলিটিক্যাল ষড়যন্ত্র।"

"আগে সীমান্ত বরাবর ১৫ কিলোমিটার পর্যন্ত ঘুরতে পারত বিএসএফ। এখন তা বাড়িয়ে ৫০ কিমি করে দেওয়া হয়েছে। কেন?" প্রশ্ন রাখেন তিনি।

এদিকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি এবং বিএসএফের এখতিয়ার বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজয়া সম্মেলনের মঞ্চ থেকেই এই দুই ইস্যু নিয়ে কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়ে তিনি বলেন, "প্রতিদিন পেট্রল এবং ডিজেলের মূল্যবৃদ্ধি হচ্ছে। কিন্তু সেই বিষয়ে কোনও কথা না বলে মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে রেখেছে কেন্দ্রীয় সরকার। আমরা যেমন উৎসবে মেতে উঠব, তেমনই এই ধরনের অনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদেও সরব হব।"

Related Topics

টপ নিউজ

বিজেপি / মমতা বন্দোপাধ্যায়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • গুজরাটে মুসলিমদেরকে ‘মৃত’ দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
  • ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে?
  • তারেক রহমানকে 'ভাই' সম্বোধন করে অভিনন্দন মমতার
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • আসামের ‘মিঞাঁ মুসলমানদের’ বাংলাদেশে গিয়ে ভোট দিতে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net