Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
সিগন্যালে হর্ন যত, অপেক্ষা বাড়বে তত

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 February, 2020, 05:40 pm
Last modified: 15 February, 2020, 05:50 pm

Related News

  • শাহবাগে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি  
  • টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় নাকাল নগরবাসী, যানজট নিরসনে ট্রাফিক পুলিশের অক্লান্ত প্রচেষ্টা
  • ঢাকায় কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের তাগিদ বিশেষজ্ঞদের
  • মুম্বাইয়ে পাবলিক স্পেসে কবুতরকে খেতে দিলেই শাস্তি; ভারতজুড়ে তীব্র বিতর্ক
  • জামায়াতের সমাবেশ ঘিরে বাড়ছে নেতা-কর্মীদের ঢল; ট্রাফিক নিয়ন্ত্রণে, গুরুত্বপূর্ণ পয়েন্টে সহায়তায় স্বেচ্ছাসেবকরা

সিগন্যালে হর্ন যত, অপেক্ষা বাড়বে তত

সিগন্যালে পড়া গাড়ির চালকদের বেপরোয়া আচরণ রুখে দিতে এবং শব্দ দূষণ রোধ করতে নতুন এই ধারণা নিয়ে এসেছে মুম্বাই পুলিশ।
টিবিএস ডেস্ক
15 February, 2020, 05:40 pm
Last modified: 15 February, 2020, 05:50 pm
মুম্বাই শহরের একটি সড়ক। ছবি: এএফপি

বিভিন্ন দেশের ট্রাফিক আইন বিভিন্ন রকম হলেও ভারতীয় উপমহাদেশের গাড়ির চালকরা একটা বিষয় মোটামুটি সবাই বিশ্বাস করেন। আর তা হলো- সিগন্যালে পড়লে যত জোরে হর্ন বাজাবেন, ট্রাফিকের সবুজ বাতি তত দ্রুত জ্বলে উঠবে।

সিগন্যালে পড়া গাড়ির চালকদের এমন বেপরোয়া আচরণে বিরক্ত হয়ে এবং শব্দ দূষণ রোধ করতে তাই নতুন একটি ধারণা নিয়ে এসেছে মুম্বাই পুলিশ। 

নতুন এই পদ্ধতি বেশ সহজ। ‘যত বেশি হর্ণ, তত বেশি অপেক্ষা’। 

এই পদ্ধতির নাম দেওয়া হয়েছে ‘দ্য পানিশিং সিগন্যাল’। রাজপথের মোড়ে মোড়ে লাগানো এই নতুন এই সিগন্যাল বাতির সঙ্গে শব্দ মাপার একটি যন্ত্রও জুড়ে দেওয়া হয়েছে। সিগন্যালে যখন লাল বাতি জ্বলে অর্থাৎ গাড়ি যখন থেমে থাকে, তখন ওই পাশটায় শব্দের মাত্রা যদি ৮৫ ডেসিবলের উপর উঠে, তাহলে লাল বাতি আবারও শুরু থেকে চালু হয়ে যায়। হর্ন দিতে যেসব চালক পছন্দ করেন, অধৈর্য্য সেই চালকদের জন্য অপেক্ষার মাত্রা তখন আরও বেড়ে যায়।

মুম্বাই পুলিশের এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে তারা বলেছে, ‘এই শহরের রাস্তায় যখন সিগন্যালে লাল বাতিতে গাড়ি থেমে থাকে, তখনও লোকজন হর্ন বাজায়। তারা হয়তো ভাবে, বেশি বেশি হর্ন দিলে দ্রুতই সবুজ বাতি জ্বলে উঠবে। এই বিষয়টি নিয়ে আমরা মুম্বাই পুলিশ কিছু একটা করার চেষ্টা করছি।’

টমটম ট্রাফিক ইনডেক্সের তথ্য অনুযায়ী, যানজটের বিচারে মুম্বাই শহরের অবস্থান বিশ্বে চতুর্থ। ওই শহরে বছরে চালকরা গড়ে ৮ দিন ১৭ ঘণ্টা যানজটেই বসে কাটান। 

Related Topics

টপ নিউজ

মুম্বাই / ট্রাফিক পুলিশ / ট্রাফিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
    ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 
  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
  • ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
    নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

Related News

  • শাহবাগে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি  
  • টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় নাকাল নগরবাসী, যানজট নিরসনে ট্রাফিক পুলিশের অক্লান্ত প্রচেষ্টা
  • ঢাকায় কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের তাগিদ বিশেষজ্ঞদের
  • মুম্বাইয়ে পাবলিক স্পেসে কবুতরকে খেতে দিলেই শাস্তি; ভারতজুড়ে তীব্র বিতর্ক
  • জামায়াতের সমাবেশ ঘিরে বাড়ছে নেতা-কর্মীদের ঢল; ট্রাফিক নিয়ন্ত্রণে, গুরুত্বপূর্ণ পয়েন্টে সহায়তায় স্বেচ্ছাসেবকরা

Most Read

1
ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
আন্তর্জাতিক

ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 

2
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

3
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

4
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

5
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net