Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
লোকসান বাড়তে থাকায় স্মার্টফোন ব্যবসা গুটিয়ে নিল এলজি 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
05 April, 2021, 03:40 pm
Last modified: 05 April, 2021, 03:49 pm

Related News

  • শুল্কছাড়ের মেয়াদ শেষ, জুলাই থেকে বাড়বে আমদানিকৃত মোবাইল ফোনের দাম
  • দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • স্মার্টফোন ও টেলিযোগাযোগ সেবায় উচ্চ কর ডিজিটাল অন্তর্ভুক্তির পথে বড় বাধা: বিশেষজ্ঞরা
  • শুধু তেল নয়, স্মার্টফোন থেকে শুরু করে সার, ওষুধ—হরমুজ প্রণালি বন্ধে অস্থির বিশ্ববাজার

লোকসান বাড়তে থাকায় স্মার্টফোন ব্যবসা গুটিয়ে নিল এলজি 

এটি এখনও উত্তর আমেরিকার তৃতীয় সর্বাধিক জনপ্রিয় ব্র্যান্ড কিন্তু অন্যান্য দেশে বাজেভাবে কোম্পানিটি বাজার হারিয়েছে। শুধু দক্ষিণ কোরিয়ার স্থানীয় বাজারে এখনও কিছুটা কদর ধরে রেখেছে এলজির ফোন। 
টিবিএস ডেস্ক
05 April, 2021, 03:40 pm
Last modified: 05 April, 2021, 03:49 pm

স্মার্টফোনের ব্যবসায় লোকসান কাটানোই গেল না। সোমবার তাই দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিকস জায়ান্ট এলজি এ ব্যবসা গুটিয়ে নেবার ঘোষণা দিল।  

জানুয়ারিতে কোম্পানিটি জানিয়েছিল, গত ছয় বছরে এলজি'র স্মার্টফোন ব্যবসায় প্রায় ৪.৫ বিলিয়ন ডলার লোকসান হয়েছে, তবে তারা ব্যবসা পুনরুদ্ধারের জন্য বিকল্প সব পন্থা গ্রহণ করবে।  

একসময় এলজির স্মার্টফোনগুলোতে নিত্যনতুন অনেক ফিচার যোগ করা হত।  যেমন আল্ট্রা-ওয়াইড এঙ্গেল ক্যামেরা, টি-আকৃতির উইং, বড় স্ক্রিন ইত্যাদি। ফলে ২০১৩ সালে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন প্রস্তুতকারক ছিল এলজি। 

তবে এখন এর হর্তাকর্তারা বলছেন, মোবাইল ফোনের বাজার 'অবিশ্বাস্যভাবে প্রতিযোগিতামূলক' হয়ে গেছে।

ধুঁকতে থাকায় এলজি ব্যবসায়ের কিছু অংশ বিক্রি করার জন্য আলোচনা করে, তবে সেখানেও কোন আলোর মুখ দেখতে পায়নি।  

এটি এখনও উত্তর আমেরিকার তৃতীয় সর্বাধিক জনপ্রিয় ব্র্যান্ড কিন্তু অন্যান্য দেশে বাজেভাবে কোম্পানিটি বাজার হারিয়েছে। শুধু দক্ষিণ কোরিয়ার স্থানীয় বাজারে এখনও কিছুটা কদর ধরে রেখেছে এলজির ফোন। 

এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, "অবিশ্বাস্যভাবে প্রতিযোগিতামূলক মোবাইল ফোন খাত থেকে বেরিয়ে এলজি বৈদ্যুতিক গাড়ির উপাদান, সংযুক্ত ডিভাইস, স্মার্ট হোমস, রোবোটিকস এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ক্ষেত্রগুলোতে মনোনিবেশের কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে"। 

গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্টের মতে, ২০২০ সালে এলজি ২৮ মিলিয়ন ফোন বাজারজাত করেছে অন্যদিকে স্যামসাং একই সময়ের ভেতর বিক্রি করেছে ২৫৬ মিলিয়ন ফোন!  

এলজি'র ব্যবসায়ের পাঁচটি অঙ্গসংস্থানের ভেতর ফোনের অংশটিই সবচেয়ে ক্ষুদ্র, বলা যায় মোট আয়ের মাত্র ৭.৪%। বর্তমানে বিশ্ববাজারে এর মোবাইল ফোনের শেয়ার মাত্র ২%। 

তবে ইলেকট্রনিক্স ব্যবসায় এখনও এলজি'র শক্তিশালী ভোক্তা শ্রেণী রয়েছে, বিশেষত হোম এপ্লায়েন্সেস এবং টেলিভিশনের বাজারে।  স্যামসাংয়ের পরে এলজি'র টেলিভিশনের চাহিদাই সবচেয়ে বেশি।

ডিসেম্বর মাসে এটি অটোমোটিভ সরবরাহকারী ম্যাগনা ইন্টারন্যাশনালের সাথে বৈদ্যুতিক গাড়ির মূল উপাদান তৈরির একটি যৌথ চুক্তি গ্রহণ করে।  

একজন মুখপাত্র বলেন, "সামনের দিনগুলোতে এলজি তার মোবাইলসংশ্লিষ্ট দক্ষতা অর্জন এবং অন্যান্য ব্যবসায়িক ক্ষেত্রে প্রতিযোগিতা জোরদারের লক্ষ্যে সিক্স-জি এর মত মোবিলিটি সর্ম্পকিত  প্রযুক্তিগত বিকাশ অব্যাহত রাখবে।"

বিশ্লেষকদের অনুমান, এলজি'র এ প্রস্থানে দক্ষিণ কোরিয়ার প্রতিদ্বন্দ্বী স্যামসাং এবং চীনা কোম্পানি অপ্পো, ভিভো ও শাওমির লাভবান হওয়ার সম্ভাবনা তৈরি হলো।  

প্রসঙ্গত, মহামারীতে বেশিরভাগ দোকান, বাজার বন্ধ থাকায় স্মার্টফোন নির্মাতারা বেশ লোকসানের শিকার হয়। গত বছর বিশ্বব্যাপী ১০ শতাংশ বিক্রি হ্রাস পায় স্মার্টফোনের।    
 
  •  সূত্র-বিবিসি

Related Topics

টপ নিউজ

স্মার্টফোন / এলজি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘বিহারি বগা’কে গ্রেপ্তারচেষ্টা নিয়ে চট্টগ্রামের মেয়র শাহাদাতের ক্ষোভ, কয়েক ঘণ্টার মধ্যে খুলশীর ওসি বদলি
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • প্রতীকী ছবি: এপি
    যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরির জন্য ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: সরকারের রাজস্ব বৃদ্ধিতে মূল্যস্ফীতির আগুনে ঘি
  • ক্রিস্টা পাইক ছবি: রয়টার্স
    'আমি কোথায়? আপনারা কে?': দুবার ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ‘ক্ষুব্ধ ও বিভ্রান্ত’ ক্রিস্টা পাইক

Related News

  • শুল্কছাড়ের মেয়াদ শেষ, জুলাই থেকে বাড়বে আমদানিকৃত মোবাইল ফোনের দাম
  • দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • স্মার্টফোন ও টেলিযোগাযোগ সেবায় উচ্চ কর ডিজিটাল অন্তর্ভুক্তির পথে বড় বাধা: বিশেষজ্ঞরা
  • শুধু তেল নয়, স্মার্টফোন থেকে শুরু করে সার, ওষুধ—হরমুজ প্রণালি বন্ধে অস্থির বিশ্ববাজার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘বিহারি বগা’কে গ্রেপ্তারচেষ্টা নিয়ে চট্টগ্রামের মেয়র শাহাদাতের ক্ষোভ, কয়েক ঘণ্টার মধ্যে খুলশীর ওসি বদলি

2
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

3
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

4
প্রতীকী ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরির জন্য ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: সরকারের রাজস্ব বৃদ্ধিতে মূল্যস্ফীতির আগুনে ঘি

6
ক্রিস্টা পাইক ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'আমি কোথায়? আপনারা কে?': দুবার ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ‘ক্ষুব্ধ ও বিভ্রান্ত’ ক্রিস্টা পাইক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net