Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
রহস্যময় তালেবান মুখপাত্রকে অবশেষে দেখলেন সবাই

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
18 August, 2021, 12:10 pm
Last modified: 18 August, 2021, 12:21 pm

Related News

  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • আফগানিস্তান এখন ভারতের ‘উপনিবেশ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
  • আফগানিস্তান-পাকিস্তান সংঘাত: যেসব কারণে মুখোমুখি দুই প্রতিবেশী দেশ

রহস্যময় তালেবান মুখপাত্রকে অবশেষে দেখলেন সবাই

বেশিরভাগ সাংবাদিকের জন্য মুজাহিদকে প্রথমবার দেখার বিষয়টি ছিলো তাৎপর্যপূর্ণ। ফোনের অপর প্রান্ত থেকে কেবল যার কণ্ঠস্বরই শোনা যেত, সেই জাবিউল্লাহ মুজাহিদ বছরের পর বছর ধরে আড়ালে থেকেই তার কাজ পরিচালনা করছিলেন।
টিবিএস ডেস্ক
18 August, 2021, 12:10 pm
Last modified: 18 August, 2021, 12:21 pm
ঐতিহাসিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন জাবিউল্লাহ মুজাহিদ। ছবি: রয়টার্স

আফগানিস্তানের নিয়ন্ত্রণ দখলে নেওয়ার পর গত মঙ্গলবার তালেবানের প্রথম সম্মেলনে বেশিরভাগ সময় কথা বলতে দেখা যায় মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদকে।

ঐতিহাসিক এ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন মুজাহিদ। 'ইসলামী আইনের কাঠামোর মধ্যে' রেখে নারী অধিকারকে যথাযথ সম্মান দেওয়া হবে বলে এ সময় জানান তিনি।

তবে বেশিরভাগ সাংবাদিকের জন্য মুজাহিদকে প্রথমবার দেখার বিষয়টি ছিলো তাৎপর্যপূর্ণ। ফোনের অপর প্রান্ত থেকে যার কেবল কণ্ঠস্বরই শোনা যেত, সে মুজাহিদ বছরের পর বছর ধরে আড়ালে থেকেই তার কাজ পরিচালনা করে আসছিলেন।

এদিকে এক দশকেরও বেশি সময় ধরে কথা বলা একজন লোকের চেহারা দেখে তিনি 'হতবাক' হয়ে গিয়েছেন বলে জানান বিবিসির ইয়ালদা হাকিম। সর্বপ্রথমে তার প্রশ্নেরই উত্তর দিচ্ছিলেন মুজাহিদ।

তালেবান মুখপাত্র সমঝোতার সুরে অন্যান্য প্রতিবেদককে বলেছিলেন, 'আমরা অভ্যন্তরীণ বা বাহ্যিক কোনো শত্রু চাই না।' কিন্তু হাকিম বলেন যে, এরকম ভাষ্য তার কাছ থেকে পাওয়া পূর্বের কিছু বার্তা থেকে বেশ আলাদা। তিনি বলেন, "তার লিখিত বার্তাগুলোর মধ্যে কিছু ছিলো কট্টর ইসলামপন্থী লেখা। সেগুলোর মধ্যে কিছু বার্তা পড়ে আপনার মনে হতে পারে যে 'এই লোকটি আমেরিকানদের জন্য রক্তপিপাসু বা আফগান সরকারের যে কারো জন্য রক্তপিপাসু।' এসবের পর আজ তিনি বলছেন যে কোনো প্রতিশোধ নেয়া হবে না। বহু বছর ধরে এ ধরণের রক্তপিপাসু বিবৃতি পাঠানোর পর এখন হঠাৎই তিনি শান্তিপ্রিয়? এ তথ্যের সাথে একমত হওয়া কঠিন।"

এদিকে, মুজাহিদ যে আসনে বসে সংবাদ সম্মেলন চালাচ্ছিলেন সেটি কিছুদিন আগেও আফগানিস্তানের মিডিয়া ও তথ্য কেন্দ্রের পরিচালক দাওয়া খান মেনাপালের অধীনে ছিলো, যিনি এই মাসের শুরুতে তালেবান জঙ্গীদের হাতেই নিহত হন। মুজাহিদ এ ঘটনার দায় স্বীকার করে বলেছেন, মেনাপাল 'একটি বিশেষ আক্রমণে নিহত হয়েছেন।'

তবে, বিবিসির প্রবীণ সাংবাদিক জন সিম্পসন সহ অন্যান্য অনেক সাংবাদিক মুজাহিদের প্রত্যক্ষদর্শী হওয়ার বিষয়ে টুইট করছেন। তাকে 'অপেক্ষাকৃত মধ্যপন্থী, হাসিখুশি মানুষ' বলে উল্লেখ করেছেন সিম্পসন।

কিন্তু কয়েক বছর ধরেই এটি অনুমান করা হচ্ছিলো যে, পরিচয়হীন এ মুখপাত্র একাধিক ব্যক্তি হতে পারে কিনা। বিবিসির প্রধান আন্তর্জাতিক সংবাদদাতা লাইস ডুসেট বলেন, সামাজিক মাধ্যম আসারও অনেক আগে থেকে এসকল আলোচনা চলছিলো। তখন মুখপাত্রের সাথে কথা বলার জন্য ল্যান্ডলাইনের মাধ্যমে কল করতে হতো সাংবাদিকদের। কেউ কেউ এটিও ধারণা করছেন যে, মঙ্গলবার ক্যামেরার সামনে বসে থাকা লোকটিকে এত বছর ধরে প্রশ্নের উত্তর দিয়ে আসা লোক হিসেবে দেখতে খুব কম বয়সী মনে হয়েছে।

ডুসেট বলেন, "বহু বছর ধরেই অনুমান করা হচ্ছে যে এটি একটি বানোয়াট নাম ছিলো, এবং অনেক 'জাবিউল্লাহ' এতে পালাক্রমে অংশ নিয়েছেন। অবশ্যই এখন আমরা সবাই তাকে জাবিউল্লাহ মুজাহিদ হিসেবে মেনে নিচ্ছি, কিন্তু হয়তো তিনি  তা নন?"

এদিকে হাকিম বলেন, তালেবান প্লেবুকের অংশই হলো রহস্য। "তালেবানরা এরকমই, তারা সংগঠিত এবং আদর্শিক- দুর্ঘটনাক্রমে তারা কোনো কিছু করে না। একজন ব্যক্তিকে নিয়ে রহস্য তৈরির জন্য হঠাৎ করেই তিনি পর্দায় হাজির হন- এর থেকে ভালোভাবে আপনি এ স্ক্রিপ্ট লিখতে পারতেন না," বলে যোগ করেন তিনি।

মুজাহিদ একজন ব্যক্তি হন কিংবা না হন, গত মঙ্গলবার তিনি জনসম্মুখে সুবিবেচিত হিসেবে উপস্থিত থাকার চেষ্টার পরেও হাকিম তার কথার প্রতি সতর্ক ছিলেন বলে জানান তিনি। 

তবে, শরীয়া আইন কেমন হবে সে বিষয়ে তালেবান কিছু জানায়নি উল্লেখ করে হাকিম বলেন, 'মূল সতর্কবাণী ছিলো শরীয়া আইন- যা আমার জন্য ভীতকর।' তিনি উল্লেখ করেন, "এটি তালেবানদের বৈশিষ্ট্য- তারা প্রতারণামূলক, তারা মোহনীয়, তারা জানে কিভাবে সঠিকভাবে ভাষা ব্যবহার করতে হয়। কিন্তু তাদেরকে বিশ্বাস করা উচিত কি না সে বিষয়ে আপনি কখনই নিশ্চিত থাকবেন না। এখানে অনেক রহস্য রয়েছে , কিন্তু আমরা কি সত্যিই জানি তারা কারা?"  

 সূত্র: বিবিসি
 

Related Topics

টপ নিউজ

আফগানিস্তান / তালেবান মুখপাত্র / জাবিউল্লাহ মুজাহিদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
    ২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন
  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে
  • ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
    ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

Related News

  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • আফগানিস্তান এখন ভারতের ‘উপনিবেশ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
  • আফগানিস্তান-পাকিস্তান সংঘাত: যেসব কারণে মুখোমুখি দুই প্রতিবেশী দেশ

Most Read

1
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

2
জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

4
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

5
ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?

6
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net