Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
যুক্তরাষ্ট্রে ট্রাম্প সমর্থকদের সশস্ত্র মহড়া

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
18 January, 2021, 07:25 pm
Last modified: 18 January, 2021, 07:28 pm

Related News

  • ক্যাপিটল ভবনে হামলার দায়ে প্রাউড বয়েজ-এর দুই নেতার কারাদণ্ড
  • পেলোসির ডেস্কে পা রেখে ছবি তোলা সেই ব্যক্তি দোষী সাব্যস্ত
  • ক্যাপিটলের দাঙ্গায় উসকানির জন্য ট্রাম্পকেই দায়ী করলেন জাকারবার্গ
  • পিউ সমীক্ষা: ক্যাপিটলে হামলার পর সমর্থন বেড়েছে বাইডেনের, নেতিবাচক রেটিং নিয়েই বিদায় নিচ্ছেন ট্রাম্প
  • ট্রাম্প সমর্থকদের সশস্ত্র হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র জুড়ে কড়া নিরাপত্তা

যুক্তরাষ্ট্রে ট্রাম্প সমর্থকদের সশস্ত্র মহড়া

যুক্তরাষ্ট্রজুড়ে নেওয়া ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও অনেক রাষ্ট্রীয় ভবন, রাজধানী শহরে এবং গণমাধ্যমের কার্যালয়ের আশেপাশে বিক্ষিপ্ত আকারে সশস্ত্র বিক্ষোভ হয়েছে।
টিবিএস ডেস্ক
18 January, 2021, 07:25 pm
Last modified: 18 January, 2021, 07:28 pm

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলার মতো জো বাইডেনের অভিষেক ঘিরে রাজ্য পরিষদগুলোতেও ট্রাম্প সমর্থক চরমপন্থীরা হামলা চালানোর চেষ্টা করতে পারে বলে আগেই সতর্ক করে দিয়েছিল ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। এরপর দেশজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। তবে তার মধ্যেও অনেক রাষ্ট্রীয় ভবন, রাজধানী শহরে এবং গণমাধ্যমের কার্যালয়ের আশেপাশে বিক্ষিপ্ত আকারে সশস্ত্র বিক্ষোভ হয়েছে।

মার্কিন গণমাধ্যম ন্যাশনাল পাবলিক রেডিও'র (এনপিআর) এক প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন ডি.সি'র রাস্তাগুলো শান্ত ছিল, যেখানে পুলিশ, সামরিক বাহিনী এবং নিরাপত্তা সংস্থাগুলো বুধবার প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে কোনো ব্যাঘাত সৃষ্টি হতে দিতে চায় না।  

ডিসিস্ট সাইট জানিয়েছে, চেকপয়েন্টগুলোতে আলাদা আলাদা ঘটনায় অন্তত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।  হাজার হাজার ন্যাশনাল গার্ড সদস্য ক্যাপটল এবং ন্যাশনাল মলের নিরাপত্তা ব্যবস্থা মজবুত করছে।

ডেনভারে, কলোরাডো ক্যাপটলের নিচের জানালা সম্ভাব্য সহিংসতার আশঙ্কায় ঘিরে রাখা ছিল- কিন্তু রবিবারে সেখানে কেউ হাজির হয়নি। 

'আমি সত্যিই বিস্মিত। আমি ভেবেছিলাম এর চেয়ে বেশী কিছু হবে' প্রেসিডেন্ট ট্রাম্পের একজন সমর্থক কলোরাডো পাবলিক রেডিওকে বলেন।

গত মে মাসে ল্যান্সিং-এ, যেখানে বিক্ষোভকারীরা মিশিগানের ক্যাপিটল ভবনে জড়ো হয়, সেখানে রবিবারের বিক্ষোভকে মিশিগান রেডিও 'আকর্ষণীয়, কিন্তু ক্ষুদ্র এবং নিস্তেজ' বলে অভিহিত করে। 
কিছু বিক্ষোভকারী তাদের সাথে বন্দুক আনা সত্ত্বেও সহিংসতার কোনো খবর পাওয়া যায়নি।

জর্জিয়ায় আটলান্টার স্টেট হাউসের মাঠে মার্টিন লুথার কিং জুনিয়রের ভাস্কর্যের পাশে একটি সামরিক হামভি পার্ক করা ছিল। জর্জিয়া পাবলিক ব্রডকাস্টিং জানিয়েছে, শহরের কেন্দ্রস্থলের কিছু রাস্তা আবর্জনার ট্রাক দ্বারা অবরুদ্ধ করা হয়েছে। তারা শহরের পরিস্থিতিকে 'উত্তেজনাপূর্ণ শান্ত' হিসেবে বর্ণনা করেছে।

অরেগন পাবলিক ব্রডকাস্টিং এর তথ্য অনুযায়ী, একদল সশস্ত্র বিক্ষোভকারীর উপস্থিতি সত্ত্বেও অরেগন রাজ্যের রাজধানী 'আপেক্ষিক শান্ত' ছিল।
  
এই দলে চরমপন্থী 'বুগালুস' আন্দোলনের সদস্যরাও ছিল, যারা নতুন গৃহযুদ্ধের পক্ষে জনমত তৈরি করার জন্য পরিচিত।

কয়েক ডজন সশস্ত্র বিক্ষোভকারী রবিবার টেক্সাসের রাজধানীতে জড়ো হয়েছে, দলটি বলেছে যে তারা 'ব্যক্তি স্বাধীনতার বার্তা' ছড়িয়ে দিতে এসেছে।  তবে গ্রাউন্ডটি বন্ধ থাকায় অনেকেই সেখানে আসতে পারেননি।

ফ্লোরিডার তালালাসির ক্যাপিটল প্রধানত আইন প্রয়োগকারী সংস্থা এবং সাংবাদিকদের দ্বারা পরিবেষ্টিত ছিল, সেখানে এক ব্যক্তি সাইকেলে চালাতে থাকা অবস্থায় চিৎকার করে বলে, 'এটি একটি সুন্দর দিন! এখানে কিছুই হচ্ছে না!'

আশঙ্কা করা বিক্ষোভের তুলনায় ছোট বিক্ষোভ হবার জন্য বেশ কিছু সম্ভাব্য ব্যাখ্যা রয়েছে- যার মধ্যে রয়েছে কিছু ডানপন্থী একটিভিস্ট যারা এমন এক সময়ে জড়ো হতে অনিচ্ছুক- যখন পুলিশ কোন ঝামেলার চিহ্ন খুঁজছে এবং এফবিআই জোরালোভাবে ওয়াশিংটনে হামলার অভিযোগের কারো কাঁধে তুলে দেবার মতো মানুষ খুঁজছে।

পাঁচজন নিহত হওয়া ওয়াশিংটনের সহিংস বিদ্রোহের ঘটনায় ফেডারেল কর্তৃপক্ষ সারা দেশে ডজনখানেক মানুষকে গ্রেপ্তার করেছে। সপ্তাহান্তে আরো কিছু লোককে আটক করা হয়েছে।

এই হামলার পর থেকে সামাজিক প্রচার মাধ্যম এবং প্রযুক্তি কোম্পানিগুলো ষড়যন্ত্র তাত্ত্বিকদের জন্য এ ধরণের কথা প্রচার আরো কঠিন করে তুলছে যে- ৩ নভেম্বরের নির্বাচনে কারচুপি করা হয়েছে এবং ট্রাম্প নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পরাজিত হননি।

গত সপ্তাহে সংগঠক এবং ষড়যন্ত্র তাত্ত্বিকদের জন্য একটি বড় আঘাত আসে, যখন পার্লার'কে টুইটারের একটি রক্ষণশীল বিকল্প হিসেবে দেখা হয়।  তখন আমাজন পার্লারের ওয়েব সাইট হোস্ট করা বন্ধ করে দেয়।  অ্যাপল এবং গুগল তাদের অ্যাপ অফার থেকে পার্লারকে সরিয়ে দিয়েছে।

ফেসবুক 'চুরি বন্ধ করুন' এর মত বার্তা দেওয়া পোস্ট গুলোকে টার্গেট করছে, এবং টুইটার কিউএনন সম্পর্কিত ৭০ হাজারের'ও এর ও বেশী একাউন্ট স্থগিত করেছে।
 

Related Topics

টপ নিউজ

ক্যাপিটল ভবনে হামলা / ট্রাম্পপন্থীদের বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
    উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি
  • সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
    যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
    রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর
  • পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
    ‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

Related News

  • ক্যাপিটল ভবনে হামলার দায়ে প্রাউড বয়েজ-এর দুই নেতার কারাদণ্ড
  • পেলোসির ডেস্কে পা রেখে ছবি তোলা সেই ব্যক্তি দোষী সাব্যস্ত
  • ক্যাপিটলের দাঙ্গায় উসকানির জন্য ট্রাম্পকেই দায়ী করলেন জাকারবার্গ
  • পিউ সমীক্ষা: ক্যাপিটলে হামলার পর সমর্থন বেড়েছে বাইডেনের, নেতিবাচক রেটিং নিয়েই বিদায় নিচ্ছেন ট্রাম্প
  • ট্রাম্প সমর্থকদের সশস্ত্র হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র জুড়ে কড়া নিরাপত্তা

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি

3
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

5
শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
বাংলাদেশ

রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

6
পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net