Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 12, 2026
যুক্তরাষ্ট্রের গণতন্ত্র নজিরবিহীনভাবে নিগৃহীত: বাইডেন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
07 January, 2021, 10:20 am
Last modified: 07 January, 2021, 10:24 am

Related News

  • যুক্তরাষ্ট্রের ট্যারিফ রিফান্ডের ১০০ বিলিয়ন ডলার থেকে নিজ হিস্যা চান বাংলাদেশি রপ্তানিকারকেরা
  • সৌদি-পাকিস্তান-তুরস্কের চুক্তি যুক্তরাষ্ট্রকে নিয়ে এ অঞ্চলের দেশগুলোর ‘দৃষ্টিভঙ্গি পরিবর্তনের’ ইঙ্গিত: ইরান
  • আমেরিকা দাবি না মানা পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ প্রণালি: অনড় বার্তা ইরানের
  • কিউবায় সরকার উৎখাত করলে পরিণতি হতে পারে ইরানের মতো: মার্কিন গোয়েন্দাদের সতর্কবার্তা
  • সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে হুথিদের হামলা

যুক্তরাষ্ট্রের গণতন্ত্র নজিরবিহীনভাবে নিগৃহীত: বাইডেন

আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে স্লোগান দিয়ে তার কিছু সমর্থক ক্যাপিটল ভবনে যে নজিরবিহীন সংঘর্ষ বাধালেন তার নিন্দায় মুখর জো বাইডেন। 
টিবিএস ডেস্ক
07 January, 2021, 10:20 am
Last modified: 07 January, 2021, 10:24 am

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত জো বাইডেন। এই হামলাকে 'হিংসাত্মক আক্রমণ' হিসেবে চিহ্নিত করে ট্রাম্পকে টিভি চ্যানেলে গিয়ে সংঘর্ষ 'বন্ধ' করার জন্য আবেদন করার পরামর্শ দিয়েছেন বাইডেন।

আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে স্লোগান দিয়ে তার কিছু সমর্থক ক্যাপিটল ভবনে যে নজিরবিহীন সংঘর্ষ বাধালেন তার নিন্দায় মুখর জো বাইডেন। 

বর্ষীয়ান এই ডেমোক্র্যাট বলেছেন, ''এই সময়ে আমাদের গণতন্ত্র নজিরবিহীনভাবে নিগৃহীত।'' এর পরই বিষয়টি নিয়ন্ত্রণের জন্য বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন তিনি। বলেছেন, ''প্রেসিডেন্ট ট্রাম্পকে এখনই কোনও জাতীয় টিভি চ্যানেলে গিয়ে এই সংঘর্ষ থেকে মানুষকে বিরত করতে আবেদন করা উচিত।''

ট্রাম্পের সমর্থকরা যে কাজটি করেছেন তাকে নিছক প্রতিবাদ বলতে নারাজ বাইডেন। তিনি বলেছেন, ''ক্যাপিটলের ভিতর দাপিয়ে বেড়ানো, জানালা ভাঙা, অফিস দখল করা, নির্বাচনী কর্মকর্তাদের জীবন সংশয়ের মধ্য দাঁড় করানো— এ সবের কোনওটাই নিছক প্রতিবাদ নয়। এ সবই হিংসাত্মক হামলা।''

এদিকে এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট নির্বাচনে আবারও জালিয়াতি হয়েছে দাবি করে সমর্থকদের উদ্দেশে ডোনাল্ড ট্রাম্প বলেন, 'আমি আপনাদের বেদনা বুঝি, আমি আপনাদের কষ্ট জানি। একটা নির্বাচন হয়েছিল, যেটা আমাদের কাছ থেকে চুরি করে নেয়া হয়েছে। এটা আমরা সবাই জানি। তবে আপনাদের এখন বাড়ি ফিরতে হবে। আমাদের শান্তি দরকার।

বুধবার আমেরিকার আইন-প্রণেতারা যখন নভেম্বরের রাষ্ট্রপতি নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশনে বসেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক তখন আমেরিকার আইনসভা কংগ্রেসের ভবন ক্যাপিটল-এ ঢুকে পড়ে।

হামলা চলাকালে ভবনের ভেতরে আগ্নেয়াস্ত্র তাক করার খবর পাওয়া যায় এবং অন্তত একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা যায়। পরবর্তীতে গুলিবিদ্ধ হয়ে একজন নারী মারা গেছেন বলে জানানো হয়।
কয়েক ঘণ্টা ভবন দখলের পর বিক্ষোভকারীরা ধীরে ধীরে ক্যাপিটল প্রাঙ্গণ ছেড়ে বাইরে চলে যেতে থাকে। পুলিশ কংগ্রেস সদস্যদের নিরাপদ জায়গায় সরিয়ে নেয়। এ ঘটনায় ৩ নভেম্বরের নির্বাচনে বিজয়ী বাইডেনকে প্রেসিডেন্ট ঘোষণার অধিবেশন স্থগিত হলো।

Related Topics

টপ নিউজ

ক্যাপিটল ভবনে হামলা / যুক্তরাষ্ট্র / ট্রাম্প-বাইডেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প
  • ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
    হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

Related News

  • যুক্তরাষ্ট্রের ট্যারিফ রিফান্ডের ১০০ বিলিয়ন ডলার থেকে নিজ হিস্যা চান বাংলাদেশি রপ্তানিকারকেরা
  • সৌদি-পাকিস্তান-তুরস্কের চুক্তি যুক্তরাষ্ট্রকে নিয়ে এ অঞ্চলের দেশগুলোর ‘দৃষ্টিভঙ্গি পরিবর্তনের’ ইঙ্গিত: ইরান
  • আমেরিকা দাবি না মানা পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ প্রণালি: অনড় বার্তা ইরানের
  • কিউবায় সরকার উৎখাত করলে পরিণতি হতে পারে ইরানের মতো: মার্কিন গোয়েন্দাদের সতর্কবার্তা
  • সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে হুথিদের হামলা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

2
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

3
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

4
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প

6
ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
আন্তর্জাতিক

হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net