Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
যুক্তরাষ্ট্রজুড়ে বর্ণবাদ বিরোধী মিছিলে জনজোয়ার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
07 June, 2020, 01:50 pm
Last modified: 07 June, 2020, 02:06 pm

Related News

  • যুক্তরাষ্ট্র-নাইজেরিয়ার অভিযানে আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি নিহত, দাবি ট্রাম্পের
  • শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  • ট্রাম্প-শি বৈঠক যেভাবে ইরান যুদ্ধ বন্ধে বড় অগ্রগতি অর্জনে ব্যর্থ হলো
  • বেইজিং সফরকে ‘সফল’ আখ্যা দিয়ে চীন ছাড়লেন ট্রাম্প; শি জিনপিংকে ওয়াশিংটনে আমন্ত্রণ
  • যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

যুক্তরাষ্ট্রজুড়ে বর্ণবাদ বিরোধী মিছিলে জনজোয়ার

আন্দোলন দমন ও প্রেসিডেন্ট ট্রাম্পের নিরাপত্তায় সশস্ত্র বাহিনীর ১০ হাজার পেশাদার সদস্য চেয়েছে হোয়াইট হাউস।
টিবিএস ডেস্ক
07 June, 2020, 01:50 pm
Last modified: 07 June, 2020, 02:06 pm
ছবি: নিউজ ক্রুইশাল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ রাঙানিকে উপেক্ষা করে আরও শক্তিশালী হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রে চলমান বর্ণবাদবিরোধী আন্দোলন। গতকাল শনিবার রাজধানী ওয়াশিংটনসহ যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরে লাখো জনতা শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে অংশ নেয়। 

সমাবেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে বর্ণবাদী বৈষম্য এবং কৃষ্ণাঙ্গদের প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অমূলক সহিংসতার অবসান দাবি করা হয়েছে। 

পুলিশি নির্যাতনে মিনিয়াপোলিস শহরে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার পর সৃষ্ট আন্দোলনের ১২তম দিনে এসব ঘটনা ঘটে। 

এদিন লিঙ্কন মেমোরিয়াল থেকে হোয়াইট হাউজ অভিমুখে এক মিছিলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি জনতা অংশ নেয়। বর্ণবাদবিরোধী চলমান আন্দোলনে এর আগে যুক্তরাষ্ট্রের কোনোস্থানেই এতবড় মিছিল লক্ষ্য করা যায়নি। খবর নিউ ইয়র্ক টাইমসের। 

ওয়াশিংটনের বাইরে গতকাল যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান জনবহুল শহর নিউইয়র্ক, আটলান্টা, ফিলাডেলফিয়া, শিকাগো, লস এঞ্জেলস,সান ফ্রান্সিসকো, বোস্টন এবং মিয়ামিতেও রেকর্ডসংখ্যক সংখ্যক মানুষ মিছিল করেছে।

নগর কেন্দ্র থেকে দূরে যুক্তরাষ্ট্রের গ্রামীণ অনেক অঞ্চলেও বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে। 

হোয়াইট হাউজের কাছেই বসবাসকারী ওয়াশিংটন নগরীর এক বাসিন্দা জামিলা মুহাইমেন বলেন, আমার মনে হচ্ছে পৃথিবীকে বদলে দিতে চলেছে এই আন্দোলন। আমিও এই ইতিহাস এবং জমায়েতের অংশ হতে চাই।'

অপেক্ষাকৃত ছোটখাট প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় টেক্সাস অঙ্গরাজ্যের ভিডরো, মন্টানার হাভরে এবং ওহিও'র ম্যারিওনের মতো ছোট শহরগুলোতে। 

ছবি: নিউ ইয়র্ক টাইমস

এদিকে রাজপথে জনতার  এই ঢল নিয়ে রীতিমত সন্ত্রস্ত ট্রাম্প প্রশাসন। ইতোমধ্যেই বিপুল সংখ্যক পুলিশ ও ন্যাশনাল গার্ড মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তায় মোতায়েন করার পর, এবার ট্রাম্পের নিরাপত্তায় এবং বিক্ষোভ দমনে সেনাবাহিনীর ১০ হাজার সক্রিয় সদস্য চেয়েছে তার কার্যালয়- হোয়াইট হাউজ। 

মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ প্রথম এই খবর প্রকাশ করে। 

প্রকাশিত সংবাদ সূত্রে জানা গেছে, হোয়াইট হাউজ ১০ হাজার সক্রিয় সেনাসদস্য চেয়েছে ওয়াশিংটনসহ অন্যান্য শহরে বিক্ষোভ দমনের উদ্দেশ্যে। 

তবে প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পার এবং জয়েন্ট চীফ অব স্টাফসের চেয়ারম্যান মার্ক মাইলে এই প্রস্তাবের সরাসরি বিরোধিতা করেছেন বলে জানিয়েছে সিএনএন। 

মার্কিন গণমাধ্যমটি দেশটির শীর্ষ এক সামরিক কর্মকর্তার বরাতে জানায়, তারা দুজনেই বর্তমানে পেশাদার দায়িত্বে নিয়োজিত সেনাদের বিক্ষোভ দমনে নিয়োজিত করার হোয়াইট হাউসের প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন। 
 

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / মার্কিন যুক্তরাষ্ট্র / হোয়াইট হাউস / বর্ণবাদ বিরোধী আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
    ৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা
  • ছবি: সংগৃহীত
    ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

Related News

  • যুক্তরাষ্ট্র-নাইজেরিয়ার অভিযানে আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি নিহত, দাবি ট্রাম্পের
  • শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  • ট্রাম্প-শি বৈঠক যেভাবে ইরান যুদ্ধ বন্ধে বড় অগ্রগতি অর্জনে ব্যর্থ হলো
  • বেইজিং সফরকে ‘সফল’ আখ্যা দিয়ে চীন ছাড়লেন ট্রাম্প; শি জিনপিংকে ওয়াশিংটনে আমন্ত্রণ
  • যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

4
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
আন্তর্জাতিক

৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%

6
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net