Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
মুম্বাইয়ে আন্তর্জাতিক মোবাইল চোরাচালান চক্রের সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 July, 2021, 11:15 pm
Last modified: 17 July, 2021, 11:23 pm

Related News

  • সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি   
  • মৌলভীবাজারে বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত
  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘মব’ সৃষ্টি করে বিজিবির কাছ থেকে পণ্যবোঝাই গাড়ি ছিনিয়ে নিল চোরাকারবারিরা
  • যেভাবে একটি চুরি হওয়া আইফোন ধরিয়ে দিল যুক্তরাজ্য থেকে চীনে ৪০ হাজার ফোন পাচারকারী আন্তর্জাতিক চক্রকে
  • মুম্বাইয়ে পাবলিক স্পেসে কবুতরকে খেতে দিলেই শাস্তি; ভারতজুড়ে তীব্র বিতর্ক

মুম্বাইয়ে আন্তর্জাতিক মোবাইল চোরাচালান চক্রের সদস্য গ্রেপ্তার

দালালের মাধ্যমে চোরাই ফোন আগরতলা পাঠানো হয়। সেখান থেকে ফোনগুলো পাচার হয়ে বাংলাদেশে আসে।
টিবিএস ডেস্ক
17 July, 2021, 11:15 pm
Last modified: 17 July, 2021, 11:23 pm
প্রতীকী ছবি। সংগৃহীত।

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই থেকে আন্তর্জাতিক মোবাইল ফোন চোরাচালান চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ৩৩ বছর বয়সী এই ব্যক্তির নাম হাসম রহিস কোরাইশি। তিনি বাংলাদেশ, থাইল্যান্ড ও সুদানে চোরাই ফোন পাচার করতেন বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

পুলিশের দাবি, মুম্বাইয়ের বাসিন্দা কোরেশি গত কয়েক বছরে ৫ হাজারের বেশি ফোন চোরাচালান করেছেন। কোরেশি এসব ফোন দিল্লি ও উত্তর প্রদেশের দালালদের থেকে কিনতেন। দালালরা ওসব ফোন কিনত রাজধানী ও তৎসংলগ্ন এলাকার চোরদের কাছ থেকে। এসব চোরাই ফোন কোরেশি বাংলাদেশ, থাইল্যান্ড ও সুদানে চোরাচালান করতেন।

পুলিশ জানায়, গত ৯ জুলাই দিল্লি থেকে তারা জিয়াউদ্দিন ইমাম, মোহাম্মদ আলিম, অজয় ও শিব কুমার নামে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ওই চার ব্যক্তি একটি শোরুম থেকে চোরাই ফোন কিনেছিলেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া চার ব্যক্তি দিল্লি ও তৎসংলগ্ন এলাকার দোকান থেকে ফোন চুরির সঙ্গে জড়িত ছিল। গত ১৭ মে দিল্লি ক্যান্টনমেন্ট এলাকা থেকে তারা ৫১টি মোবাইল চুরি করে বলে অভিযোগ রয়েছে।

আলিমের ব্যাংক হিসাব খতিয়ে দেখা যায়, মুম্বাই ও কলকাতার কয়েকজন বাসিন্দা তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন। এর মধ্যে কোরেশিও ৩০ লক্ষ টাকা পাঠিয়েছেন আলিমকে। অভিযোগ রয়েছে, চোরাই ফোনগুলো আলিম বাজার দরের চেয়ে ৬০ শতাংশ কম দামে কিনে কোরেশির কাছে বেশি দামে বিক্রি করতেন।

গ্রেপ্তার হওয়া চারজন জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, চোরাই ফোনগুলো তারা ছিনতাইকারী, চোর ও মেওয়াটের অপরাধী চক্রের কাছ থেকে কিনেছেন। এরপর সেগুলো কোরেশির কাছে বিক্রি করেন।

এরপর কয়েকদিন অনুসন্ধান চালিয়ে পুলিশ গত ১৩ জুলাই মুম্বাই থেকে কোরেশিকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে জানা গেছে, কোরেশি গত পাঁচ বছর ধরে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে চোরাই মোবাইল এনে বিক্রি করছেন। এক বছর আগে উত্তর প্রদেশের বাসিন্দা আলিমের সঙ্গে পরিচয় হয় তার। আলিম তাকে কুরিয়ারের মাধ্যমে চোরাই ফোন পাঠাতে থাকেন।

আলিমের কাছ থেকে পাওয়া ফোন কোরেশি একজন দালালের মাধ্যমে আগরতলা পাঠাতেন। সেখান থেকে ফোনগুলো বাংলাদেশে পাচার হতো।

এসব ফোন বিক্রির টাকা তিনি হাওয়ালার মাধ্যমে সংগ্রহ করতেন। তারপর সেখান থেকে নিজের কমিশন কেটে রেখে আলিমের মতো ডিলারদের ব্যাংক হিসাবে পাওনা টাকা পাঠিয়ে দিতেন। গত ছয় মাসে তিনি আলিমের প্রতিষ্ঠান আলিয়া ট্রেডার্সের ব্যাংক হিসাবে ৩৫ লক্ষ রুপি জমা দিয়েছেন।

কোরেশি গত উনিশ বছর ধরে মুম্বাইয়ে চোরাই মোবাইল, ল্যাপটপ ও গাড়ি বিক্রি করছেন। প্রথমে তিনি শুধু চোরাই ল্যাপটপ ও গাড়ি বিক্রি করতেন। তারপর গুজরাটের এক চোরাকারবারির সঙ্গে পরিচয় হয়। তার মাধ্যমে কোরেশি এক বাংলাদেশি চোরাকারবারির সঙ্গে পরিচিত হন। এরপর থেকে তিনি মোবাইল পাচারের কাজও শুরু করেন। বাংলাদেশের পাচারকারীদের মাধ্যমে তিনি ব্যাংকক ও সুদানে মোবাইল চোরাচালান শুরু করেন।

সূত্র: হিন্দুস্থান টাইমস

Related Topics

টপ নিউজ

চোরাকারবারি / চোরাই ফোন / অবৈধ মুঠোফোন / মুম্বাই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
    মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: আল আরাবিয়া
    কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
    দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি   
  • মৌলভীবাজারে বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত
  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘মব’ সৃষ্টি করে বিজিবির কাছ থেকে পণ্যবোঝাই গাড়ি ছিনিয়ে নিল চোরাকারবারিরা
  • যেভাবে একটি চুরি হওয়া আইফোন ধরিয়ে দিল যুক্তরাজ্য থেকে চীনে ৪০ হাজার ফোন পাচারকারী আন্তর্জাতিক চক্রকে
  • মুম্বাইয়ে পাবলিক স্পেসে কবুতরকে খেতে দিলেই শাস্তি; ভারতজুড়ে তীব্র বিতর্ক

Most Read

1
ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
আন্তর্জাতিক

মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 

2
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

5
ছবি: আল আরাবিয়া
আন্তর্জাতিক

কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের

6
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
বাংলাদেশ

দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net