Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
মিয়ানমারে সর্বাত্মক ইউনিয়ন ধর্মঘট; পুলিশি হেফাজতে সু চি'র দলীয় কর্মকর্তার মৃত্যু

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
07 March, 2021, 11:45 pm
Last modified: 07 March, 2021, 11:55 pm

Related News

  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • রাজশাহী-ঢাকা রুটের বাস মালিক পক্ষ ধর্মঘট প্রত্যাহার করলেও শ্রমিকরা কাজে যোগ দেননি
  • যেভাবে মিয়ানমারের সংকটে চীনের সুবিধা ও প্রভাব বাড়ছে
  • মিয়ানমারের সৈন্যরা রাখাইনে বন্দীদের গায়ে জ্বলন্ত পেট্রোল দিয়ে পুড়িয়ে ও প্রস্রাব পানে বাধ্য করছে
  • অপারেশন ১০২৭: তিন মাসে পর্যুদস্ত মিয়ানমারের জান্তা সরকার, বিপুল ক্ষয়ক্ষতির শিকার

মিয়ানমারে সর্বাত্মক ইউনিয়ন ধর্মঘট; পুলিশি হেফাজতে সু চি'র দলীয় কর্মকর্তার মৃত্যু

রাত নামার সাথে সাথেই বাণিজ্যিক রাজধানী খ্যাত ইয়াঙ্গুন শহরের নানা এলাকায় আগ্নেয়াস্ত্র থেকে গুলিবর্ষণ এবং স্টান গ্রেনেড বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানায় স্থানীয় গণমাধ্যম
টিবিএস ডেস্ক 
07 March, 2021, 11:45 pm
Last modified: 07 March, 2021, 11:55 pm
গত ৬ মার্চ, শনিবার- পুলিশের সাথে সংঘর্ষের আশঙ্কায় ঢাল দিয়ে অস্থায়ী সুরক্ষা কবচ তৈরি করেছে ইয়াঙ্গুনের একদল বিক্ষোভকারী। ছবি: রয়টার্স

মিয়ানমারের প্রধান শ্রমিক জোটগুলো গত মাসের সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে অর্থনীতিকে বন্ধ করে দেওয়ার ডাক দিয়েছে। এই আহবানের মধ্য দিয়ে সেনা জান্তা সরকারের উপর চাপ তৈরির চেষ্টা করলো তারা। 

গণতন্ত্রকামী বিক্ষোভকারীদের কঠোর হস্তে দমন করতে সম্প্রতি তৎপর হয়েছে সেনাবাহিনী ও তাদের সহযোগী অন্যান্য বাহিনী। আন্দোলনে তাজা গুলি চালানোসহ চলছে ব্যাপক ধরপাকড়। এমনকি দেশটির সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনের হাসপাতালগুলোতেও তারা অবস্থান নিয়েছে, যাতে সেখানে আহত বিক্ষোভকারীদের আনা হলে তাদের গ্রেপ্তার করা যেতে পারে।  

এই অবস্থায় আজ রোববার রাত নামার সাথে সাথেই বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের নানা এলাকায় আগ্নেয়াস্ত্র থেকে গুলিবর্ষণ এবং স্টান গ্রেনেড বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানায় স্থানীয় গণমাধ্যম। এসব ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা- তা অবশ্য জানা যায়নি।  

গত ১ ফেব্রুয়ারির পর থেকেই বাড়ছিল জান্তা বিরোধী বিক্ষোভের মাত্রা। এক পর্যায়ে ৯টি শ্রমিক ইউনিয়নের জোট দীর্ঘস্থায়ীভাবে মিয়ানমারের অর্থনীতি পুরোপুরি বন্ধ করে দেওয়ার আহ্বান জানায়।  

তাদের যৌথ বিবৃতিতে বলা হয়,  "স্বাভাবিকভাবে অর্থনৈতিক ও ব্যবসায়িক কর্মকান্ড চলতে থাকলে- তা মিয়ানমারের নাগরিকদের শক্তি হরণকারী সামরিক জান্তার হাতকেই শক্তিশালী করবে। তাই এবার গণতন্ত্র রক্ষায় অ্যাকশন নেওয়ার সময় এসেছে।" 

এই ঘোষণার পর সেনাবাহিনীর একজন মুখপাত্রের কাছে প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করে বার্তা সংস্থা রয়টার্স। তবে ওই মুখপাত্র কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। 

শনিবার দিবাগত রাতে অং সান সু চি'র দলের একজন শীর্ষ কর্মকর্তা পুলিশি হেফাজতে মৃত্যুর পর শ্রমিক জোটগুলো সর্বাত্মক ধর্মঘটের ডাক দেয়। খিন মুয়াং লাত- নামের ওই কর্মকর্তা এনএলডি' থেকে ২০২০ সালে নির্বাচিত দুই মুসলিম এমপি'র মধ্যে একজনের প্রচারণা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।  

  • সূত্র: রয়টার্স 

Related Topics

টপ নিউজ

মিয়ানমার অভ্যুত্থান / শ্রমিক ধর্মঘট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
    আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা
  • ফাইল ছবি: সংগৃহীত
    ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Related News

  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • রাজশাহী-ঢাকা রুটের বাস মালিক পক্ষ ধর্মঘট প্রত্যাহার করলেও শ্রমিকরা কাজে যোগ দেননি
  • যেভাবে মিয়ানমারের সংকটে চীনের সুবিধা ও প্রভাব বাড়ছে
  • মিয়ানমারের সৈন্যরা রাখাইনে বন্দীদের গায়ে জ্বলন্ত পেট্রোল দিয়ে পুড়িয়ে ও প্রস্রাব পানে বাধ্য করছে
  • অপারেশন ১০২৭: তিন মাসে পর্যুদস্ত মিয়ানমারের জান্তা সরকার, বিপুল ক্ষয়ক্ষতির শিকার

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা

3
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

4
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
অর্থনীতি

আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা

5
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net