Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
মার্কিন কংগ্রেস ভবনে আবার হামলা, পুলিশ কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক

বিবিসি
03 April, 2021, 11:40 am
Last modified: 03 April, 2021, 11:48 am

Related News

  • ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিতের মামলায় ২৪.৫ মিলিয়ন ডলার দেবে ইউটিউব
  • জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়া বন্ধ করবেন ট্রাম্প, দিলেন ক্যাপিটল দাঙ্গায় জড়িতদের ক্ষমার প্রতিশ্রুতিও
  • হোয়াইট হাউজের প্রথম দিনেই যা করতে পারেন ট্রাম্প
  • ক্যাপিটল ভবনে হামলার দায়ে প্রাউড বয়েজ-এর দুই নেতার কারাদণ্ড
  • মার্কিন ক্যাপিটল ভবনে দাঙ্গাকারী ‘কিউঅ্যানন শামান’কে তিন বছরের কারাদণ্ড

মার্কিন কংগ্রেস ভবনে আবার হামলা, পুলিশ কর্মকর্তা নিহত

স্থানীয় সময় দুপুর একটার দিকে ক্যাপিটল হিলের পুলিশের অ্যালার্ট সিস্টেম থেকে একটা মেইল আসে। যেখানে বলা হয় ক্যাপিটল হিলের ভিতরে-বাইরে যারা রয়েছে তারা যেন কোন কিছুর আড়ালে অবস্থান করে নিজেদেরকে রক্ষা করেন।
বিবিসি
03 April, 2021, 11:40 am
Last modified: 03 April, 2021, 11:48 am
এই গাড়ীতে করেই হামলা করা হয়; ছবি-বিবিসি

ওয়াশিংটন ডিসিতে কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলায় একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আহত অবস্থায় হাসপাতালে নিতে হয়েছে আরো একজনকে। শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।

সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে।

কর্মকর্তারা বলছেন, গত জানুয়ারি মাসে ক্যাপিটল হিলের রক্তাক্ত দাঙ্গার তিন মাসের কম সময়ের ব্যবধানে আবারও এই হামলা চেষ্টা হলো। তবে এ হামলার সাথে সন্ত্রাসী তৎপরতার কোন সম্পৃক্ততা নেই বলে উল্লেখ করছেন কর্মকর্তারা। 

ওয়াশিংটন ডিসির মেট্রোপলিটন পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান রবার্ট কনটি এক সংবাদ সম্মেলনে বলেছেন, 'এখন পর্যন্ত এই হামলাকে সন্ত্রাসবাদের ঘটনা বলে মনে হচ্ছে না'।

এক বিবৃতিতে তিনি নিহত পুলিশ কর্মকর্তার নাম উইলিয়াম বিলি ইভান্স বলে উল্লেখ করেছেন। তিনি ক্যাপিটল পুলিশে তিনি ১৮ বছর ধরে কাজ করছিলেন।

তদন্তের কাজ করছেন এমন দুইজন আইন-শৃঙ্খলা বিভাগের সূত্র বলছে সন্দেহভাজন হামলাকারীর বয়স ২৫ বছর।

তদন্তের সঙ্গে জড়িত দুজন কর্মকর্তারা সিবিএস নিউজকে বলেছেন, সন্দেহভাজন হামলাকারীর নাম নোয়াহ গ্রিন। সে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের বাসিন্দা।

নিহত পুলিশ কর্মকর্তা উইলিয়াম বিলি ইভান্স

হামলা সম্পর্কে যা জানা গেছে

স্থানীয় সময় দুপুর একটার দিকে ক্যাপিটল হিলের পুলিশের অ্যালার্ট সিস্টেম থেকে একটা মেইল আসে।

যেখানে বলা হয় ক্যাপিটল হিলের ভিতরে-বাইরে যারা রয়েছে তারা যেন কোন কিছুর আড়ালে অবস্থান করে নিজেদেরকে রক্ষা করেন। সবাইকে জানালা বা দরজার কাছ থেকে সরে যেতে বলা হয়।

পুলিশ জানায়,  এই সময় সন্দেহভাজন ওই ব্যক্তি একটি নীল রঙের সেডান গাড়ি নিয়ে ক্যাপিটলের উত্তর দিকের ব্যারিকেডের উপর আছড়ে পরে।

তারপর চালক গাড়ি থেকে বেরিয়ে এসে ছুরি দিয়ে পুলিশের ওপর হামলা চালায়।

একসময় পুলিশের একজন সদস্য আগ্নেয়াস্ত্র বের করে তাকে গুলি করে।

হামলাকারী নিহত হবার আগেই তার ছুরিকাঘাতে দুজন পুলিশ কর্মকর্তা আহত হন।

ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে

ভিডিও ফুটেজে দেখা গেছে ঘটনাস্থলে হেলিকপ্টার উড়ছে, দুটি স্ট্রেচারে করে দুইজনকে এম্বুলেন্সে নেয়া হচ্ছে।

রবার্ট কনটি বলেছেন, সন্দেহভাজন ওই হামলাকারী একাই ছিল।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই সহিংস হামলার কথা জেনে তিনি ব্যথিত হয়েছেন। তিনি পুলিশকর্মকর্তার মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তার সম্মানে হোয়াইট হাউসের পতাকা অর্ধনমিত রাখা হবে।

ডেমোক্রেটিক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, 'আমেরিকানদের হৃদয় ভেঙ্গে গেছে'। নিহত পুলিশ কর্মকর্তাকে মার্কিন 'গণতন্ত্রের শহীদ' বলে আখ্যা দিয়েছেন তিনি। 

 

Related Topics

টপ নিউজ

ক্যাপিটল হামলা / মার্কিন কংগ্রেস হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিতের মামলায় ২৪.৫ মিলিয়ন ডলার দেবে ইউটিউব
  • জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়া বন্ধ করবেন ট্রাম্প, দিলেন ক্যাপিটল দাঙ্গায় জড়িতদের ক্ষমার প্রতিশ্রুতিও
  • হোয়াইট হাউজের প্রথম দিনেই যা করতে পারেন ট্রাম্প
  • ক্যাপিটল ভবনে হামলার দায়ে প্রাউড বয়েজ-এর দুই নেতার কারাদণ্ড
  • মার্কিন ক্যাপিটল ভবনে দাঙ্গাকারী ‘কিউঅ্যানন শামান’কে তিন বছরের কারাদণ্ড

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net