Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
মারা গেলেন মহানবীকে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকা বিতর্কিত কার্টুনিস্ট কুর্ট ওয়েস্টারগার্ড

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
19 July, 2021, 03:45 pm
Last modified: 19 July, 2021, 07:25 pm

Related News

  • ‘এই ধেনু সর্ না, নইলে ফুল ছুড়ে মারব’
  • ‘ধর্ম অবমাননাকর’ বিষয়বস্তুর জন্য পাকিস্তান উইকিপিডিয়া নিষিদ্ধ করল
  • কোথায় হারালেন নূপুর শর্মা! 
  • সড়ক দুর্ঘটনায় মারা গেলেন মহানবী (স.)-এর ব্যঙ্গচিত্র আঁকা কার্টুনিস্ট লার্স ভিকস
  • সমালোচনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান বাক স্বাধীনতা পরিপন্থী: সাবেক উপাচার্য ও অধ্যাপকদের মত

মারা গেলেন মহানবীকে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকা বিতর্কিত কার্টুনিস্ট কুর্ট ওয়েস্টারগার্ড

২০০৫ সালে মহানবী (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকার পর বিশ্বব্যাপী সমালোচনার মুখে পরিচিতি পান কুর্ট। ছবি নিয়ে কোনো অনুশোচনা নেই বলে জানিয়েছিলেন এই কার্টুনিস্ট।
টিবিএস ডেস্ক
19 July, 2021, 03:45 pm
Last modified: 19 July, 2021, 07:25 pm
কুর্ট ওয়েস্টারগার্ড। ছবি: ইপিএ

৮৬ বছর বয়সে মারা গেলেন মুহাম্মদ (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকা ড্যানিশ কার্টুনিস্ট কুর্ট ওয়েস্টারগার্ড।

দীর্ঘ অসুস্থতার পর গত ১৪ জুলাই মৃত্যুবরণ করেন তিনি। কুর্টের পরিবারের বরাতে রোববার এই খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম।

২০০৫ সালে মহানবী (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকার পর বিশ্বব্যাপী সমালোচনার মুখে পরিচিতি পান কুর্ট।

তিনি ১৯৮০ সাল থেকে ইসলাম-বিদ্বেষী হিসেবে সমালোচিত ড্যানিশ পত্রিকা জাইল্যান্ডস-পোস্টেনে কাজ করতেন।

২০০৫ সালে জাইল্যান্ডস-পোস্টেনের সম্পাদকীয়তে ১২টি ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়। অধিকাংশ ব্যঙ্গচিত্র ইসলামের শ্রেষ্ঠ পয়গম্বরকে ইঙ্গিত করে আঁকা হয়েছিল। ইসলাম নিয়ে সমালোচনা ও স্বআরোপিত সেন্সরের মতো বিষয়গুলো সহজ করতে ছবিগুলো প্রকাশিত হয় বলে দাবি করে পত্রিকাটি।

১২টি চিত্রের মধ্যে ছিল কুর্ট ওয়েস্টারগার্ডের আঁকা ব্যঙ্গচিত্র।

মহানবী (সা.) এর চিত্রায়ন ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ হিসেবে বিবেচনা করা হয়।

ইসলামী পয়গম্বরকে ইঙ্গিত করে আঁকা কুর্টের ব্যঙ্গচিত্রতে তাঁকে আপত্তিকর ও নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়।

ছবিগুলো প্রকাশের সাথে সাথে বিশ্বব্যাপী মুসলিমরা ধর্মীয় অবমাননার অভিযোগ তুলেন।

ডেনমার্কেও শুরু হয় বিক্ষোভ। মুসলিম প্রধান দেশগুলোর রাষ্ট্রদূতদের কাছ থেকে ডেনমার্ক সরকার অভিযোগ পেতে থাকে।

২০০৬ সালের ফেব্রুয়ারিতে বিক্ষোভের ব্যাপকতা বৃদ্ধি পায়। ডেনমার্কের দূতাবাসগুলোতে হামলার ঘটনা ঘটে। বাড়তে থাকা সহিংসতায় প্রায় ডজনখানেক মানুষ নিহত হন।

তবে ঘটনা সেখানেই থেমে থাকেনি। ফ্রান্সের শার্লি এবদো ব্যঙ্গচিত্রগুলো পুনরায় প্রকাশ করলে ২০১৫ সালে ম্যাগাজিনটির অফিসে হামলার ঘটনা ঘটে। হামলায় ১২ জন নিহত হন।

ব্যঙ্গচিত্রগুলো প্রথমবার প্রচারিত হওয়ার পর থেকেই কুর্ট ওয়েস্টারবার্গ হুমকি পেতে থাকেন।

প্রাথমিকভাবে তিনি আত্মগোপনে যাওয়ার পরিকল্পনা করলেও পরবরতীতে ডেনমার্কের অরহুসে কঠোর নিরাপত্তা বেষ্টিত একটি বাড়িতে বসবাস করা শুরু করেন।

২০০৮ সালে কুর্টকে হত্যার পরিকল্পনাকারী তিন ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানায় ড্যানিশ গোয়েন্দা সংস্থা।

দুই বছর পর, ওয়েস্টগার্ডের বাড়ি থেকে ২৮ বছর বয়সী এক সোমালি যুবককে ছুরিসহ গ্রেপ্তার করে পুলিশ। হত্যাচেষ্টা ও জঙ্গিবাদে যুক্ত থাকার অভিযোগে ২০১১ সালে ঐ যুবককে নয় বছরের কারাদণ্ড দেওয়া হয়।

পরবর্তী বছরগুলোতে ওয়েস্টারগার্ড নিরাপত্তারক্ষীসহ গোপন ঠিকানায় থাকতে শুরু করেন।

২০০৮ সালে রয়টার্সের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ছবিগুলো নিয়ে তার কোনো অনুশোচনা নেই।
 

সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

কুর্ট ওয়েস্টারগার্ড / মহানবীকে নিয়ে ব্যঙ্গচিত্র / ব্যঙ্গচিত্র / ধর্মাবমাননা / ধর্মীয় অবমাননা / শার্লি এবদো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • ‘এই ধেনু সর্ না, নইলে ফুল ছুড়ে মারব’
  • ‘ধর্ম অবমাননাকর’ বিষয়বস্তুর জন্য পাকিস্তান উইকিপিডিয়া নিষিদ্ধ করল
  • কোথায় হারালেন নূপুর শর্মা! 
  • সড়ক দুর্ঘটনায় মারা গেলেন মহানবী (স.)-এর ব্যঙ্গচিত্র আঁকা কার্টুনিস্ট লার্স ভিকস
  • সমালোচনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান বাক স্বাধীনতা পরিপন্থী: সাবেক উপাচার্য ও অধ্যাপকদের মত

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net