Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
মাছ ধরার যুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য মুখোমুখি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
19 December, 2020, 05:45 pm
Last modified: 20 December, 2020, 12:00 pm

Related News

  • যুক্তরাজ্যে চিড়িয়াখানায় বাঘের বেষ্টনীতে ‘ঝাঁপ’ দেওয়ার পর এক ব্যক্তির মৃত্যু
  • ‘কিং অভ ইনজাস্টিস’: ইউরোপীয় পার্লামেন্টে বসল ট্রাম্পের নগ্ন সোনালি ভাস্কর্য
  • ইরানের হামলার শঙ্কায় যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে সব বি-১ বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র
  • রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য: সারাহ কুক
  • প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

মাছ ধরার যুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য মুখোমুখি

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এসংক্রান্ত চুক্তি ব্যর্থ হলে যুক্তরাজ্যের রয়্যাল নেভি সমুদ্রসীমা পাহারা দিতেও প্রস্তুত আছে।
টিবিএস ডেস্ক
19 December, 2020, 05:45 pm
Last modified: 20 December, 2020, 12:00 pm

ব্রেক্সিট পরবর্তী বাণিজ্যচুক্তির ব্যাপারে যুক্তরাজ্যের জলসীমায় মাছ ধরার অধিকার নিয়ে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে চূড়ান্ত দ্বন্দ্ব শুরু হয়েছে। চুক্তিহীন ব্রেক্সিটের ব্যাপারেও আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। 

মাছ ধরার অধিকার সংক্রান্ত বিরোধ প্রাধান্য পাওয়ায় বাণিজ্যিক চুক্তির অন্যান্য ক্ষেত্রে উভয়পক্ষ একমত হয়েছে এমন আশার মধ্যে গত বুধবার ডলারের বিপরীতে পাউন্ডের দর বৃদ্ধি পেয়েছে। 

বরিস জনসনের কার্যালয়ের সূত্রে জানানো হয়েছে, এসংক্রান্ত কোনো চুক্তি চূড়ান্ত করার জন্য আগামী সপ্তাহের মধ্যেই পার্লামেন্টের অধিবেশন ডাকা হতে পারে। 

তবে চুক্তির আলচনার সাথে জড়িতরা সতর্ক করেছেন, যুক্তরাজ্যের জলসীমায় ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশগুলোর অবাধে মাছ ধরার অধিকার সম্পর্কিত বিবাদ মীমাংসা হয়নি এখনো এবং ঐক্যমতে পৌঁছাতে না পারলে সম্পূর্ণ চুক্তি বাতিল হওয়ার আশঙ্কাও আছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এসংক্রান্ত চুক্তি ব্যর্থ হলে যুক্তরাজ্যের রয়্যাল নেভি সমুদ্রসীমা পাহারা দিতেও প্রস্তুত আছে।  

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট আরসুলা ভনডার লিয়ন জানিয়েছেন, "মাছ ধরার ব্যাপারে আমাদের আলোচনা এখনো সমাধানের পর্যায়ে পৌঁছায়নি। সত্য কথা বলতে, মাঝেমধ্যে মনে হয়, আমরা কখনো এ সমস্যা সমাধান করতে পারবো না।"

মাছ ধরার অধিকার সংক্রান্ত আলোচনার চূড়ান্ত চুক্তির স্বাক্ষরে আরও সময় লাগতে পারে বলে জানিয়েছেন আলোচনায় জড়িত কর্মকর্তারা। চুক্তি স্বাক্ষরের পর কবে থেকে নতুন নিয়ম জারি হবে এনিয়েই আলোচনা ব্যর্থ হচ্ছে বারবার। যুক্তরাজ্যের প্রস্তাবিত সময়সীমা ৩ বছর হলেও আরও বেশি সময় চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন। 

জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন চুক্তির জন্য প্রস্তুত নয়। "কোনো সমাধান খুঁজে বের করার লক্ষ্যে সকল চুক্তির ব্যাপারেই গত সপ্তাহ জুড়ে আলোচনা হয়েছে। কিছুটা উন্নতি হলেও কোনো সমাধানই পাওয়া যায়নি।"

আলোচনার সাথে জড়িত কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে যুক্তরাজ্যের জলসীমায় জোটভুক্ত দেশগুলোর ৬৫০ মিলিয়ন ইউরোর (৭৯৫ মিলিয়ন ডলার) বাজারের ২৫ শতাংশ কমিয়ে আনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্য। এ সংখ্যা কমিয়ে ৬০ শতাংশে আনার প্রস্তাব দিয়েছে যুক্তরাজ্য। 

ব্রেক্সিট পরবর্তী কোনো বাণিজ্য চুক্তি না হলে যুক্তরাজ্যের অর্থনীতি ১৫ বছর সময়ে ২ দশমিক ৬ শতাংশ ক্ষতির সম্মুখীন হবে বলে জানানো হয় ব্রিটিশ সরকার পরিচালিত এক গবেষণায়। 

  • সূত্র: ব্লুমবার্গ 

Related Topics

টপ নিউজ

যুক্তরাজ্য / ইইউ / ব্রেক্সিট / মাছ ধরা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • যুক্তরাজ্যে চিড়িয়াখানায় বাঘের বেষ্টনীতে ‘ঝাঁপ’ দেওয়ার পর এক ব্যক্তির মৃত্যু
  • ‘কিং অভ ইনজাস্টিস’: ইউরোপীয় পার্লামেন্টে বসল ট্রাম্পের নগ্ন সোনালি ভাস্কর্য
  • ইরানের হামলার শঙ্কায় যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে সব বি-১ বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র
  • রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য: সারাহ কুক
  • প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net