Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
মহামারিতে অসমানুপাতিকভাবে ক্ষতির শিকার হয়েছে নারীরা: ইইউ’র প্রতিবেদন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
05 March, 2021, 06:40 pm
Last modified: 05 March, 2021, 08:54 pm

Related News

  • এলডিসি উত্তরণ: ‘সম পর্যায়ের’ বাণিজ্য সম্পর্ক গড়ার তাগিদ ইইউ রাষ্ট্রদূতের
  • ইইউ থেকে গাড়ি আমদানির শুল্ক বাড়িয়ে ২৫% করার ঘোষণা ট্রাম্পের
  • ইইউ’র মধ্যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার ইতালি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২০৩০ সালের পর ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ হতে পারে: গবেষণা
  • ট্রাম্পের হুমকির মুখে স্পেনের পাশে ইউরোপীয় ইউনিয়ন, পূর্ণ সংহতি প্রকাশ

মহামারিতে অসমানুপাতিকভাবে ক্ষতির শিকার হয়েছে নারীরা: ইইউ’র প্রতিবেদন

লিঙ্গ সমতা নিয়ে ইইউ-এর বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, এই মহামারিতে নারীদের প্রতি গার্হস্থ্য সহিংসতাও বৃদ্ধি পেয়েছে।
টিবিএস ডেস্ক
05 March, 2021, 06:40 pm
Last modified: 05 March, 2021, 08:54 pm

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে করোনাভাইরাসের মহামারিতে তুলনামূলকভাবে নারীরা অনেক আক্রান্ত হয়েছেন। যার অন্যতম কারণ- স্বাস্থ্যখাত থেকে শুরু করে সম্মুখ সারির বেশিরভাগ কর্মক্ষেত্রেই রয়েছে নারীর সংখ্যাগরিষ্ঠতা। শুক্রবার ইইউ'র এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

লিঙ্গ সমতা নিয়ে ইইউ-এর বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, এই মহামারিতে নারীদের প্রতি গার্হস্থ্য সহিংসতাও বৃদ্ধি পেয়েছে।

এতে বলা হয়েছে, "কোভিড-১৯ মহামারি নারীদের জীবনকে অসমানুপাতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ইতোমধ্যে যথেষ্ট প্রমাণ আছে যে বিগত বছরের পরিশ্রমে অর্জিত সাফল্য থেকে নারীরা 'পিছিয়ে গেছে'... নারী অধিকারের অগ্রগতি কঠিন কিন্তু তা ধরে রাখা আরও দুঃসাধ্য।"

ওই প্রতিবেদনে বলা হয়েছে, মহামারির ভেতর কাজের চাপ ও পরিস্থিতির সাথে মানিয়ে নিতে গিয়ে নারীদের স্বাস্থ্য ঝুঁকি বেড়েছে। লকডাউনের সময় নতুন করে আরো দায়িত্ব অর্পিত হয়েছে নারীদের উপর।

এতে বলা হয়েছে, ২০২০ সালের বসন্তে ইউরোপে প্রথম লকডাউনের সময় ফ্রান্স, লিথুয়ানিয়া, আয়ারল্যান্ড এবং স্পেনে নারীদের প্রতি গার্হস্থ্য সহিংসতা বেড়েছে।

নারীরা পুরুষদের তুলনায় সেই সব চাকরীতে বেশি ছিল- যেখানে পেশাগত কারণেই তাদের ব্যক্তিগত যোগাযোগের প্রয়োজন হয়, যার দরুণ করোনাভাইরাসের বিস্তার রোধে প্রবর্তিত নিষেধাজ্ঞার কারণে নারীরাই চাকরীক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এতে বলা হয়েছে, "কম বেতনের কর্মক্ষেত্রে এবং পেশায় নারীদের অতিরিক্ত প্রতিনিধিত্ব কোভিড-১৯ সংকটের কারণে ক্ষতিগ্রস্ত শ্রম বাজারে তাদের ভয়াবহ রকমের অসুরক্ষিত করে তোলে।"

মহামারির শুরুতে ইইউতে নারী কর্মসংস্থান পুরুষদের কর্মসংস্থানের তুলনায় কিছুটা কমে গেছে এবং তারপর থেকে নতুন চাকরি খুঁজে পেতে আগের থেকে বেশি ভোগান্তির ভেতর দিয়ে যেতে হচ্ছে নারীদের।

এটি একটি শঙ্কার বিষয় যে, এই প্রবণতা চলতে থাকলে তা নারীদের জন্য কম পেনশনের ব্যবস্থার দিকে ধাবিত হতে পারে, যার ফলে লিঙ্গ ব্যবধানে পেনশন বৈষম্য বাড়বে বছরের পর বছরের জন্য।

সূত্র- রয়টার্স   
 
Related Topics

টপ নিউজ

মহামারির প্রভাব / ইইউ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
    গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

Related News

  • এলডিসি উত্তরণ: ‘সম পর্যায়ের’ বাণিজ্য সম্পর্ক গড়ার তাগিদ ইইউ রাষ্ট্রদূতের
  • ইইউ থেকে গাড়ি আমদানির শুল্ক বাড়িয়ে ২৫% করার ঘোষণা ট্রাম্পের
  • ইইউ’র মধ্যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার ইতালি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২০৩০ সালের পর ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ হতে পারে: গবেষণা
  • ট্রাম্পের হুমকির মুখে স্পেনের পাশে ইউরোপীয় ইউনিয়ন, পূর্ণ সংহতি প্রকাশ

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
বাংলাদেশ

গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net