Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
ভারতের উত্তরপ্রদেশে করোনায় মৃত আত্মীয়ের দেহ নদীতে ফেলার ঘটনায় তোলপাড়

আন্তর্জাতিক

হিন্দুস্থান টাইমস
31 May, 2021, 01:00 pm
Last modified: 31 May, 2021, 01:20 pm

Related News

  • প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর
  • চীনের সাথে অংশীদারত্বে ট্রাম্পের প্রচেষ্টা: ভারতে বাড়ছে উদ্বেগ
  • জ্বালানি বেচতে হঠাৎ করেই ভারত সফরে রুবিও
  • ইরান যুদ্ধের মধ্যে ভারতে ৮ দিনে তিনবার বাড়ল জ্বালানি তেলের দাম
  • এবার ভারতের বাইরে তেলাপোকার 'বংশবিস্তার'; পাকিস্তানে আত্মপ্রকাশ করল 'ককরোচ আওয়ামি লিগ', 'ককরোচ আওয়ামি পার্টি' 

ভারতের উত্তরপ্রদেশে করোনায় মৃত আত্মীয়ের দেহ নদীতে ফেলার ঘটনায় তোলপাড়

এরমধ্যেই এবার এক ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশের রাপ্তি নদীতে এক করোনা রোগীর দেহ ছুড়ে ফেলছেন পিপিই কিট পরে থাকা এক ব্যক্তি। ঘটনাটি উত্তরপ্রদেশের বলরামপুর জেলার।
হিন্দুস্থান টাইমস
31 May, 2021, 01:00 pm
Last modified: 31 May, 2021, 01:20 pm

করোনা মহামারির সেকেন্ড ওয়য়েভের ভয়াবহ সংক্রমণের মধ্যে ভারতের  উত্তরপ্রদেশের নদীগুলিতে ভাসমান মৃতদেহ চোখে পড়ছে প্রায়শই। এস মরদেহের বেশিরভাগই কোভিডে মৃত্যু হওয়া ব্যক্তিদের। 

এনিয়ে গত বেশ কয়েক সপ্তাহ ধরেই বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছে উত্তরপ্রদেশের যোগী সরকারকে। এরমধ্যেই এবার এক ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশের রাপ্তি নদীতে এক করোনা রোগীর দেহ ছুড়ে ফেলছেন পিপিই কিট পরে থাকা এক ব্যক্তি। ঘটনাটি উত্তরপ্রদেশের বলরামপুর জেলার। ভিডিওটি ভাইরাল হওয়ায় আরও অস্বস্তিতে পড়েছে যোগী সরকারের।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি ব্রিজের উপর থেকে প্লাস্টিকে জড়ানো একটি মৃতদেহ নিচে নদীতে ফেলছেন এক ব্যক্তি। ওই ব্যক্তির গায়ে রয়েছে পিপিই কিট। পিপিই কিট পরে থাকা ব্যক্তির সঙ্গে ভিডিওতে আরও একজনকে দেখা যাচ্ছে। সেই ব্যক্তিও এই কাজে সাহায্য করছিল।

A man wearing a PPE suit was seen throwing a body from a bridge into Rapti river in UP's Balrampur district. The entire incident was caught on camera.

Balrampur police clarified in a video body was handed over to family!

Question is why crematorium s not provided,failed state? pic.twitter.com/7faVk1NxhJ— Vijay Thottathil (@vijaythottathil) May 30, 2021

এদিকে এভাবে দিনের বেলায় এধরনের কাজ কেউ কীভাবে করতে পারে তা নিয়ে জনমনে বিস্ময়ের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে প্রশাসনের ব্যর্থতা নিয়েও। এ ঘটনা ভাইরাল হওয়ার পর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সঞ্জয় শুক্লা নামক এক ব্যক্তির বিরুদ্ধে মহামারি আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ রয়েছে, এই ঘটনার সঙ্গে এপি মিশ্র নামক এক চিকিৎসকও জড়িত।

বলরামপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভিবি সিং জানিয়েছেন, 'প্রাথমিক তদন্তের পর জানা গেছে, ২৫ মে ওই রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার তিনদিন পর তার মৃত্যু হয়। কোভিড প্রোটোকল মেনেই তার দেহ আত্মীয়দের হাতে তুলে দেওয়া হয়। তদন্তে দেখা গেছে, আত্মীয়রাই দেহটি নদীতে ফেলে দিয়েছেন। আমরা মামলা দায়ের করেছি। কঠিন ব্যবস্থা নেওয়া হবে।' 

করোনার ভয়াবহ সংক্রমণের মধ্যে ভারতের নদীগুলোতে কয়েক হাজার মৃতদেহ ভাসতে দেখা গেছে গত কয়েকদিনে। ভেসে আসা  মরদেহ উদ্ধার করে তা সৎকার করার ব্যবস্থা নিচ্ছে পুলিশ। ওদিকে নদীর আশেপাশের বাসিন্দারা এই বিষয়টি নিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। নদীর পারে বালি চাপা অবস্থাতেও পাওয়া গিয়েছে হাজারের উপর মরদেহ। এদের বেশিরভাগেরই করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে। এর জেরে এই দেহগুলি থেকে করোনা ছড়ানোর আশঙ্কাও থেকে যাচ্ছে।

Related Topics

টপ নিউজ

ভারত / করোনায় মৃত / কোভিড-১৯ / যোগীরাজ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

Related News

  • প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর
  • চীনের সাথে অংশীদারত্বে ট্রাম্পের প্রচেষ্টা: ভারতে বাড়ছে উদ্বেগ
  • জ্বালানি বেচতে হঠাৎ করেই ভারত সফরে রুবিও
  • ইরান যুদ্ধের মধ্যে ভারতে ৮ দিনে তিনবার বাড়ল জ্বালানি তেলের দাম
  • এবার ভারতের বাইরে তেলাপোকার 'বংশবিস্তার'; পাকিস্তানে আত্মপ্রকাশ করল 'ককরোচ আওয়ামি লিগ', 'ককরোচ আওয়ামি পার্টি' 

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

6
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net