Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
বার্ষিক আয় ২ লাখ হলেও, ৮০ বছরের বৃদ্ধার সুইস ব্যাংক হিসাবে পাওয়া গেল ২০০ কোটি রুপি! 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
20 July, 2020, 12:15 am
Last modified: 20 July, 2020, 03:00 am

Related News

  • ‘দেখে মনে হয় আসল’: ভারতের মুসলিম নারীদের বিরুদ্ধে যেভাবে এআই-কে অস্ত্র বানানো হচ্ছে
  • ২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি
  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?

বার্ষিক আয় ২ লাখ হলেও, ৮০ বছরের বৃদ্ধার সুইস ব্যাংক হিসাবে পাওয়া গেল ২০০ কোটি রুপি! 

ভারতের আয়কর বিভাগের এক বৈদেশিক তদন্ত সূত্রে রেণু থারানির বিপুল বিত্তের কথা জানানো হয়। বৃদ্ধাকে এ ঘটনায় জরিমানা করে তার প্রকৃত সম্পদ অনুসারে আয়কর দেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির ট্যাক্স অ্যাপিলেট ট্রাইব্যুনাল- শীর্ষক কর আদালত। 
টিবিএস ডেস্ক
20 July, 2020, 12:15 am
Last modified: 20 July, 2020, 03:00 am
প্রতীকী ছবিটি রয়টার্স থেকে সংগৃহীত।

ভারতে ৮০ বছরের এক অশতিপর বৃদ্ধা রেণু থারানির ঘোষিত মাসিক আয় ১৪ হাজার রুপি। অথচ তার নামেই কিনা সুইস ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া গেছে ১৯৬ কোটি রুপি সম পরিমাণ অর্থবিত্ত! দেশটির গণমাধ্যমে প্রকাশ, করফাঁকি দিয়েই সুইস ব্যাংকে কালো টাকার পাহাড় জমিয়েছিলেন রেণু থারানি নামের এ বৃদ্ধা।  

ভারতের আয়কর বিভাগের এক বৈদেশিক তদন্ত সূত্রে রেণু থারানির বিপুল বিত্তের কথা জানানো হয়। বৃদ্ধাকে এ ঘটনায় জরিমানা করে তার প্রকৃত সম্পদ অনুসারে আয়কর দেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির ট্যাক্স অ্যাপিলেট ট্রাইব্যুনাল- শীর্ষক কর আদালত। 

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, জেনেভার এইচএসবিসি ব্যাংকে রেণু থারানির একটি অ্যাকাউন্ট ছিল। আবার এ সুইস ব্যাংকটিই থারানির পারিবারিক সম্পদ ব্যবস্থাপনা তহবিল- থারানি ফ্যামিলি ট্রাস্টের দেখাশোনার দায়িত্ব পালন করতো। 

২০০৪ সালে করফাঁকি দিতে অফশো'র উৎস কেম্যান আইল্যান্ডস থেকে জিডব্লিউ ইনভেস্টমেন্ট নামের একটি ভুয়া কোম্পানির নামে ব্যাংক হিসাবটি খোলা হয়। পরবর্তীতে, ওই কোম্পানিটি থেকেই এইচএসবিসির জেনেভা শাখার পারিবারিক ট্রাস্টে বিপুল পরিমাণ অর্থ জমা করা হয়। রেণু থারানিকে কোম্পানির একজন পরিচালক দেখিয়ে অর্থ স্থানান্তর করে কোম্পানিটি। 

২০০৪-০৫ সালের আয়কর ট্যাক্স ফাইলিংয়ের সময় এ প্রসঙ্গে কিছুই জানাননি থারানি। তবে বৃদ্ধার পারিবারিক সম্পদ সম্পর্কে অবহিত থাকায় ২০১৪ সালের ৩১ অক্টোবর তার প্রকৃত সম্পদ অনুসন্ধান লাভ করে আয়কর বিভাগ। এরপর তার বিরুদ্ধে কর আদালতের মুম্বাই শাখায় মামলা করা হয়।

মামলার প্রেক্ষিতে সুইস ব্যাংকে তার কোনও হিসাব নেই বলে ঘোষণা করেন থারানি। এফিডেফিডে- তিনি জিডব্লিউ ইনভেস্টমেন্ট নামের কোনো কোম্পানির উত্তরাধিকারী বা পরিচালক নন, বলেও জানিয়েছিলেন। এমনকি পরবর্তীতে তিনি নিজেকে অনাবাসী নাগরিক হিসেবেও দাবি করে জানান, একারণে তার কাছ থেকে আয়কর আদায় করা আইনত সম্ভব নয়।  

তবে শেষোক্ত দাবি ধোপে টেকেনি। কারণ ২০০৫-০৬ সালের আয়কর রিটার্ন নথিতে রেণু নিজেকে বেঙ্গালুরুর অধিবাসী একজন ভারতীয় করদাতা বলে ঘোষণা করেছিলেন। এসময়, তিনি বাৎসরিক আয় এক লাখ ৭০ হাজার রুপি বলেও জানান। সেই সূত্র ধরেই তার বিরুদ্ধে সাম্প্রতিক জরিমানাসহ আয়কর দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

আদালতের রায়ে বলা হয়, রেণু কোনো বিখ্যাত ব্যক্তিত্ব নন বা কোনো দাতব্য সংস্থাও পরিচালনা করেন না। তাই এত স্বল্প সময়ের ভেতরে এ পরিমাণ অর্থ কীভাবে তার ব্যাংক হিসাবে জমা হতে পারে, তা বোধগম্য নয়। এতে প্রমাণিত হয়, তিনি প্রথমবার আয়কর রিটার্নের সময়েই ইচ্ছাকৃতভাবে নিজ সম্পদ গোপন করেছেন।   

সূত্র: হিন্দুস্তান টাইমস 

Related Topics

টপ নিউজ

আয়কর ফাঁকি / ভারত / ৮০ বছরের বৃদ্ধা / সুইস ব্যাংক / অফশোর ব্যাংকিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • ‘দেখে মনে হয় আসল’: ভারতের মুসলিম নারীদের বিরুদ্ধে যেভাবে এআই-কে অস্ত্র বানানো হচ্ছে
  • ২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি
  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

4
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net