Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 21, 2026
বছরের এক প্রান্তিকেই ৩ টেক জায়ান্টের সম্মিলিত মুনাফা ৫০০০ কোটি ডলারের বেশি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
28 July, 2021, 06:35 pm
Last modified: 28 July, 2021, 06:39 pm

Related News

  • নিরাপত্তা পরীক্ষার সময়েই প্রথমবারের মতো ৩ কোম্পানির ওয়েবসাইট হ্যাক করল গুগলের জেমিনাই
  • ১৩ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব ইউরোপীয় ইউনিয়নের
  • অ্যাপলের কিনে নেয়া বাংলাদেশি প্রতিষ্ঠাতার স্টার্টআপ 'সোনেরা ম্যাগনেটিক্স' আসলে কী?
  • প্রথম ফোল্ডিং আইফোন আনল অ্যাপল, আছে তিন ডিসপ্লে; দাম কত? 
  • বাজি ও জুয়ার কনটেন্ট নিয়ন্ত্রণে গুগলকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান বিটিআরসির

বছরের এক প্রান্তিকেই ৩ টেক জায়ান্টের সম্মিলিত মুনাফা ৫০০০ কোটি ডলারের বেশি

করোনাভাইরাস মহামারির কারণে অনলাইনে শপিং ও অফিসের কাজসহ সার্বিকভাবে অনলাইনে মানুষের বিচরণ বেড়ে যাওয়াই অ্যাপল, অ্যালফাবেট ও মাইক্রোসফটের এ বিরাট মুনাফার পেছনে ভূমিকা রেখেছে, তবে লকডাউন শিথিল হয়ে আসার ভূমিকাও রয়েছে এক্ষেত্রে।
টিবিএস ডেস্ক
28 July, 2021, 06:35 pm
Last modified: 28 July, 2021, 06:39 pm

টেক জায়ান্ট অ্যাপল, মাইক্রোসফট ও গুগলের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান অ্যালফাবেট গত মঙ্গলবার ঘোষণা দিয়েছে এ বছরের এপ্রিল-জুন প্রান্তিকে তাদের সম্মিলিত মুনাফা ৫০০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। করোনাভাইরাস মহামারির কারণে অনলাইনে শপিং ও অফিসের কাজসহ সার্বিকভাবে অনলাইনে মানুষের বিচরণ বেড়ে যাওয়াই এ বিরাট মুনাফার পেছনে ভূমিকা রেখেছে, তবে লকডাউন শিথিল হয়ে আসার ভূমিকাও রয়েছে এক্ষেত্রে।

বর্তমানে এই তিনটি কোম্পানির সম্মিলিত বাজারদর ৬.৪ ট্রিলিয়ন ডলার- ১৬ মাস আগে মহামারি শুরুর পরই মূলত এ দর আগের চেয়ে দ্বিগুণেরও বেশি বেড়েছে। 

করপোরেট কোম্পানির প্রভাব কমাতে মার্কিন সরকারের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নানা নিয়ম আরোপের কারণও কোম্পানিগুলোর এই ক্রমবর্ধমান মুনাফা দেখে স্পষ্ট হয়ে উঠছে। 

অ্যপলের সর্বকালের সর্বোচ্চ আয়  

অ্যাপল জানিয়েছে করোনাভাইরাসের লকডাউন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সময়ে গ্রাহকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বছরের এক প্রান্তিকের আয় প্রায় দ্বিগুণ বেড়েছে। অর্থবছরের তৃতীয় প্রান্তিকে এসে ক্যালিফোর্নিয়া ভিত্তিক টেক জায়ান্টটির আয় এর আগের বছরের তুলনায় ৩৬ শতাংশ বেড়েছে। 

অ্যাপলের প্রতি শেয়ারের দাম বেড়েছে ১.৩০ ডলার, মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ২১.৭ বিলিয়ন ডলারে। আইফোন ও বিভিন্ন ডিজিটাল পরিষেবার বিক্রি বৃদ্ধিই এর মূল কারণ। 
তবে তারপরও কোম্পানিটির প্রধান নির্বাহী টিম কুকের আশঙ্কা, করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধির কারণে বাকি বছর কেমন যাবে বলা যাচ্ছে না। 

অ্যালফাবেট: বিজ্ঞাপনের হাত ধরে মুনাফা বৃদ্ধি

সার্চ ইঞ্জিন গুগলে এবং ভিডিও প্লাটফর্ম ইউটিউবে রিটেইল, বিনোদন ও পর্যটন খাত সংশ্লিষ্ট বিজ্ঞাপনের কারণে অ্যালফাবেটের এই প্রান্তিকের মুনাফা বেড়েছে প্রায় তিনগুণ। 

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ক্লাউড কম্পিউটিং-এ দীর্ঘদিনের বিনিয়োগের হাত ধরেই কোম্পানিটি এই সাফল্য পেয়েছে বলে মনে করছেন অ্যালফাবেটের প্রধান নির্বাহী সুন্দর পিচাই। 

ওই প্রান্তিকে এর আগের বছরের তুলনায় অ্যালফাবেটের মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ১৮.৫ বিলিয়ন ডলারে। শেয়ার প্রতি দর এখন ২৭.২৬ ডলার। এর আগের বছর থেকে আয় ৬২ শতাংশ বেড়ে ৬১.৮৮ বিলিয়নে দাঁড়িয়েছে।

মাইক্রোসফট: ওয়ার্ক ফ্রম হোমের সুফল 

এপ্রিল-জুন প্রান্তিকে মাইক্রোসফটের মুনাফা বেড়ে হয়েছে ১৬.৫ বিলিয়ন ডলার। যা এর আগের বছরের তুলনায় ৪৭ শতাংশ বেশি। 

মাইক্রোসফটের শেয়ার প্রতি নেট আয় ২.১৭ ডলার ওয়াল স্ট্রিটের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। 

করোনাভাইরাস মহামারির সময় অফিসের কাজ ও শিক্ষার্থীদের পড়াশোনার জন্য কোম্পানিটির সফটওয়্যার ও ক্লাউড কম্পিউটিং সার্ভিসের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় মুনাফাও বেড়েছে হু হু করে।

  • সূত্র: ডয়েচে ভেলে 

 

Related Topics

টপ নিউজ

মাইক্রোসফট / গুগল / অ্যালফাবেট / অ্যাপল / মুনাফা / মহামারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিক্স: টিবিএস
    সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা
  • ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
    রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
    বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ
  • ছবি: সংগৃহীত
    আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন: ৬ জনের মৃত্যু, আহত ২৪
  • কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ

Related News

  • নিরাপত্তা পরীক্ষার সময়েই প্রথমবারের মতো ৩ কোম্পানির ওয়েবসাইট হ্যাক করল গুগলের জেমিনাই
  • ১৩ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব ইউরোপীয় ইউনিয়নের
  • অ্যাপলের কিনে নেয়া বাংলাদেশি প্রতিষ্ঠাতার স্টার্টআপ 'সোনেরা ম্যাগনেটিক্স' আসলে কী?
  • প্রথম ফোল্ডিং আইফোন আনল অ্যাপল, আছে তিন ডিসপ্লে; দাম কত? 
  • বাজি ও জুয়ার কনটেন্ট নিয়ন্ত্রণে গুগলকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান বিটিআরসির

Most Read

1
গ্রাফিক্স: টিবিএস
বাংলাদেশ

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা

3
ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
অর্থনীতি

বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন: ৬ জনের মৃত্যু, আহত ২৪

6
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net