Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 11, 2026
ফাহিম হত্যাকাণ্ড: পেশাদার খুনির কাজ!

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
16 July, 2020, 04:40 pm
Last modified: 16 July, 2020, 05:05 pm

Related News

  • পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিমকে খুনের দায়ে সহকারীর ৪০ বছরের কারাদণ্ড
  • ফাহিম, আদুরে ভাইটি আমার (তৃতীয় কিস্তি)
  • ফাহিম, আদুরে ভাইটি আমার (দ্বিতীয় কিস্তি)
  • ফাহিম, আদুরে ভাইটি আমার...
  • নিউইয়র্কে চিরঘুমে শায়িত ফাহিম সালেহ

ফাহিম হত্যাকাণ্ড: পেশাদার খুনির কাজ!

খুনির শরীরজুড়ে ছিল কালো পোশাক। মুখে কালো মাস্ক। তরুণ প্রযুক্তি উদ্যোক্তা ফাহিম যখন তার অ্যাপার্টমেন্টের বিলাসবহুল কন্ডোর লিফটে উঠছিল, তার পেছনেই ছিল খুনি।
টিবিএস ডেস্ক
16 July, 2020, 04:40 pm
Last modified: 16 July, 2020, 05:05 pm
ফাহিম সালেহ

বাংলাদেশের জনপ্রিয় রাইড শেয়ারিং অ্যাপ 'পাঠাও'র সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহকে যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে তার বিলাসবহুল অ্যাপার্টমেন্টে নৃশংসভাবে খুন করার আগে পিছু নিয়েছিল আপাদমস্তক কালো পোশাক পরা এক লোক, বলেছে স্থানীয় পুলিশ।

খুনির শরীরজুড়ে ছিল কালো পোশাক। মুখে কালো মাস্ক। তরুণ প্রযুক্তি উদ্যোক্তা ফাহিম যখন তার অ্যাপার্টমেন্টের বিলাসবহুল কন্ডোর লিফটে উঠছিল, তার পেছনেই ছিল খুনি।

তারপর ইলেক্ট্রিক স্টান গান ব্যবহার করে ফাহিমকে সে নিশ্চল করে ফেলে বলে গোয়েন্দাদের ধারণা।

এর কিছুক্ষণ পর, ফাহিমকে খুন করে, ইলেক্ট্রিক করাতের সাহায্যে তার শিরচ্ছেদ ও নানা অঙ্গ-প্রত্যঙ্গ টুকরো টুকরো করে ফেলে খুনি।

যদিও এ ঘটনার পুলিশি তদন্ত এখনো একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবু ৩৩ বছর বয়সী ফাহিমের এমন নৃশংস খুন হওয়া নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী আনুষ্ঠানিকভাবে বুধবার গণমাধ্যমে এসব তথ্য জানায়। এর আগে মঙ্গলবার ম্যানহাটনের লোয়ার ইস্ট সাইডে, নিজ অ্যাপার্টমেন্টে ময়লা ফেলার প্লাস্টিক ব্যাগে ফাহিমের খণ্ড-বিখণ্ড মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

গত বছর ২.২৫ মিলিয়ন মার্কিন ডলারে ফাহিমের কেনা সেভেন-স্টোরি ইউনিটের অ্যাপার্টমেন্টের ভেতরে এবং দালানে বুধবারও পুলিশ তদন্ত অব্যাহত রাখে। এই অ্যাপার্টমেন্টের প্রতি ফাহিম তার অনুরাগের কথা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হরদম প্রকাশ করতেন।

অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা নিরাপত্তা সংশ্লিষ্ট ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও নিহতের বোনের সঙ্গে কথা বলার কাজ ইতোমধ্যেই সেরেছেন তদন্তকারীরা।

তাদের বিশ্বাস, সারাদিন ফাহিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সাড়া না পেয়ে, খোঁজ নিতে অ্যাপার্টমেন্টটিতে তার বোন যখন আসেন, তাতে খুনির কাজ 'সম্পন্ন' করায় বিঘ্ন ঘটে।

গোয়েন্দাদের ধারণা, ফাহিমের বোনকে বিল্ডিংটির সিঁড়ি বেয়ে ওঠতে দেখে অ্যাপার্টমেন্টের পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় ওই আততায়ী।

খুনি কী করে বিল্ডিংয়ে প্রবেশ করল, সে ব্যাপারে এখনই মন্তব্য করতে রাজি নন পুলিশ বিভাগের মুখপাত্র। তবে ওই সম্পত্তির ব্যবস্থাপনা কোম্পানি জানিয়েছে, বিল্ডিংয়ে কোনো দ্বাররক্ষী না থাকলেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ছিল।

মঙ্গলবার আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেখে, একটি ইলেকট্রিক করাত বিদ্যুৎ লাইনে সংযুক্ত ছিল এবং খুনি খুনের চিহ্ন পরিষ্কারের কিছু সরঞ্জাম ফেলে গেছে।

বুধবার যে কর্মকর্তা এ ঘটনাকে 'পেশাদার খুনির কাজ বলে মনে হওয়া'র কথা বলেছেন, তিনি এটিকে একটি 'হিট' বা পরিকল্পিত হত্যাকাণ্ড বলে উল্লেখ করেন। তবে খুনের উদ্দেশ্য জানা কিংবা কোনো সন্দেহভাজন শনাক্ত হয়েছে কি না, এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি পুলিশের মুখপাত্র।

  • সূত্র: নিউইয়র্ক টাইমস

Related Topics

টপ নিউজ

পাঠাও এর সহ-প্রতিষ্ঠাতা / ফাহিম সালেহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিমকে খুনের দায়ে সহকারীর ৪০ বছরের কারাদণ্ড
  • ফাহিম, আদুরে ভাইটি আমার (তৃতীয় কিস্তি)
  • ফাহিম, আদুরে ভাইটি আমার (দ্বিতীয় কিস্তি)
  • ফাহিম, আদুরে ভাইটি আমার...
  • নিউইয়র্কে চিরঘুমে শায়িত ফাহিম সালেহ

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

2
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net