Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
প্রাক-নির্বাচনী জরিপে ট্রাম্পের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে বাইডেন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
02 November, 2020, 12:45 pm
Last modified: 02 November, 2020, 04:36 pm

Related News

  • ‘আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি না’: জো বাইডেন
  • নির্বাচন থেকে সরে দাঁড়ালে বাইডেনের স্থান নিতে পারেন যে ৭ ডেমোক্র্যাট
  • বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলল দ্য নিউ ইয়র্ক টাইমসের সম্পাদক বোর্ড
  • বয়স এবং বিতর্ক খারাপ হওয়ার কথা স্বীকার করলেও ট্রাম্পকে হারানোর অঙ্গীকার বাইডেনের 
  • প্রেসিডেন্সিয়াল ডিবেট: ট্রাম্পের সত্যমিথ্যা মেশানো তোপের মুখে নড়বড়ে বাইডেন

প্রাক-নির্বাচনী জরিপে ট্রাম্পের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে বাইডেন

নির্বাচনের মাত্র দু’দিন আগে চালানো এনবিসি নিউজ এবং ওয়াল স্ট্রীট জার্নালের ওই জরিপে দেখা যায়, দেশের নিবন্ধিত ভোটারদের মধ্যে ৫২ শতাংশ বাইডেনকে এবং ৪২ শতাংশ ভোটার ট্রাম্পকে সমর্থন করেন।
টিবিএস ডেস্ক
02 November, 2020, 12:45 pm
Last modified: 02 November, 2020, 04:36 pm

মাত্র একদিন পর আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন ১০ পয়েন্টে এগিয়ে আছেন বলে এক জরিপে উঠে এসেছে৷ 

নির্বাচনের মাত্র দু'দিন আগে চালানো এনবিসি নিউজ এবং ওয়াল স্ট্রীট জার্নালের ওই জরিপে দেখা যায়, দেশের নিবন্ধিত ভোটারদের মধ্যে ৫২ শতাংশ বাইডেনকে এবং ৪২ শতাংশ ভোটার ট্রাম্পকে সমর্থন করেন।

নির্বাচন পূর্ব এই চূড়ান্ত জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ১২ টি অঙ্গরাজ্য অ্যারিজোনা, ফ্লোরিডা, জর্জিয়া, আইওয়া, মইন, মিশিগান, মিনেসোটা, নর্থ ক্যারোলিনা, নিউ হাম্পশ্যায়ার, নেভাদা, পেনসিলভানিয়া ও উইসকনসিনে সমন্বিতভাবে বাইডেন ট্রাম্পের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে রয়েছেন। এ সব রাজ্যের ৫১ শতাংশ ভোটার বাইডেনকে এবং ৪৫ শতাংশ ভোটার ট্রাম্পকে সমর্থন দেয়ার কথা জানান।

সিনহুয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে বলা হয়, ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চালানো এ জরিপে দেখা যায়, কৃষ্ণাঙ্গ, ১৮ থেকে ৩৪ বছর বয়সের তরুণ, সিনিয়র নাগরিক, নারী, কলেজ ডিগ্রিধারী শ্বেতাঙ্গ এবং স্বতন্ত্র ভোটারের ক্ষেত্রে বাইডেন ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন। কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে ৮৭ শতাংশ বাইডেনকে এবং মাত্র ৫ শতাংশ ট্রাম্পকে সমর্থন করেন। তরুণ ভোটারদের মধ্যে ৬০ শতাংশ বাইডেনকে এবং ৩২ শতাংশ ট্রাম্পকে সমর্থন জানান। সিনিয়র ভোটারদের মধ্যে ৫৮ শতাংশ বাইডেনকে এবং ৩৫ শতাংশ ট্রাম্পকে সমর্থন করেন। নারী ভোটারদের মধ্যে ৫৭ শতাংশ বাইডেনকে এবং ৩৭ শতাংশ ট্রাম্পকে সমর্থন দেয়ার কথা জানান। কলেজ ডিগ্রিধারী শ্বেতাঙ্গ ভোটারদের মধ্যে ৫৬ শতাংশ বাইডেনকে এবং ৪১ শতাংশ ট্রাম্পকে সমর্থন করেন। স্বতন্ত্র ভোটারদের মধ্যে ৫১ শতাংশ বাইডেনকে এবং ৩৬ শতাংশ ট্রাম্পকে সমর্থন দেন।

এদিকে ট্রাম্প কেবলমাত্র শ্বেতাঙ্গ ভোটারদের সমর্থনের ক্ষেত্রে এগিয়ে রয়েছেন। শ্বেতাঙ্গ ভোটারদের মধ্যে ৫১ শতাংশ ট্রাম্পকে এবং ৪১ শতাংশ বাইডেনকে সমর্থন করেন। কলেজ ডিগ্রি ছাড়া শ্বেতাঙ্গ ভোটারদের মধ্যে ৫৮ শতাংশ ট্রাম্পকে এবং ৩৭ শতাংশ বাইডেনকে সমর্থন দেয়ার কথা জানান।

জরিপ অনুযায়ী, ৫৭ শতাংশ ভোটার কোভিড-১৯ মহামারি মোকাবেলায় ট্রাম্পের পদক্ষেপকে ভুল আখ্যায়িত করেন।

Related Topics

টপ নিউজ

ট্রাম্প-বাইডেন / মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন- ২০২০

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
    জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

Related News

  • ‘আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি না’: জো বাইডেন
  • নির্বাচন থেকে সরে দাঁড়ালে বাইডেনের স্থান নিতে পারেন যে ৭ ডেমোক্র্যাট
  • বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলল দ্য নিউ ইয়র্ক টাইমসের সম্পাদক বোর্ড
  • বয়স এবং বিতর্ক খারাপ হওয়ার কথা স্বীকার করলেও ট্রাম্পকে হারানোর অঙ্গীকার বাইডেনের 
  • প্রেসিডেন্সিয়াল ডিবেট: ট্রাম্পের সত্যমিথ্যা মেশানো তোপের মুখে নড়বড়ে বাইডেন

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ

4
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

5
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

6
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net