Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
পশ্চিম তীর দখল থেকে সামান্য পেছাল ইসরাইল

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 July, 2020, 10:00 pm
Last modified: 01 July, 2020, 10:10 pm

Related News

  • গাজায় গণহত্যার পর ভাবমূর্তি ফেরাতে ইসরায়েল প্রচারণায় ঢালছে ৭৩০ মিলিয়ন ডলার
  • অস্কারের মঞ্চে ‘যুদ্ধকে না বলুন, ফিলিস্তিনকে মুক্ত করুন’ ঘোষণা দিলেন হাভিয়ের বারদেম
  • মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞায় অস্কারে যেতে পারছেন না ফিলিস্তিনি অভিনেতা
  • ফিলিস্তিনের প্রার্থিতা প্রত্যাহার, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থী দিল বাংলাদেশ 
  • পশ্চিম তীরের জমিকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ করার প্রস্তাবে ইসরায়েলের অনুমোদন

পশ্চিম তীর দখল থেকে সামান্য পেছাল ইসরাইল

দখলের তারিখ পেছানোর কথা নিশ্চিত করেন নেতিনিয়াহুর ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত কেবিনেট মন্ত্রী অফির আকুনিস। ইসরায়েলের সামরিক বাহিনীর একটি রেডিও স্টেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দখলের বিস্তারিত খুঁটিনাটি বিষয় নিয়ে এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের আলোচনা চলমান রয়েছে।
টিবিএস ডেস্ক
01 July, 2020, 10:00 pm
Last modified: 01 July, 2020, 10:10 pm
অধিকৃত পশ্চিমতীরে বিগত কয়েক দশকে হাজার হাজার অবৈধ বসতি স্থাপন করেছে ইসরায়েল। ছবি: আল জাজিরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা ছিল একপেশে। ওই পরিকল্পনার আওতায় ইতোমধ্যেই দখলীকৃত ভূমি ছাড়াও পশ্চিমতীরের আরও ৩০ শতাংশ ভূমি দখলের অধিকার দেওয়া হয় ইসরায়েলকে। আজ বুধবার (১ জুলাই) থেকেই এ দখলদারি বাস্তবায়নের পরিকল্পনা ছিল বেঞ্জামিন নেতিনিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারের। কিন্তু, দেশটির পররাষ্ট্রমন্ত্রী এদিন জানিয়েছেন, পরিকল্পনাটি বুধবার থেকে কার্যকরের পরিকল্পনা তার সরকারের নেই। এক্ষেত্রে কিছুটা দেরি করা হতে পারে। 

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গ্যাবি আশকেনাজি এমন সময় এ বিবৃতি দিয়েছেন, যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতিনিয়াহু দখলের পরিকল্পনা নিয়ে 'আগামী দিনগুলোতে' যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানিয়েছেন। 

এর ফলে আজ ১ জুলাই থেকে নির্ধারিত দিনে দখল পরিকল্পনা পিছিয়ে গেল। 

এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইসরায়েলের প্রতি পশ্চিমতীর দখলের পরিকল্পনা নিয়ে দ্বিতীয়বার ভাবার নজিরবিহীন আহ্বান জানান। 

ইসরায়েলের একটি প্রভাবশালী জাতীয় দৈনিক 'ইয়েদিত আহরোনতের' প্রথম পাতায় প্রকাশিত কলামে এ আহ্বান জানান দেশটির কট্টর সমর্থক বলে পরিচিত বরিস জনসন। 

এসময় তিনি, দখলের পরিণাম নিয়েও সতর্ক করেন। 

সেখানে বরিস জানিয়েছেন, ফিলিস্তিনিদের সম্মতি ছাড়া ১৯৬৭ সালের পূর্বে নির্ধারিত সীমানার আনুষ্ঠানিক পরিবর্তনকে যুক্তরাজ্য স্বীকৃতি দেবে না।

এই অবস্থায় দখলের তারিখ পেছানোর কথা নিশ্চিত করেন নেতিনিয়াহুর ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত কেবিনেট মন্ত্রী অফির আকুনিস। ইসরায়েলের সামরিক বাহিনীর একটি রেডিও স্টেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দখলের বিস্তারিত খুঁটিনাটি বিষয় নিয়ে এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের আলোচনা চলমান রয়েছে। তবে চলতি জুলাইয়ের শেষ দিকেই পশ্চিমতীর দখলের প্রক্রিয়া শুরু হতে পারে, এমন ইঙ্গিতও দেন আকুনিস। 

'মার্কিন প্রশাসনের সঙ্গে তাল মিলিয়ে কাজ করার বিষয়টি আমরা অগ্রাহ্য করতে পারিনা' উল্লেখ করেনি তিনি। 

তবে খুব সম্ভব আরব দেশগুলোর নিষ্ক্রিয়তার সময়ে ইসরায়েল এখন ইউরোপীয় ইউনিয়নের অসম্মতি নিয়েই বেশি দ্বিধাগ্রস্ত। 

জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন উভয়েই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য শান্তিপ্রক্রিয়াকে 'একপেশে' বলে বাতিল করে দিয়েছে। ভূমি দখলে নেওয়ার মাধ্যমে আরেকটি রাষ্ট্রের অংশ আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণ করে আন্তর্জাতিক আইনকে আরও একবার বৃদ্ধাঙ্গুলি দেখাবে ইহুদিবাদী রাষ্ট্রটি। 

ইইউ  জানিয়েছে, ফিলিস্তিনিদের ভবিষ্যৎ রাষ্ট্রের ভূমি দখল করা হলে তারা ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। আর ইউরোপীয় জোটটির সঙ্গে গভীর অর্থনৈতিক ও সামরিক সহযোগিতার সম্পর্ক থাকার কারণেই এনিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না ইসরায়েল।  

Related Topics

টপ নিউজ

ইসরায়েলি দখলদারি / ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা / পশ্চিমতীর / ফিলিস্তিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার
  • ১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে
  • ছবি: সংগৃহীত
    ৩৫ মিলিয়ন ডলারের তহবিল থেকে ৪ মাসে ৩ কোম্পানিতে বিনিয়োগ করবে বিএসআইসি
  • সচিবালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: পিআইডি
    সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

Related News

  • গাজায় গণহত্যার পর ভাবমূর্তি ফেরাতে ইসরায়েল প্রচারণায় ঢালছে ৭৩০ মিলিয়ন ডলার
  • অস্কারের মঞ্চে ‘যুদ্ধকে না বলুন, ফিলিস্তিনকে মুক্ত করুন’ ঘোষণা দিলেন হাভিয়ের বারদেম
  • মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞায় অস্কারে যেতে পারছেন না ফিলিস্তিনি অভিনেতা
  • ফিলিস্তিনের প্রার্থিতা প্রত্যাহার, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থী দিল বাংলাদেশ 
  • পশ্চিম তীরের জমিকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ করার প্রস্তাবে ইসরায়েলের অনুমোদন

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার

3
১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

৩৫ মিলিয়ন ডলারের তহবিল থেকে ৪ মাসে ৩ কোম্পানিতে বিনিয়োগ করবে বিএসআইসি

5
সচিবালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: পিআইডি
অর্থনীতি

সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net