Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 15, 2026
পরমাণু অস্ত্রভাণ্ডার বাড়াচ্ছে চীন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 June, 2020, 09:55 pm
Last modified: 15 June, 2020, 10:24 pm

Related News

  • ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন
  • কিম জং উনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প, জবাবে ১০ মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া
  • ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে ভুয়া দাবি যেভাবে ভারত থেকে ছড়িয়ে পড়ল আমেরিকা-ইসরায়েল পর্যন্ত
  • পারমাণবিক অস্ত্র তৈরিতে মোজতবা খামেনি তার বাবার চেয়ে বেশি আগ্রহী—দাবি মার্কিন গোয়েন্দাদের
  • সংবিধানে থাকা পারমাণবিক অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নিতে সম্মত লিথুয়ানিয়া

পরমাণু অস্ত্রভাণ্ডার বাড়াচ্ছে চীন

পরমাণু অস্ত্রের সংখ্যা বাড়িয়ে চলা অন্য দেশগুলো হচ্ছে; ভারত, যুক্তরাজ্য, পাকিস্তান, ইসরায়েল এবং উত্তর কোরিয়া। তবে এই সবগুলো দেশ মিলে মাত্র ২০টি ওয়্যারহেড তৈরি করে।   
টিবিএস ডেস্ক
15 June, 2020, 09:55 pm
Last modified: 15 June, 2020, 10:24 pm
চলতি বছর নাগাদ পরমাণু অস্ত্রের সংখ্যা বাড়িয়েছে চীন, ভারত, যুক্তরাজ্য, পাকিস্তান, ইসরায়েল ও উ. কোরিয়া। ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট

পারমাণবিক অস্ত্র তৈরির প্রতিযোগিতায় ২০১৯ সালের পর থেকে চলতি বছর নিজেদের অস্ত্রভাণ্ডারে আরও ৩০টি নতুন 'বিস্ফোরকমুখ' বা 'ওয়্যারহেড' সংযোজন করেছে চীন।

চীনের পাশাপাশি বিশ্বের আরও পাঁচটি দেশ সংখ্যাবৃদ্ধির এ প্রতিযোগিতায় যোগ দিয়েছে।

আজ সোমবার স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউড-সিপ্রি প্রকাশিত একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।  

পরমাণু অস্ত্রের সংখ্যা বাড়িয়ে চলা অন্য দেশগুলো হচ্ছে; ভারত, যুক্তরাজ্য, পাকিস্তান, ইসরায়েল এবং উত্তর কোরিয়া। তবে এই সবগুলো দেশ মিলে মাত্র ২০টি ওয়্যারহেড তৈরি করে। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের। 

সিপ্রির এই প্রতিবেদনে বলা হয়, "পারমাণবিক অস্ত্রাগারে নতুন প্রযুক্তির অস্ত্র যুক্ত করার উল্লেখযোগ্য গতি লক্ষ্য করা যাচ্ছে চীনে। দেশটি নিজেদের অস্ত্রভাণ্ডারের আধুনিকায়নেও মনোযোগ দিয়েছে। পাশাপাশি দক্ষিণ এশিয়ার দুই চির-বৈরী প্রতিবেশী ভারত এবং পাকিস্তানও তাদের অস্ত্রসম্ভার বাড়াচ্ছে।"

গত বছরের অক্টোবরে তিয়ানমেন স্কয়ারে আয়োজিত সামরিক কুচকাওয়াজে নিজেদের তৈরি ডংফেং-৪১ আন্তঃমহাদেশীয় ক্ষেপনাস্ত্র প্রদর্শন করে চীনা সেনাবাহিনী।

পারমাণবিক বোমার মতো ব্যাপক গণবিধ্বংসী অস্ত্র আছে বিশ্বের নয়টি দেশের কাছে। এরমধ্যে ছয়টি দেশ গতবছরের তুলনায় পারমাণবিক ওয়্যারহেডের সংখ্যা বাড়ানো সত্ত্বেও, বৈশ্বিকভাবে এর মজুদ কমেছে। 

পৃথিবীর সিংহভাগ পরমাণু ওয়্যারহেড আছে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের হাতে। গত এক বছরে দেশদুটি তাদের পুরোনা প্রযুক্তির অস্ত্রগুলিকে নিষ্ক্রিয় করে। এর ফলেই  বৈশ্বিক পরমাণু অস্ত্রভাণ্ডার সংকুচিত হয়েছে।  

তবে একইসঙ্গে দেশদুটি নিজেদের অস্ত্রাগারের ওয়ারহেডগুলোর আধুনিকায়নে অত্যন্ত ব্যয়বহুল কিছু প্রকল্প বাস্তবায়ন করছে। যার আওতায় যুক্ত হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তির পরমাণু বোমা এবং তা শত্রুর দিকে উৎক্ষেপণে সক্ষম অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান। পরমাণু অস্ত্র তৈরির কারখানাগুলিকেও আধুনিকায়ন করছে তারা। 

যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন স্থানে মোতায়েন করেছে এক হাজার ৭৫০টি সক্রিয় ওয়্যারহেড বা বিস্ফোরকমুখ। এগুলো বিভিন্ন মার্কিন ঘাঁটি ও সাবমেরিন বহনকারী ক্ষেপণাস্ত্রে স্থাপন করা হয়েছে। আরও  চার  হাজার ৫০টি পুরোনো অস্ত্র প্রত্যাহারের পর তা নিস্ক্রিয় করার তালিকায় অপেক্ষা করছে। 

পক্ষান্তরে রাশিয়া মোতায়েন করে রেখেছে এক হাজার ৫৭০টি সক্রিয় ওয়্যারহেড। আর ৪ হাজার ৮০৫টি পুরানো অস্ত্র সংরক্ষিত অবস্থায় নিষ্ক্রিয় করার অপেক্ষায় রয়েছে। 

চলতি বছরের শুরু নাগাদ পরমাণু অস্ত্রধর ৯টি দেশ; যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, ইসরায়েল এবং উত্তর কোরিয়ার কাছে মোট ১৩ হাজার ৪০০টি পারমাণবিক অস্ত্র ছিল, বলে সিপ্রি অনুমান করছে। 

এর মধ্যে সব দেশ মিলিয়ে মোতায়েন করেছে তিন হাজার ৭২০টি ওয়্যারহেড। এছাড়াও, জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য সর্বদা প্রস্তুত অবস্থায় সংরক্ষণ করা হচ্ছে আরও এক হাজার ৮০০টি অস্ত্র।

Related Topics

টপ নিউজ

পারমাণবিক অস্ত্র / ওয়্যারহেড / বিস্ফোরকমুখ / সিপ্রি / বৈশ্বিক পরমাণু অস্ত্রভাণ্ডার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার
  • প্রতীকী ছবি: মিনা ডে লা ও
    ‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক
  • ছবি: টিবিএস
    ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • কেটি যাকারায়া। ছবি: সিএনপি
    ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
  • চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
    না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

Related News

  • ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন
  • কিম জং উনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প, জবাবে ১০ মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া
  • ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে ভুয়া দাবি যেভাবে ভারত থেকে ছড়িয়ে পড়ল আমেরিকা-ইসরায়েল পর্যন্ত
  • পারমাণবিক অস্ত্র তৈরিতে মোজতবা খামেনি তার বাবার চেয়ে বেশি আগ্রহী—দাবি মার্কিন গোয়েন্দাদের
  • সংবিধানে থাকা পারমাণবিক অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নিতে সম্মত লিথুয়ানিয়া

Most Read

1
গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার

2
প্রতীকী ছবি: মিনা ডে লা ও
আন্তর্জাতিক

‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

4
কেটি যাকারায়া। ছবি: সিএনপি
আন্তর্জাতিক

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

6
চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
বাংলাদেশ

না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net