Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভে আটক প্রণব মুখার্জির কন্যা শর্মিষ্ঠা

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
21 December, 2019, 02:05 pm
Last modified: 21 December, 2019, 02:55 pm

Related News

  • সক্রিয় রাজনীতি থেকে অবসরের ঘোষণা প্রণব-কন্যা শর্মিষ্ঠার
  • প্রণব মুখার্জির প্রতি প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা
  • বিদায় '৭১-এর বন্ধু প্রণব মুখার্জি 
  • অকৃত্রিম বন্ধুকে হারাল বাংলাদেশ, প্রণব মুখার্জির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা
  • হিন্দি না জানার অজুহাতে প্রণব মুখার্জিকে প্রধানমন্ত্রী বানায়নি কংগ্রেস

নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভে আটক প্রণব মুখার্জির কন্যা শর্মিষ্ঠা

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে শর্মিষ্ঠা জানান, দিল্লি নারী কংগ্রেসের প্রায় ৫০ জন সদস্যকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।
টিবিএস রিপোর্ট
21 December, 2019, 02:05 pm
Last modified: 21 December, 2019, 02:55 pm
বিক্ষোভ সমাবেশে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়/ ছবি: এএনআই

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে আটক করা হয় সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়কে।  

শুক্রবার (২০ ডিসেম্বর) দিল্লিতে কংগ্রেসের হয়ে বিক্ষোভ দেখানোর সময় পুলিশের রোষানলে পড়েন দিল্লি কংগ্রেসের নারী শাখার প্রধান শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়ির কাছে কংগ্রেসের প্রতিবাদ আন্দোলন চলাকালীন আটক করা হয় তাকে।

টুইটারে শর্মিষ্ঠা জানান, "আমাদের আটক করে মন্দির মার্গ থানায় নিয়ে আসা হয়েছে।” 

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে শর্মিষ্ঠা জানান, দিল্লি নারী কংগ্রেসের প্রায় ৫০ জন সদস্যকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।

এদিকে, ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দেশজুড়ে চলমান বিক্ষোভে দেশটির বিভিন্ন রাজ্যে এ পর্যন্ত ১৪ জন নিহত হয়েছেন। এরমধ্যে শুক্রবারই নিহত হয়েছেন ছয়জন। সেই সঙ্গে বিক্ষোভ থেকে আটক করা হয়েছে চার হাজারেরও বেশি মানুষকে।

শুক্রবার দেশটির রাজধানীসহ অন্যান্য বিভিন্ন শহরে ইন্টারনেট বন্ধ রাখার পাশাপাশি জনসমাবেশ নিষিদ্ধ করে পুলিশ। তবে নিষেধাজ্ঞা অমান্য করেই নয়াদিল্লিতে অবস্থিত ভারতের অন্যতম বড় মসজিদ, জামা মসজিদের ভেতরে জড়ো হন হাজারো বিক্ষোভকারী। এসময় ভারতীয় পতাকা উত্তোলন করে সরকার ও নাগরিকত্ব আইনের বিরুদ্ধে স্লোগান দেন তারা।

সংসদে পাস হওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদনপ্রাপ্ত সংশোধিত নাগরিকত্ব আইনে বলা হয়েছে, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ২০১৪ সালের মধ্যে যে সব অমুসলিম মানুষরা ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তারা এবার ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এই আইনেরই প্রতিবাদে গত ১৯ ডিসেম্বর উত্তাল হয়ে ওঠে দিল্লি। 

Related Topics

টপ নিউজ

প্রণব মুখার্জি / শর্মিষ্ঠা মুখোপাধ্যায়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: সংগৃহীত
    বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
  • স্কেচ: টিবিএস
    ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

Related News

  • সক্রিয় রাজনীতি থেকে অবসরের ঘোষণা প্রণব-কন্যা শর্মিষ্ঠার
  • প্রণব মুখার্জির প্রতি প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা
  • বিদায় '৭১-এর বন্ধু প্রণব মুখার্জি 
  • অকৃত্রিম বন্ধুকে হারাল বাংলাদেশ, প্রণব মুখার্জির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা
  • হিন্দি না জানার অজুহাতে প্রণব মুখার্জিকে প্রধানমন্ত্রী বানায়নি কংগ্রেস

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

6
স্কেচ: টিবিএস
অর্থনীতি

ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net