Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
নন্দীগ্রামে হেরেও মমতা যেভাবে মুখ্যমন্ত্রী হতে পারবেন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
02 May, 2021, 08:45 pm
Last modified: 03 May, 2021, 04:24 am

Related News

  • ৬ জনের মৃতদেহ পাওয়ার পর ফের অগ্নিগর্ভ মণিপুর, মুখ্যমন্ত্রীর বাড়িতে আগুন, কারফিউ, ইন্টারনেট বন্ধ
  • মমতার বাড়িতে আজ ফের বৈঠকের আমন্ত্রণ আন্দোলনরত চিকিৎসকদের
  • পদত্যাগ করবেন না, জেল থেকেই সরকার চালাবেন: মমতাকে ‘পরামর্শ’ কেজরিওয়ালের
  • জামিন পেয়েছেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল; শীঘ্রই মুক্তি
  • পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন

নন্দীগ্রামে হেরেও মমতা যেভাবে মুখ্যমন্ত্রী হতে পারবেন

মমতার সামনে একটি বড় সুযোগ খড়দহ আসন। এই আসনে তৃণমুলের এক প্রার্থী নির্বাচিত হয়েছেন, তবে ফল ঘোষণার আগেই তিনি কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যান
টিবিএস ডেস্ক 
02 May, 2021, 08:45 pm
Last modified: 03 May, 2021, 04:24 am
মমতা ব্যানার্জি। ছবি: এনডিটিভি

রোববার পশ্চিমবাংলার ২৯২টি আসনে পর পর ফল প্রকাশিত হলেও, নন্দীগ্রাম ঘিরে দুপুর থেকেই দেখা দেয় বিভ্রান্তি। ১৭ রাউন্ড ভোটগণনার পর সেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন বলে খবর আসছিল। কিন্তু সন্ধ্যা গড়াতে মমতার জয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। 

তার পরেই শুভেন্দু অধিকারীর জয়ের খবর আসে। সাংবাদিক বৈঠকে নন্দীগ্রামে হেরে গিয়েছেন বলে জানান মমতাও। তিনি বলেন, ''নন্দীগ্রাম যা রায় দেব, মাথা পেতে নেব।''

এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রিটার্নিং অফিসার। রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা আরিজ আফতাব একথাও জানান আনন্দবাজারকে। তারপর, শুভেন্দুই জয়ী হয়েছেন বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার। 

তবে নিজ দলের জয়ের পরও নন্দীগ্রাম মমতার জন্য ছিল গুরুত্বপূর্ণ। বিধানসভায় সদস্যপদ হারিয়ে এবার তিনি মুখ্যমন্ত্রী হতে পারবেন কিনা- সেই প্রশ্ন উঠছে।

এব্যাপারে ভারতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট সূত্রে জানা যায়, মুখ্যমন্ত্রী হওয়ার জন্য কোনো ব্যক্তির বয়স অবশ্যই ২৫ বা তার বেশি হতে হবে। ভারতীয় নাগরিকত্বও একটি মূল শর্ত। পাশাপাশি থাকা চাই রাজ্য আইনসভায় নির্বাচিত সদস্যপদ। তবে কেউ বিধানসভার আসনে নির্বাচিত না হলেও তিনি মুখ্যমন্ত্রী হতে পারবেন, সেক্ষেত্রে দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যেই একটি আসন থেকে তাকে নির্বাচিত হতে হবে। জয় না পেলে  মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি নিতে হবে।

এক্ষেত্রে, মমতার সামনে একটি বড় সুযোগ খড়দহ আসন। এই আসনে তৃণমুলের এক প্রার্থী নির্বাচিত হয়েছেন, তবে ফল ঘোষণার আগেই তিনি কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যান। এই আসনেই উপ-নির্বাচন দিয়ে বিধানসভায় নিজের হারানো পদ ফিরে পাওয়ার সুযোগ পাবেন মমতা বন্দোপাধ্যায়। আর সেখানেও তার জয় নিশ্চিত না হলে আইন অনুসারে তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে হবে। 

Related Topics

টপ নিউজ

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন / মমতা ব্যানার্জি / মুখ্যমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

Related News

  • ৬ জনের মৃতদেহ পাওয়ার পর ফের অগ্নিগর্ভ মণিপুর, মুখ্যমন্ত্রীর বাড়িতে আগুন, কারফিউ, ইন্টারনেট বন্ধ
  • মমতার বাড়িতে আজ ফের বৈঠকের আমন্ত্রণ আন্দোলনরত চিকিৎসকদের
  • পদত্যাগ করবেন না, জেল থেকেই সরকার চালাবেন: মমতাকে ‘পরামর্শ’ কেজরিওয়ালের
  • জামিন পেয়েছেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল; শীঘ্রই মুক্তি
  • পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

6
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net