Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
জিনজিয়াং ও হংকং নিয়ে বিবৃতি দেওয়ায় জি-৭ এর নিন্দা জানালো চীন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
14 June, 2021, 10:30 pm
Last modified: 14 June, 2021, 10:29 pm

Related News

  • মজুতের ৪০ কোটি ব্যারেল তেল ছাড়া নিয়ে ভাবছে জি-৭, কিছুটা কমেছে দাম 
  • তেলের বাজারে অস্থিরতা ও শেয়ার বাজারে ধস: জরুরি বৈঠকে বসছে জি-৭
  • রাশিয়ার ফ্রিজ করা সম্পদ থেকে ইউক্রেনকে ৫০ বিলিয়ন ডলার ঋণ দেবে জি-৭
  • ইউক্রেনের সাথে গোপনে শান্তি পরিকল্পনা নিয়ে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা
  • তেলসমৃদ্ধ দেশগুলোর প্রতি উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছে জি-৭

জিনজিয়াং ও হংকং নিয়ে বিবৃতি দেওয়ায় জি-৭ এর নিন্দা জানালো চীন

তিন দিনের সামিট শেষ এক যৌথ বিবৃতিতে জি-৭ এর নেতারা চীনকে ‘মানবাধিকার ও মৌলিক স্বাধীনতাকে শ্রদ্ধা করতে’ আহ্বান জানান।
টিবিএস ডেস্ক 
14 June, 2021, 10:30 pm
Last modified: 14 June, 2021, 10:29 pm

বেইজিংসহ আরও কিছু বিষয় নিয়ে সমালোচনা করায় জি-৭ এর বিরুদ্ধে 'রাজনৈতিক কারসাজি' করার অভিযোগ এনেছে চীন। 

তিন দিনের সামিট শেষ এক যৌথ বিবৃতিতে জি-৭ এর নেতারা চীনকে 'মানবাধিকার ও মৌলিক স্বাধীনতাকে শ্রদ্ধা করতে' আহ্বান জানান। 

আলোচিত বিভিন্ন ইস্যুর মধ্যে ছিল চীনে উইঘুর মুসলিম সংখ্যালঘুদের নির্যাতন করা এবং হং কং এর গণতন্ত্রপন্থী কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়টি।

সোমবার এক মুখপাত্র বলেন, 'ভিত্তিহীন অভিযোগ আনা, চীনের ব্যাপারে পরচর্চা করা ও চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করার দায়ে জি-৭ কে অভিযুক্ত করছে যুক্তরাজ্যের চীনা দূতাবাস।'

বিশ্বের ৭ টি বৃহৎ 'উন্নত অর্থনীতি'র দেশকে নিয়ে গঠিত জি-৭ এবার একাধিক বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে। তার মধ্যে আছে করোনাভাইরাস মহামারি বন্ধ করা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা ও চীন সংশ্লিষ্ট কিছু বিষয়।  

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিনজিয়াং প্রদেশে উইঘুর ও অন্যান্য মুসলিম সংখ্যালঘুদের মানবাধিকার নিশ্চিত করতে চীনের প্রতি আহ্বান জানায় কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত দল জি-৭। 

বিশেষজ্ঞদের ধারণা, ২০১৭ সাল থেকে জিনজিয়াং এ ব্যাপক ধরপাকড় চালিয়ে চীন এখনো পর্যন্ত এক মিলিয়নেরও বেশি উইঘুর ও অন্যান্য মুসলিম সম্প্রদায়ের মানুষকে আটকে রেখেছে; জেলে বন্দী করেছে হাজারো মানুষকে। জেলের ভেতরে ও ডিটেনশন ক্যাম্পে তাদেরকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলেও খবর পাওয়া গেছে। যদিও চীন বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে এসেছে। 

গতবছর চীনে নতুন এক নিরাপত্তা আইন পাস করায় হং কং এ আন্দোলনকারীদের সাজা দেয়া সহজ হয়ে উঠেছে। জি-৭ নেতৃবৃন্দ বলেন, হং কং এর উচিত একটি উচ্চ পর্যায়ের স্বায়ত্ত্বশাসন বজায় রাখা। 

চীন ও তাইওয়ানকে বিভক্ত করে দেয়া 'তাইওয়ান জলপ্রণালী' নিয়ে শান্তি ও স্থিতিস্থাপক পরিস্থিতি বজায় রাখার গুরুত্বও বিবৃতিতে উল্লেখ করা হয়। কারণ চীন তাইওয়ানকে একটি বিচ্ছিন্নতাকামী রাষ্ট্র হিসেবে গণ্য করলেও, তাইওয়ান নিজেদের স্বাধীন রাষ্ট্রই মনে করে। 

কোভিড-১৯ এর উৎস অনুসন্ধান করতে চীনে আরো তদন্ত চালানোরও দাবি জানায় জি-৭।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি চীনকে নিয়ে দেয়া বিবৃতির ভাষা সম্পর্কে সন্তুষ্ট। কিন্তু যুক্তরাজ্যে চীনা দূতাবাস একে মোটেও ভালো চোখে দেখেনি এবং তথ্য বিকৃত করা হয়েছে দাবি করেছে। প্রকৃতপক্ষে এটি যুক্তরাষ্ট্রসহ আরো কিছু দেশের বিদ্বেষপূর্ণ উদ্দেশ্য প্রকাশ করেছে বলে জানায় চীনা দূতাবাস।

আজ সোমবার এক সভায় ন্যাটো সামরিক জোটের কাছ থেকে চীনের প্রতি আরো জোরাল বার্তা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ব্রাসেলসে একদিনের সামিটে যোগ দিতে আসা ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেন্স স্টলটেনবার্গ বলেন, 'আমরা জানি যে চীন আর আমাদের দৃষ্টিভঙ্গি এক নয়। আমাদের জোট হয়েই কথা বলতে হবে।
 

Related Topics

টপ নিউজ

জি-৭

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

Related News

  • মজুতের ৪০ কোটি ব্যারেল তেল ছাড়া নিয়ে ভাবছে জি-৭, কিছুটা কমেছে দাম 
  • তেলের বাজারে অস্থিরতা ও শেয়ার বাজারে ধস: জরুরি বৈঠকে বসছে জি-৭
  • রাশিয়ার ফ্রিজ করা সম্পদ থেকে ইউক্রেনকে ৫০ বিলিয়ন ডলার ঋণ দেবে জি-৭
  • ইউক্রেনের সাথে গোপনে শান্তি পরিকল্পনা নিয়ে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা
  • তেলসমৃদ্ধ দেশগুলোর প্রতি উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছে জি-৭

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

6
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net