Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
জাতিসংঘ অধিবেশনে জো বাইডেনের ‘মাইক্রোফোন কনডম’

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
22 September, 2021, 02:40 pm
Last modified: 22 September, 2021, 03:27 pm

Related News

  • ক্রয় জটিলতায় গভীর হচ্ছে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সংকট, বাড়ছে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকি
  • ইরান যুদ্ধের ধাক্কা এবার কনডমের বাজারেও, ৩০% পর্যন্ত দাম বাড়াতে পারে বিশ্বের শীর্ষ কোম্পানি
  • উইন্টার অলিম্পিক ভিলেজে তিন দিনেই ফুরিয়ে গেল ১০ হাজার কনডম
  • কনডমে কর আরোপ, শিশুসেবায় ছাড়: চীনে জন্মহার বাড়ানোর নতুন কৌশল
  • ‘আমি ২৫ বছর আগের চেয়েও চটপটে’—দাবির পর ফের মন্ত্রিসভার মিটিংয়ে এক ঘণ্টা ধরে ঝিমোলেন ট্রাম্প

জাতিসংঘ অধিবেশনে জো বাইডেনের ‘মাইক্রোফোন কনডম’

কনডমের সদৃশ এই আবরণ একইসঙ্গে কনডমের মতো সংক্রমণ থেকেও সুরক্ষা দিবে।
টিবিএস ডেস্ক
22 September, 2021, 02:40 pm
Last modified: 22 September, 2021, 03:27 pm
ভ্যাকসিন না নেওয়া ব্রাজিলের রাষ্ট্রপতি বলসোনারোর পরেই মঞ্চে উঠেন জো বাইডেন। ছবি: গেটি ইমেজেস

'কোভিডের যুগে নতুন জিনিস, মাইক্রোফোনের জন্য একটি ছোট্ট কনডম'- মঙ্গলবার সাধারণ অধিবেশন শেষে টুইটারে জো বাইডেনের ছবি শেয়ার করে এমনই মন্তব্য করেন ভয়েজ অব আমেরিকার সাংবাদিক প্যাটসি উইডাকুসোয়ারা।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গতকাল প্রেসিডেন্ট জো বাইডেনসহ সকল বক্তাকে মাইক্রোফোনের মুখে পরানোর জন্য একটি করে আলাদা আবরণী দেওয়া হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা নেতাদের সম্মেলনে করোনা সংক্রমণ ঠেকাতেই নেওয়া হয়েছে এই সুরক্ষা ব্যবস্থা।

সংক্রমণ রোধে ব্যবহৃত এই আবরণকেই মাইক্রোফোনের কনডম বলেন ওই সাংবাদিক। কনডমের সদৃশ এই আবরণ একইসঙ্গে কনডমের মতোই সংক্রমণ থেকে সুরক্ষা দিবে বলেই এই তুলনা করেন তিনি।

সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ না করার কথা নিশ্চিত করেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। বলসোনারোর পরেই নিউ ইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে অনুষ্ঠিত অধিবেশনে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট জো বাইডেন।

যুক্তরাষ্ট্রে অ্যাস্ট্রেজেনেকা ভ্যাকসিন অনুমোদনের আহ্বান জানান বরিস জনসন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস নিজেও অ্যাস্ট্রেজেনেকার দুই ডোজ ভ্যাকসিন নিয়েছেন উল্লেখ করার পর প্রত্যুত্তরে ব্রাজিলের রাষ্ট্রপতি বলসোনারো বলেন, "আমি এখনো নেইনি"।

বলসোনারো এর আগে ২০২০ সালের জুলাই মাসে কোভিডে আক্রান্ত হন।

বলসোনারো বলেন, "ইতোমধ্যে আমি কোভিডে আক্রান্ত হয়েছি। ব্রাজিলের শেষ ব্যক্তি ভ্যাকসিন গ্রহণের পর যদি কোনো বাড়তি ডোজ থাকে, তখন আমি ভ্যাকসিন গ্রহণের সিদ্ধান্ত নিব"।

তিনি আরও বলেন, "নেতাকে এমনই উদাহরণ স্থাপন করতে হয়"।

এর আগে, হোয়াইট হাউজের একজন কর্মকর্তা জানান, "ইউএন কোভিড-১৯ প্রটোকল অনুযায়ী প্রত্যের বক্তার বক্তব্য শেষে পোডিয়াম পরিষ্কার করা হবে। একইসঙ্গে পরিবর্তন করা হবে মাইক্রোফোনের মাথা।"

অধিবেশনে মাস্কবিহীন জাইর বলসোনারোর বক্তব্যের পর বাইডেন আসার আগে একজন পরিচ্ছন্নতা কর্মী এসে মাইক্রোফোনের মাথা পরিবর্তন করেন।

তবে, হোয়াইট হাউজ পরবর্তীতে এক বিবৃতিতে জানায়, মাইক পরিবর্তনের কাজটি প্রত্যেক নেতা পোডিয়াম ছেড়ে যাওয়ার পরই করা হয়েছে। অর্থাৎ, বলসোনারোর টিকা না দেওয়ার সঙ্গে এর সম্পর্ক নেই।

  • সূত্র: ডেইলি মেইল

Related Topics

টপ নিউজ

কনডম / মাইক্রোফোন কনডম / জো বাইডেন / জাতিসংঘ অধিবেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
    মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
    মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

Related News

  • ক্রয় জটিলতায় গভীর হচ্ছে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সংকট, বাড়ছে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকি
  • ইরান যুদ্ধের ধাক্কা এবার কনডমের বাজারেও, ৩০% পর্যন্ত দাম বাড়াতে পারে বিশ্বের শীর্ষ কোম্পানি
  • উইন্টার অলিম্পিক ভিলেজে তিন দিনেই ফুরিয়ে গেল ১০ হাজার কনডম
  • কনডমে কর আরোপ, শিশুসেবায় ছাড়: চীনে জন্মহার বাড়ানোর নতুন কৌশল
  • ‘আমি ২৫ বছর আগের চেয়েও চটপটে’—দাবির পর ফের মন্ত্রিসভার মিটিংয়ে এক ঘণ্টা ধরে ঝিমোলেন ট্রাম্প

Most Read

1
মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
অর্থনীতি

মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

4
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

5
মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
অর্থনীতি

মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net