Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
জাতিসংঘের গাড়িতে যৌন কর্মকাণ্ডে হতবাক সংস্থাটির প্রধান

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
27 June, 2020, 02:00 pm
Last modified: 27 June, 2020, 02:18 pm

Related News

  • ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘বেপরোয়া’ খরচ, এ অর্থ বাঁচাতে পারত ৮ কোটি ৭০ লাখ প্রাণ: জাতিসংঘ
  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • ইরানের সঙ্গে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মাথায় লেবাননে 'হত্যাকাণ্ড অবিশ্বাস্য': জাতিসংঘ
  • হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত

জাতিসংঘের গাড়িতে যৌন কর্মকাণ্ডে হতবাক সংস্থাটির প্রধান

জাতিসংঘের কর্মী ও সদস্যদের জন্য যৌন অশিষ্টাচারের বিরুদ্ধে কঠোর নীতিমালা রয়েছে। স্টাফদের আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে তাদের সাজা হতে পারে। এমনকি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম থেকে নিষিদ্ধ হতে পারে তারা।
টিবিএস ডেস্ক
27 June, 2020, 02:00 pm
Last modified: 27 June, 2020, 02:18 pm

ইসরায়েলে সম্প্রতি জাতিসংঘের গাড়িতে যৌন কর্মকাণ্ডের একটি ভিডিও প্রকাশিত হয়। ফুটেজটি দেখে 'হতবাক ও অত্যন্ত বিপর্যস্ত' হয়ে পড়েছেন জাতিসংঘের মহাপরিচালক আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক। 

ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে জাতিসংঘের লোগো আঁকা সাদা রঙের গাড়ির পেছনের আসনে যৌন কর্মে লিপ্ত এক জোড়া নারী-পুরুষকে। তেল আবিব সমুদ্র সৈকতের একটি প্রধান রাস্তায় ভিডিওটি ধারণ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হয়েছে ভিডিওটি।  

জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়, তারা এই ঘটনাটি তদন্ত করছে। ভিডিওটিতে দেখা ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করছে সংস্থাটি।

তবে জড়িতরা ইসরায়েলে জাতিসংঘের শান্তিরক্ষা সংস্থার কর্মী বলে ধারণা করা হচ্ছে। 

১৮ সেকেন্ডের ভিডিওতে দেখা অশিষ্ট যৌন আচরণকে 'ঘৃণ্য' বলে বর্ণনা করেছেন জাতিসংঘের মহাপরিচালক আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক। 

শুক্রবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে দুজারিক বলেন, 'এই জাতীয় আচরণ আমাদের আদর্শ ও আমরা যা অর্জনের জন্য কাজ করছি তার সম্পূর্ণ বিপরীত।' 

এই যৌন কর্মকাণ্ডে পারস্পরিক সম্মতি ছিল কি না বা অর্থের বিনিময় ছিল কি না এমন প্রশ্ন করা হলে দুজারিক জানান, বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলছে।   

তিনি জানান, জাতিসংঘের কর্মী ও সদস্যদের জন্য যৌন অশিষ্টাচারের বিরুদ্ধে কঠোর নীতিমালা রয়েছে।

স্টাফদের আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে তাদের সাজা হতে পারে। এমনকি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম থেকে নিষিদ্ধ হতে পারে তারা। তবে এদের বিরুদ্ধে আরও শৃঙ্খলাবদ্ধ বা আইনী পদক্ষেপ নেওয়া তাদের দেশেরও দায়িত্ব, বলেন তিনি। 

জাতিসংঘ তার শান্তিরক্ষা কার্যক্রম ও অন্যান্য কর্মীদের দ্বারা সংঘটিত যৌন অসদাচরণের অভিযোগ নিয়ে অনেক দিন ধরেই সমালোচিত হয়ে আসছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের অভিযোগ ঘন ঘন উঠেছে।

জাতিসংঘের পদমর্যাদাসম্পন্ন কেউ যৌন অসদাচরণ করলে তার ক্ষেত্রে 'জিরো-টলারেন্স' গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন সেক্রেটারি জেনারেল গুতেরেস।

ভিডিওটি সম্পর্কে জাতিসংঘের মুখপাত্র কী বলছেন?

এ বিষয়ে স্টিফেন দুজারিক বলেন, "এই ভিডিওতে যা দেখা গেছে তাতে আমরা হতবাক এবং গভীরভাবে হতাশ হয়ে পড়েছি।"

এ ব্যাপারে জাতিসংঘের অভ্যন্তরীণ পর্যবেক্ষণ সেবা অফিসের নেতৃত্বে একটি তদন্ত 'খুব দ্রুত এগিয়ে চলেছে'।

তিনি বলেন, 'আমরা আশা করছি তদন্ত প্রক্রিয়াটি খুব দ্রুত শেষ হবে, এবং আশা করছি তাৎক্ষণিকভাবে যথাযথ ব্যবস্থা নিতে পারব আমরা'।

জড়িত ব্যক্তিরা সম্ভবত জাতিসংঘের ট্রুস সুপারভিশন অর্গানাইজেশন (ইউএনটিএসও) -র হয়ে কাজ করছেন বলে ধারণা করছেন দুজারিক। ১৯৪৮ সাল থেকে এই অঞ্চলে দায়িত্ব পালন করে আসছে অঙ্গসংস্থাটি।

যৌন অসদাচরণের বিষয়ে জাতিসংঘের ট্র্যাক রেকর্ড কী বলে?

হিউম্যান রাইটস ওয়াচের নারী অধিকার বিভাগের সহ-পরিচালক হিদার বার বলেছেন, ইসরায়েলের ভিডিওটি দেখে তিনি 'আশ্চর্য হননি'।

বুরুন্ডি এবং আফগানিস্তানে জাতিসংঘের হয়ে কাজ করেছেন হিদার বার। বিবিসিকে তিনি বলেন, বিষয়টি নিয়ে তারা তদন্ত করছে, এটি একটি ভালো উদ্যোগ। তবে এর চেয়েও মারাত্মক সমস্যা জাতিসংঘের আছে বলে মন্তব্য করেন তিনি। 

'সমস্যাটি জাতিসংঘের কর্মী ও সদস্যদের দ্বারা যৌন নির্যাতন ও যৌন অবমাননার অভিযোগ নিয়ে' বলে জানান মিসেস বার।

একটি প্রতিবেদন অনুযায়ী, শুধু ২০১৯ সালেই জাতিসংঘের কর্মী ও সদস্যদের বিরুদ্ধে যৌন অবমাননা ও নির্যাতনের ১৭৫টি অভিযোগ করা হয়েছে। এদের মধ্যে ১৬ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে, ১৫ জনকে নিষিদ্ধ করা হয়েছে। এবং বাকি অভিযোগগুলো নিয়ে এখনও তদন্ত চলছে।

Related Topics

টপ নিউজ

জাতিসংঘ / যৌন অসদাচরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: সংগৃহীত
    বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
  • স্কেচ: টিবিএস
    ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

Related News

  • ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘বেপরোয়া’ খরচ, এ অর্থ বাঁচাতে পারত ৮ কোটি ৭০ লাখ প্রাণ: জাতিসংঘ
  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • ইরানের সঙ্গে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মাথায় লেবাননে 'হত্যাকাণ্ড অবিশ্বাস্য': জাতিসংঘ
  • হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

6
স্কেচ: টিবিএস
অর্থনীতি

ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net