Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
ঘরে ফিরতে চান যুক্তরাজ্যে আশ্রয় নেওয়া আফগান শরণার্থীরা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
10 October, 2021, 03:30 pm
Last modified: 10 October, 2021, 03:41 pm

Related News

  • যুক্তরাষ্ট্রকে তাড়িয়েছিল আফগানিস্তান থেকে, এখন তাদেরই আবার কাবুলে ফেরত চায় তালেবান
  • ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে ‘বিজয় দিবস’ সংবর্ধনা দেবে তালেবান
  • মার্কিন সেনাদের কাবুল ছাড়ার ৫ বছর: অন্তহীন যুদ্ধ ও আমেরিকার ভুল মূল্যায়নের চড়া খেসারত
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান

ঘরে ফিরতে চান যুক্তরাজ্যে আশ্রয় নেওয়া আফগান শরণার্থীরা

গত ১৩ আগস্ট থেকে মোট ১৫ হাজার মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে এনেছে যুক্তরাজ্য। এদের মধ্যে আট হাজার আফগান ব্রিটিশ সেনাবাহিনীর সঙ্গে কর্মরত ছিলেন।
টিবিএস ডেস্ক
10 October, 2021, 03:30 pm
Last modified: 10 October, 2021, 03:41 pm
ছবি: সংগৃহীত

তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের সময় যেসব আফগান পরিবার ব্রিটেনে পালিয়ে এসেছিল, তাদের অনেকে এখন নিজ দেশে ফেরার আকুতি জানাচ্ছেন।

আফগানিস্তান থেকে মার্কিন ও ব্রিটিশ সেনা প্রত্যাহারের পর ব্রিটিশ সরকারের পুনর্বাসন প্রকল্প, 'অপারেশন ওয়ার্ম ওয়েলকাম'-এর অংশ হিসেবে কয়েক হাজার আফগান শরণার্থীকে নিজ দেশে আশ্রয় দিয়েছে যুক্তরাজ্য।

কিন্তু শরণার্থীদের জন্য এখনও পর্যাপ্ত বাড়িঘর নির্মাণ করতে পারেনি ব্রিটিশ সরকার। তাই জরুরি অবস্থায় হোটেলে ঠাঁই নিতে হয়েছে বহু আফগানকে।

সেপ্টেম্বরের মধ্যেই পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করতে ৪০০ মিলিয়ন পাউন্ড বরাদ্দ দেওয়া হলেও, কিছু আফগান পরিবারকে এখনও কয়েক মাস হোটেলেই থাকতে হবে বলে স্বীকার করেছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা।

এদিকে কাবুল দখলের পর দুই মাস পেরিয়ে গেলেও, এখনও স্থায়ী বাসস্থান না পেয়ে ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়েছেন আফগানরা।

শরণার্থীদের চিকিৎসা সেবা দিতে কাজ করছেন , এমন একজন ডাক্তার দ্য গার্ডিয়ানকে বলেন, "আমার কিছু রোগীর সাথে কথা হয়েছে, যারা এখন  আফগানিস্তানেই ফিরে যেতে চান। ৬৭ বছর বয়সী ওই রোগী আমাকে বলেন, আমি আর এসব সহ্য করতে পারছি না। হোটেলের এই ঘর থেকে আমাকে বেরোতে হবে। অন্য একজন বলেছেন, তিনি হোটেলে থাকা থেকে মুক্তি চান।"

ভাগ্যের ফেরে এই অনাকাঙ্খিত পরিস্থিতির শিকার হয়ে ওই দুই রোগী এতটাই অসুস্থ হয়ে পড়েছেন যে তাদেরকে ওষুধ খাইয়ে শান্ত রাখতে হচ্ছে।  

গত ১৩ আগস্ট থেকে মোট ১৫ হাজার মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে এনেছে যুক্তরাজ্য। এদের মধ্যে আট হাজার আফগান ব্রিটিশ সেনাবাহিনীর সঙ্গে কর্মরত ছিলেন।

আফগান পুনর্বাসন মন্ত্রী, ভিক্টোরিয়া অ্যাটকিনসকে 'অপারেশন ওয়ার্ম ওয়েলকাম'-এর সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছে। গেল আগস্টে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে আগত আফগান শরণার্থীদের সাথে সাক্ষাৎ করেন স্বরাষ্ট্র সচিব প্রীতি প্যাটেল।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, "যুক্তরাজ্যের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় ও দ্রুততর জরুরি উদ্ধারকাজে এরই মধ্যে ১৫ হাজারেরও বেশি মানুষকে আফগানিস্তান থেকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। শরণার্থীদের হোটেলে রাখা একটা সাময়িক ব্যবস্থা। সকলের জন্য স্থায়ী বাসস্থান নির্মাণ করতে আমাদের কিছুটা সময় লাগবে। কিন্তু আমরা এ সমস্যা সমাধানে জরুরি ভিত্তিতে কাজ করছি।"
তিনি আরও বলেন, "যুক্তরাজ্যে যারা শরণার্থী হিসেবে এসেছেন, তাদের সবাইকে একটি সুন্দর ও সফল জীবন গড়তে সাহায্য করাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করছি। যুক্তরাজ্যের সব স্থানীয় কর্তৃপক্ষের সাথে মিলে শরণার্থীদের হোটেলে থাকা, স্বাস্থ্য, চিকিৎসা ও শিক্ষার সুযোগ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি আমরা।"\

  • সূত্র: ডেইলি মেইল  

Related Topics

টপ নিউজ

আফগান শরণার্থী / তালেবান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
    মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: আল আরাবিয়া
    কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
    দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • যুক্তরাষ্ট্রকে তাড়িয়েছিল আফগানিস্তান থেকে, এখন তাদেরই আবার কাবুলে ফেরত চায় তালেবান
  • ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে ‘বিজয় দিবস’ সংবর্ধনা দেবে তালেবান
  • মার্কিন সেনাদের কাবুল ছাড়ার ৫ বছর: অন্তহীন যুদ্ধ ও আমেরিকার ভুল মূল্যায়নের চড়া খেসারত
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান

Most Read

1
ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
আন্তর্জাতিক

মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 

2
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

5
ছবি: আল আরাবিয়া
আন্তর্জাতিক

কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের

6
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
বাংলাদেশ

দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net