Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
গাঁজাতে ধূমপানের ভবিষ্যৎ দেখছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
29 July, 2021, 12:05 pm
Last modified: 29 July, 2021, 12:09 pm

Related News

  • যুক্তরাষ্ট্রে শিথিল হচ্ছে গাঁজা নীতি, ৪৭ বিলিয়ন ডলারের শিল্পে বড় পরিবর্তনের আভাস
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলে ধূমপান করলে ৩০০ টাকা জরিমানা
  • কমলাপুর স্টেশনে ধূমপান করায় যুবককে জেলে পাঠানোর নির্দেশ পুলিশ সুপারের, ভিডিও ভাইরাল
  • দ্বিতীয় প্রান্তিকে বিএটি বাংলাদেশের মুনাফা হ্রাস ৮১%, রাজস্ব ২৩% কমেছে ঢাকা কারখানা বন্ধের কারণে
  • সাভার কারখানায় ২৯৭ কোটি টাকা বিনিয়োগ করবে বিএটি বাংলাদেশ

গাঁজাতে ধূমপানের ভবিষ্যৎ দেখছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

প্রাপ্তবয়স্কদের জন্য গাঁজা ভিত্তিক পণ্য গবেষণায় তারা একটি চুক্তিও করেছে। গাঁজায় থাকা ক্যানাবাইডল নামক প্রাকৃতিক উপাদানকে পণ্যে যুক্ত করার প্রয়াস এতে প্রাথমিকভাবে প্রাধান্য পাবে।
টিবিএস ডেস্ক
29 July, 2021, 12:05 pm
Last modified: 29 July, 2021, 12:09 pm
প্রতীকি ছবি

প্রচলিত সিগারেট বিক্রি থেকে সরে আসতে চায় যুক্তরাজ্যের সবচেয়ে বড় তামাকপণ্য কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি)। এজন্য সংস্থাটি গাঁজাকে নিজেদের ধূমপান ব্যবসার ভবিষ্যৎ হিসেবে বিবেচনা করার কথা জানিয়েছে।

কোম্পানিটি বলেছে, নিজ পণ্যের স্বাস্থ্যগত ক্ষতি কমিয়ে তারা ব্যবসা রূপান্তরের গতি জোরদার করতে চায়। 

এর আগে গত মার্চে কানাডার মেডিকেল গাঁজা প্রস্তুতকারক অর্গানিগ্রামের অংশীদারিত্ব কেনে বিএটি। প্রাপ্তবয়স্কদের জন্য গাঁজা ভিত্তিক পণ্য গবেষণায় তারা একটি চুক্তিও করেছে। গাঁজায় থাকা ক্যানাবাইডল নামক প্রাকৃতিক উপাদানকে পণ্যে যুক্ত করার প্রয়াস এতে প্রাথমিকভাবে প্রাধান্য পাবে।

"ব্যবসার ভবিষ্যৎ কার্যাবলী চিন্তা করেই আমরা নিকোটিনজাত পণ্য থেকে অন্যদিকে যাওয়ার চেষ্টা করছি, যা কোম্পানির ভবিষ্যৎ প্রবৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করবে," বলে জানান বিএটি'র নির্বাহী কিংসলে হুইটন।

কোম্পানিটির মুখ্য বাজারজাতকরণ কর্মকর্তা হুইটন ভেপ এর মাধ্যমে গাঁজা ভিত্তিক পণ্য ব্যবসার কথাও উল্লেখ করেন। বর্তমানে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে সিবিডি ভেপ নামে এ ধরনের একটি পণ্যের ট্রায়াল চালাচ্ছে কোম্পানিটি। 

যুক্তরাজ্যের বেতার চ্যানেল রেডিও ফোর এর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, "পণ্যটি আমাদের ভবিষ্যতের অংশ হবে বলেই মনে করছি। তবে বর্তমানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তামাকজাত পণ্যের ক্ষতি হ্রাস এবং নিকোটিনের বিকল্প পণ্যে ভোক্তাদের আকর্ষণ করা। তাদের ভোগ অভ্যাস বদলানো নিঃসন্দেহে সবচেয়ে গুরুত্বপূর্ণ।" 

এদিকে হুইটন এমন সময় একথা বলেছেন যার কিছুদিন আগেই গত জুন নাগাদ বছরের প্রথম ছয় মাসে ৮.১ শতাংশ আয় বৃদ্ধির ঘোষণা দেয় বিএটি। এসময় কোম্পানির মোট আয় ছিল ১২.১৮ বিলিয়ন পাউন্ড।

তবে আর্থিক প্রতিবেদনে কোম্পানিটি জানায়,  বর্তমানে যুক্তরাজ্যের বাজারে করা আয়ের এক-তৃতীয়াংশ তাদের ভেপিং ব্র্যান্ড- ভুজে, ভেলো ও গ্লো'র মাধ্যমে হচ্ছে।

তাই গাজাকেও ভেপ এর সঙ্গে যুক্ত করাকে সঠিক কৌশল হিসেবে মনে করছে কোম্পানিটি।

আলোচিত সময়ে কোম্পানির নতুন খদ্দের সংখ্যাও বেড়েছে সবচেয়ে দ্রুতলয়ে, এসময় আগুনহীন পণ্য যেমন ইলেকট্রিক ডিভাইস ব্যবহারকারী ভেপারদের সংখ্যা ২৬ লাখ থেকে এক কোটি ৬১ লাখে উন্নীত হয়।
 
  •  সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো / গাঁজা চাষ / গাঁজা / ধূমপান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
    তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

Related News

  • যুক্তরাষ্ট্রে শিথিল হচ্ছে গাঁজা নীতি, ৪৭ বিলিয়ন ডলারের শিল্পে বড় পরিবর্তনের আভাস
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলে ধূমপান করলে ৩০০ টাকা জরিমানা
  • কমলাপুর স্টেশনে ধূমপান করায় যুবককে জেলে পাঠানোর নির্দেশ পুলিশ সুপারের, ভিডিও ভাইরাল
  • দ্বিতীয় প্রান্তিকে বিএটি বাংলাদেশের মুনাফা হ্রাস ৮১%, রাজস্ব ২৩% কমেছে ঢাকা কারখানা বন্ধের কারণে
  • সাভার কারখানায় ২৯৭ কোটি টাকা বিনিয়োগ করবে বিএটি বাংলাদেশ

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

6
কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
আন্তর্জাতিক

তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net