Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
করোনার উৎস খুঁজতে গোয়েন্দাদের ‘দ্বিগুণ চেষ্টার’ নির্দেশ বাইডেনের 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
27 May, 2021, 10:25 am
Last modified: 28 May, 2021, 12:41 am

Related News

  • এক দিনে ক্ষমা করার রেকর্ড বাইডেনের
  • বাইডেনের ৯০ মিলিয়ন ডলারের অনুদান আটকে দিলেন অর্থদাতারা
  • নির্বাচন থেকে সরে দাঁড়ালে বাইডেনের স্থান নিতে পারেন যে ৭ ডেমোক্র্যাট
  • ‘আমিও একজন জায়নিস্ট’: ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা বোঝাতে বলেন বাইডেন
  • বিদ্রোহের ঘটনায় পুতিন দুর্বল হয়েছেন কিনা বলা মুশকিল: বাইডেন

করোনার উৎস খুঁজতে গোয়েন্দাদের ‘দ্বিগুণ চেষ্টার’ নির্দেশ বাইডেনের 

কোন প্রাণীর কাছ থেকে এই ভাইরাস মানবদেহে এসেছে নাকি গবেষণাগারে দুর্ঘটনা থেকে এর উৎপত্তি-সেটি জানতে চান মার্কিন প্রেসিডেন্ট। এ বিষয়ে তার কাছে ৯০ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছেন।
টিবিএস ডেস্ক
27 May, 2021, 10:25 am
Last modified: 28 May, 2021, 12:41 am

করোনাভাইরাসের উৎস কোথায় তা তদন্ত করে দেখার জন্য মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে তাদের চেষ্টা দ্বিগুণ করার জন্য নির্দেশ দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। এ বিষয়ে তার কাছে  ৯০ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছেন।

করোনার সংক্রমণ কীভাবে ছড়িয়েছে, সেই রহস্য উদঘাটনের জন্য এতদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউওএইচও) দিকে তাকিয়েছিল হোয়াইট হাউস।

এমনিতে বিজ্ঞানীদের একাংশের মত, কোনও প্রাণী থেকে মানুষের দেহে করোনা ছড়িয়েছে। আবার কেউ বলে, চীনের উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজির গবেষণাগার থেকে সেই ভাইরাস ছড়িয়ে পড়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন এ নিয়ে বহু অভিযোগ করেছেন। সেই সময় অনেকেই বিষয়টিকে করোনা মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের ব্যর্থতা থেকে মনোযোগ ফেরানোর কৌশল হিসেবে দেখেছিলেন।

২০১৯ সালের শেষের দিকে চীনের শহর উহানে প্রথম কোভিড-১৯ শনাক্ত হয়েছিল।

বিশ্বজুড়ে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ১৭ কোটি মানুষ এবং মারা গেছেন অন্তত ৩৫ লাখ।

কিন্তু গত রবিবার মার্কিন গোয়েন্দাদের রিপোর্ট উদ্ধৃত করে ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, সরকারিভাবে করোনা সংক্রমণের বিষয়টি স্বীকারের আগেই উহানের তিন গবেষককে হাসপাতালে পাঠানো হয়েছিল। তাদের যে উপসর্গ দেখা গিয়েছিল, তার সঙ্গে করোনার উপসর্গের মিল আছে। সেই প্রতিবেদনের ফলে চীনা ল্যাব থেকেই করোনা ছড়িয়ে পড়ার তত্ত্ব আরও জোর পায়। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বেইজিং।

চীনের পক্ষ হতে বলা হয়, '(উহানের) গবেষণাগার থেকে করোনা ছড়ানোর তত্ত্ব প্রমাণের জন্য অহেতুক চেঁচামেচি করছে আমেরিকা। তারা কি আদৌও করোনার উৎপত্তি সন্ধানের বিষয়ে আগ্রহী, নাকি স্রেফ মনোযোগ ঘোরানোর চেষ্টা করছে?'

হোয়াইট হাউজের দেয়া এক বিবৃতিতে বাইডেন বলেন, দায়িত্ব গ্রহণের পর করোনাভাইরাসের উৎস সম্পর্কে একটি রিপোর্ট দিতে বলেছেন তিনি। 

কোন প্রাণীর কাছ থেকে এই ভাইরাস মানবদেহে এসেছে নাকি গবেষণাগারে দুর্ঘটনা থেকে এর উৎপত্তি-সেটি জানতে চান মার্কিন প্রেসিডেন্ট।

"এখন পর্যন্ত মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দুটো সম্ভাব্য উৎসের কথা বলেছে। কিন্তু এ বিষয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়া যায়নি," বিবৃতিতে বলেছেন বাইডেন।

তিনি আরও বলেন, এ বিষয়ে একটি পূণাঙ্গ, স্বচ্ছ এবং প্রমাণ-ভিত্তিক আন্তর্জাতিক তদন্ত করার জন্য চীন যাতে তাদের সব ধরনের ডেটা এবং তথ্য দিয়ে সহায়তা করে সেজন্য যুক্তরাষ্ট্র তাদের সমমনা দেশগুলোর সাথে একত্রিত হয়ে চীনের উপর চাপ প্রয়োগ করবে। 
 

  • সূত্র- বিবিসি, হিন্দুস্তান টাইমস 

 

Related Topics

টপ নিউজ

প্রেসিডেন্ট জো বাইডেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • এক দিনে ক্ষমা করার রেকর্ড বাইডেনের
  • বাইডেনের ৯০ মিলিয়ন ডলারের অনুদান আটকে দিলেন অর্থদাতারা
  • নির্বাচন থেকে সরে দাঁড়ালে বাইডেনের স্থান নিতে পারেন যে ৭ ডেমোক্র্যাট
  • ‘আমিও একজন জায়নিস্ট’: ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা বোঝাতে বলেন বাইডেন
  • বিদ্রোহের ঘটনায় পুতিন দুর্বল হয়েছেন কিনা বলা মুশকিল: বাইডেন

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net