Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 03, 2026
করোনাভীতি: নিউজিল্যান্ডে নির্বাচন পেছালেন জেসিন্ডা আরডার্ন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 August, 2020, 09:45 am
Last modified: 17 August, 2020, 02:39 pm

Related News

  • ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি এর লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের 
  • শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে আইন প্রণয়নের প্রয়োজন: শিক্ষামন্ত্রী
  • ফুটবল বিশ্বকাপে প্রথম জয়ে গ্রুপ পর্বেও শীর্ষে মিসর
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি

করোনাভীতি: নিউজিল্যান্ডে নির্বাচন পেছালেন জেসিন্ডা আরডার্ন

করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে, প্রচারণার দোহাইয়ে প্রধানমন্ত্রীর নির্বাচন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছে বিরোধী দল ন্যাশনাল পার্টি।
টিবিএস ডেস্ক
17 August, 2020, 09:45 am
Last modified: 17 August, 2020, 02:39 pm
জেসিন্ডা আরডার্ন। ছবি: রয়টার্স

করোনাভাইরাস আবারও মাথাচাড়া দিয়ে ওঠায়, নিউজিল্যান্ডের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এক মাস পিছিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। ১৯ সেপ্টেম্বরের বদলে ১৭ অক্টোবর নির্ধারণ করা হয়েছে নতুন তারিখ।

সোমবার জেসিন্ডা বলেন, নতুন তারিখটি নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোকে প্রচারণা চালাতে সাহায্য করবে।

এর আগে, এ সপ্তাহের শুরুতে দেশটির সবচেয়ে বড় শহরে আবারও লকডাউন আরোপ করা হয়।

'এই সিদ্ধান্তের ফলে সবগুলো দল নির্বাচনী প্রচারণার জন্য ৯ সপ্তাহ সময় পাবে এবং নির্বাচন কমিশনও নির্বাচন করার মতো পরিস্থিতির ব্যাপারে নিশ্চিয়তা পেতে যথেষ্ট সময় পাবে,' বলেন জেসিন্ডা। তিনি আরও বলেন, নির্বাচন আরও পেছানোর কোনো উদ্দেশ্য তার একেবারেই নেই।

এদিকে করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে, প্রচারণার দোহাইয়ে প্রধানমন্ত্রীর নির্বাচন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিরোধী দল ন্যাশনাল পার্টি।

নতুন কয়েকজন করোনাক্রান্ত নাগরিক শনাক্ত হওয়ায় অকল্যান্ডে লকডাউন আরোপ করা হয় গত বুধবার।

সোমবার আরও ৯ জন শনাক্ত হওয়ায় শহরটিতে এখন কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৫৮।

৩১ জুলাই এক দোকান শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তার পরিবারের কয়েক সদস্যের শরীরেও ভাইরাসটির অস্তিত্ব ধরা পড়ে। আর এভাবেই দেশটিতে আবারও করোনাভাইরাসের প্রাদুর্ভাব চিন্তার ভাঁজ ফেলে জেসিন্ডার কপালে।

এর আগে, প্রায় সারা নিউজিল্যান্ডে প্রথমবারের মতো লকডাউন আরোপ করা হয় মার্চের শুরুর দিকে। 

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে ১৬০০ জনেরও বেশি নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এবং ২২ জন প্রাণ হারিয়েছেন।

প্রথম পর্যায়েই লকডাউন আরোপ, সীমান্তে কঠোর ব্যবস্থা, কার্যকর স্বাস্থ্য বার্তা প্রচার এবং অ্যাগ্রেসিভ টেস্ট-অ্যান্ড-ট্রেস প্রোগ্রামের মাধ্যমে এক সময় সারা দেশ থেকে আক্ষরিক অর্থেই কোভিড-১৯ দূর করতে পেরেছিল নিউজিল্যান্ড।

  • সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

জেসিন্ডা আরডার্ন / নিউজিল্যান্ড / নির্বাচন / করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
    আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার
  • ছবি: সংগৃহীত
    ৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র
  • আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব
  • সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
    মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা
  • পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
    দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে
  • জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

Related News

  • ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি এর লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের 
  • শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে আইন প্রণয়নের প্রয়োজন: শিক্ষামন্ত্রী
  • ফুটবল বিশ্বকাপে প্রথম জয়ে গ্রুপ পর্বেও শীর্ষে মিসর
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি

Most Read

1
হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র

3
আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব

4
সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা

5
পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
ফিচার

দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে

6
জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net