Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
করোনাভাইরাসের অতি সংক্রামক ভারতীয় ধরন ছড়িয়ে পড়েছে বিশ্বের ৪৪টি দেশে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
12 May, 2021, 11:25 am
Last modified: 12 May, 2021, 11:27 am

Related News

  • ঢাকার বাইরে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের ভারতীয় ধরন  
  • ভারতীয় ধরন রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির নজরদারি
  • দেশে করোনার ভারতীয় ধরনের ‘কমিউনিটি ট্রান্সমিশন’, আবার সংক্রমণ বৃদ্ধির শঙ্কা  
  • আখাউড়া দিয়ে ভারতফেরতদের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে
  • চাঁপাইনবাবগঞ্জে ৭ জনের করোনার ভারতীয় ধরন শনাক্ত

করোনাভাইরাসের অতি সংক্রামক ভারতীয় ধরন ছড়িয়ে পড়েছে বিশ্বের ৪৪টি দেশে

গবেষণায় ডব্লিউএইচও দেখেছে ভারতে এত দ্রুত সংক্রমণ ছড়ানোর পিছনে অন্যতম যে কারণ রয়েছে সেটি হল ভাইরাসের এই নতুন প্রকরণটির ক্ষমতা। এই ভ্যারিয়েন্ট অনেক দ্রুত ভাইরাস ছড়াতে সক্ষম।
টিবিএস ডেস্ক
12 May, 2021, 11:25 am
Last modified: 12 May, 2021, 11:27 am

ভারতে করোনাভাইরাসের যে ধরন দ্বিতীয় তরঙ্গে সংক্রামক রূপ নিয়েছে, তা বিশ্বের ৪৪টি দেশে পাওয়া গিয়েছে বলে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত বছর অক্টোবর মাসে ভারতে প্রথম পাওয়া গিয়েছিল ভাইরাসের বি.১.৬১৭ প্রকরণটি। কিন্তু এই মুহূর্তে বিশ্বের ৪৪টি দেশে এই ধরন খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা, এমনটাই জানিয়েছে ডব্লিউএইচও। 

চলতি সপ্তাহেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বি.১.৬১৭ ধরনটিকে 'উদ্বেগজনক' তকমা দিয়েছে। ভারতের পরে এই ভাইরাসের প্রভাবে সবথেকে বেশি সংক্রমণ দেখা গিয়েছে ব্রিটেনে। অন্যান্য ধরনের তুলনায় করোনার এই ধরন অনেক দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে বলে সতর্ক করেছে ডব্লিউএইচও।  

সংস্থাটির করোনা বিষয়ক কারিগরি দলের প্রধান মারিয়া ভ্যান কেরখোভ জেনেভায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বলেন,  'আন্তর্জাতিক পর্যায়ে এই ভ্যারিয়েন্টকে আমরা উদ্বেগজনক হিসেবে চিহ্নিত করছি। আমাদের হাতে আসা কিছু তথ্য-প্রমাণের ভিত্তিতে অনুমান করা হচ্ছে যে এই ভ্যারিয়েন্ট দ্রুত ছড়ায়'।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, 'গবেষণায় ডব্লিউএইচও দেখেছে ভারতে এত দ্রুত সংক্রমণ ছড়ানোর পিছনে অন্যতম যে কারণ রয়েছে সেটি হল ভাইরাসের এই নতুন প্রকরণটির ক্ষমতা। এই ভ্যারিয়েন্ট অনেক দ্রুত ভাইরাস ছড়াতে সক্ষম। এমনকি করোনার টিকার মাধ্যমে যে অ্যান্টিবডি তৈরি হয় সেই অ্যান্টিবডিও অনেক সময় এই ভাইরাসকে রুখতে ব্যর্থ হয়। ফলে টিকা নেওয়ার পরেও অনেক বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন'। 

সেই সঙ্গে আরও যে সব দেশে এই ভাইরাস পাওয়া গিয়েছে সেসব দেশকেও সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা জানায়, প্রতিটি দেশকে পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে। না হলে এই ভাইরাস আরও অনেক দেশে ছড়িয়ে পড়তে পারে।  সে ক্ষেত্রে তখন তাকে নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদের।

সূত্র- আনন্দবাজার পত্রিকা 

Related Topics

টপ নিউজ

করোনার ভারতীয় ধরন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
    আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
    এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা আর দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: জ্বালানিমন্ত্রী

Related News

  • ঢাকার বাইরে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের ভারতীয় ধরন  
  • ভারতীয় ধরন রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির নজরদারি
  • দেশে করোনার ভারতীয় ধরনের ‘কমিউনিটি ট্রান্সমিশন’, আবার সংক্রমণ বৃদ্ধির শঙ্কা  
  • আখাউড়া দিয়ে ভারতফেরতদের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে
  • চাঁপাইনবাবগঞ্জে ৭ জনের করোনার ভারতীয় ধরন শনাক্ত

Most Read

1
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

3
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা আর দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: জ্বালানিমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net