Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 19, 2026
ইরানের নকল রণতরী মোতায়েন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
28 July, 2020, 01:10 pm
Last modified: 28 July, 2020, 06:07 pm

Related News

  • হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে দেখিয়ে ছবি পোস্ট ট্রাম্পের
  • যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী চুক্তির শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
  • ইরান চুক্তিতে ‘বাধা হলে’ মার্কিন মিত্র ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের
  • ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে ভুয়া দাবি যেভাবে ভারত থেকে ছড়িয়ে পড়ল আমেরিকা-ইসরায়েল পর্যন্ত
  • মার্কিন সেনা হত্যা বা বন্দী করতে পারলে ৩০ হাজার ডলার পুরস্কার, নারীরা পাবে দ্বিগুণ: ইরান

ইরানের নকল রণতরী মোতায়েন

গত ২৩ জুলাই ইরানের মাহান এয়ারের একটি বিমান সিরিয়ার আকাশপথ অতিক্রম করার সময় একটি মার্কিন যুদ্ধবিমান খুব কাছে চলে আসে। এই হুমকির কারণে দ্রুত অবতরণে বিমানের কয়েকজন যাত্রী আহত হয়। এই ঘটনার প্রতিক্রিয়ায়ই এই মহড়াটি অনুষ্ঠিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
টিবিএস ডেস্ক
28 July, 2020, 01:10 pm
Last modified: 28 July, 2020, 06:07 pm

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংকটের মধ্যে হরমুজ প্রণালীতে সামরিক মহড়ার অংশ হিসেবে বিমানবাহী রণতরীর প্রতিকৃতিতে বানানো একটি মডেল রণতরী নামিয়েছে ইরান।

সোমবার প্রকাশিত স্যাটেলাইটের ছবি দেখে ধারণা করা হচ্ছে ইরান এটি লাইভ ফায়ার ড্রিলে ব্যবহার করতে যাচ্ছে। ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এব্যাপারে এখনো কিছু জানায়নি।

আমেরিকার নিমিৎজ-ক্লাস রণতরীর কপি এটি। অবস্থাদৃষ্টে ধারণা করা হচ্ছে ২০১৫ সালের ইরানের সামরিক প্রশিক্ষণের অনুরূপ প্রস্তুতি নেওয়ার অংশ এটি। ইরানের মার্কিন রণতরীর আদলে বানানো রণতরী নিয়ে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহর ঘাঁটির কোনো কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করেননি।

আরব সাগরে মার্কিন রণতরী ইউএসএস আইসেনহাওয়ারের স্থান নিতে গত সপ্তাহে মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে ইউএসএস নিমিৎজ। ইউএসএস নিমিৎজ রণতরী হরমুজ প্রণালী অতিক্রম করে যাবে কিনা বা কখন অতিক্রম করবে তা স্পষ্ট না।

দ্য আইসেনহাওয়ার গত সপ্তাহে হরমুজ প্রণালী অতিক্রম করে। ১৬টি ফাইটার জেট আছে ২০০ মিটার দীর্ঘ ও ৫০ মিটার প্রশস্ত রণতরীর ডেকে। নিমিৎজ শ্রেণির রণতরী সাধারণ ৩০০ মিটার দীর্ঘ ও ৭৫ মিটার প্রশস্ত বিশিষ্ট হয়ে থাকে।]

ইরান ২০১৫ সালের ফেব্রুয়ারিতে দ্য গ্রেট প্রফেট-৯ নামে সামরিক প্রশিক্ষণে এ রকম একটি ডামি রণতরী ব্যবহার করেছিল। ইরান ও পরাশক্তির মধ্যে পরমাণু চুক্তির সংকটের সময় ওই বছর এই মহড়া অনুষ্ঠিত হয়।

২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসে। গত ২৩ জুলাই ইরানের মাহান এয়ারের একটি বিমান সিরিয়ার আকাশপথ অতিক্রম করার সময় একটি মার্কিন যুদ্ধবিমান খুব কাছে চলে আসে। এই হুমকির কারণে দ্রুত অবতরণে বিমানের কয়েকজন যাত্রী আহত হয়। এই ঘটনার প্রতিক্রিয়ায়ই এই মহড়াটি অনুষ্ঠিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

রণতরী / ইরান / মার্কিন যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাওদেল ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে নেপাল সেনাবাহিনীর ‘সম্মানসূচক জেনারেল’ পদমর্যাদা প্রদান করেন। ছবি: এনডিটিভি
    নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক 'জেনারেল' হলেন ভারতের সেনাপ্রধান ধীরাজ শেঠ
  • ছবি: সংগৃহীত
    নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

Related News

  • হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে দেখিয়ে ছবি পোস্ট ট্রাম্পের
  • যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী চুক্তির শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
  • ইরান চুক্তিতে ‘বাধা হলে’ মার্কিন মিত্র ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের
  • ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে ভুয়া দাবি যেভাবে ভারত থেকে ছড়িয়ে পড়ল আমেরিকা-ইসরায়েল পর্যন্ত
  • মার্কিন সেনা হত্যা বা বন্দী করতে পারলে ৩০ হাজার ডলার পুরস্কার, নারীরা পাবে দ্বিগুণ: ইরান

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  

2
নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাওদেল ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে নেপাল সেনাবাহিনীর ‘সম্মানসূচক জেনারেল’ পদমর্যাদা প্রদান করেন। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক 'জেনারেল' হলেন ভারতের সেনাপ্রধান ধীরাজ শেঠ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net