Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
ইরানি বীরকে বিদায় জানাতে রাজপথে লাখো মানুষ

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
05 January, 2020, 07:15 pm
Last modified: 05 January, 2020, 07:25 pm

Related News

  • হতাশা বাড়ছে ট্রাম্পের, আবার ইরানে হামলা শুরু করতে চান
  • ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 
  • যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে’ বলার পর এবার ট্রাম্প বললেন, এখনো কূটনৈতিক সমাধান ‘সম্ভব’
  • ছাড় দিতে নারাজ যুক্তরাষ্ট্র-ইরান, আরও গভীর হচ্ছে সংকট  
  • আমেরিকার প্রস্তাব ‘আত্মসমর্পণের’ শামিল বলে প্রত্যাখ্যান করল ইরান; চাইল ক্ষতিপূরণ ও হরমুজের পূর্ণ নিয়ন্ত্রণ

ইরানি বীরকে বিদায় জানাতে রাজপথে লাখো মানুষ

রোববার ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদ থেকে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে সোলেইমানির মরদেহ পৌঁছায়।
টিবিএস রিপোর্ট
05 January, 2020, 07:15 pm
Last modified: 05 January, 2020, 07:25 pm
জাতীয় বীর সোলেইমানিকে শেষ বিদায় জানাতে আহভাজ শহরের পথ ধরে এগিয়ে যাচ্ছেন হাজার হাজার ইরানি জনতা। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ইরানের সামরিক বাহিনীর কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলেইমানিকে শেষ বিদায় জানাতে লাখো জনতার ঢল নেমেছে দেশটির বিভিন্ন শহরে।

রোববার ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদ থেকে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে সোলেইমানির মরদেহ পৌঁছায়। খবর আল-জাজিরার।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত লাইভ ভিডিওতে দেখা যায়, ইরানের জাতীয় বীর সোলেইমানিকে শেষ বিদায় জানাতে আহভাজ শহরের পথ ধরে এগিয়ে যাচ্ছেন হাজার হাজার মানুষ।

শোকাহত ইরানিরা হাতে সবুজ, সাদা ও লাল রঙের পতাকা নিয়ে শহরের মোল্লাভি স্কয়ারে জড়ো হন। এ সময় তারা হাত দিয়ে বুকে আঘাত করে শোক প্রকাশ করতে থাকেন।

সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কর্তৃপক্ষ সোলেইমানিসহ  একই হামলায় নিহত অন্যদের মরদেহ রোববার ইরানের পবিত্র নগরী মাশহাদে নেবে। এরপর সোমবার তা নেওয়া হবে রাজধানী তেহরানে এবং পবিত্র নগরী ক্বোমে। মঙ্গলবার নিজ শহর কেরমানে সোলেইমানির দাফন সম্পন্ন হবে।

দোরসা জাব্বারী নামে আল-জাজিরার একজন প্রতিনিধি মাশহাদ শহর থেকে জানান, সোলেইমানির মরদেহ দেখতে শোকাহত জনতা ইতোমধ্যে ইমাম রেজার দরগায় জড়ো হয়েছেন। 

তিনি বলেন, এখানকার মানুষ সোলেইমানিকে অনেক বেশি সম্মান করে ও ভালোবাসে। অনেকেই বিশ্বাস করতে পারছেন না, সোলেইমানি আর নেই। সারা দেশই শোক পালন করছে। 

রোববার ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদ থেকে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে সোলেইমানির মরদেহ পৌঁছায়। ছবি: এপি

তিনি আরও বলেন, শোকের পাশাপাশি সোলেইমানিকে হত্যার ঘটনা ইরানি জনগনের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার করেছে। জনগন চায় তাদের সরকার ও সেনাবাহিনী এই হামলার কড়া জবাব দিক। তারা প্রতিশোধ চায়।

গত ৩ জানুয়ারি ভোরে বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলায় দেশটির রেভল্যুশনারি গার্ডের অভিজাত কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেইমানি নিহত হয়েছেন। ইরান সংশ্লিষ্ট ইরাকি আধাসামরিক বাহিনী হাশেদ আল শাবির একটি বহরের ওপর এই হামলা করা হয়।

এর কয়েক ঘণ্টা পরে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন বিপ্লবী গার্ড বাহিনীর একটি বিবৃতি প্রচার করেছে। তাতে বলা হয়েছে, আজ সকালে বাগদাদ বিমানবন্দরে মার্কিন হামলায় সোলাইমানি নিহত হয়েছেন।

এদিকে, ড্রোন হামলার প্রতিবাদে ইরান যদি হামলা চালায় তবে ইরানের ৫২ স্থানে হামলার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র জুড়ে জারি করা হয়েছে বাড়তি সতর্কতা। 

শনিবার (৪ জানুয়ারি) সকালে ওই হামলায় নিহত ১০ জনের লাশ নিয়ে বাগদাদে শোক মিছিল হয়। শোক মিছিল এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সমবেত জনতা শ্লোগান তোলে, “আমেরিকা নিপাত যাক।” 

Related Topics

টপ নিউজ

ইরানি জেনারেল কাসেম সোলাইমানি / সোলেইমানি / ইরান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
    আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা
  • ফাইল ছবি: সংগৃহীত
    ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Related News

  • হতাশা বাড়ছে ট্রাম্পের, আবার ইরানে হামলা শুরু করতে চান
  • ইরানের ওপর গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত 
  • যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে’ বলার পর এবার ট্রাম্প বললেন, এখনো কূটনৈতিক সমাধান ‘সম্ভব’
  • ছাড় দিতে নারাজ যুক্তরাষ্ট্র-ইরান, আরও গভীর হচ্ছে সংকট  
  • আমেরিকার প্রস্তাব ‘আত্মসমর্পণের’ শামিল বলে প্রত্যাখ্যান করল ইরান; চাইল ক্ষতিপূরণ ও হরমুজের পূর্ণ নিয়ন্ত্রণ

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা

3
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

4
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
অর্থনীতি

আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা

5
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net