Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
ইরাকে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
05 January, 2020, 11:15 am
Last modified: 05 January, 2020, 11:28 am

Related News

  • ভেনেজুয়েলায় হামলার পূর্বমুহূর্তের মতোই এবার কিউবার আকাশে স্পাই বিমানের বিচরণ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র
  • ট্রাম্প-শি বৈঠক যেভাবে বহু বছরের জন্য দুই পরাশক্তির সম্পর্ক নির্ধারণ করে দিতে পারে
  • তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র
  • ভেনেজুয়েলাকে ৫১তম অঙ্গরাজ্য করার বিষয়টি 'গুরুত্ব সহকারে বিবেচনা' করছি: ট্রাম্প
  • ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

ইরাকে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা

ইরানের ৫২ স্থানে হামলার হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্রজুড়ে বাড়তি সতর্কতা।
টিবিএস রিপোর্ট
05 January, 2020, 11:15 am
Last modified: 05 January, 2020, 11:28 am

ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে মার্কিন দূতাবাসের কাছে একাধিক রকেট আঘাত হেনেছে। তবে এ হামলার দায় স্বীকার করেনি কোনো দেশ বা বাহিনী।

এখানে একাধিক সরকারি দপ্তরের সঙ্গে বিদেশি দূতাবাস রয়েছে। শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বাগদাদের গ্রিন জোনে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছেই রকেটটি আঘাত হেনেছে বলে জানানো হয়।

এছাড়া গ্রিন জোনের কাছের জাদ্রিয়া এলাকা এবং বালাদ বিমান ঘাঁটি, যেখানে মার্কিন সৈন্যরা রয়েছেন, সেখানেও রকেট নিক্ষেপ করা হয়েছে।

এসব ঘটনায় কেউ নিহত হয়নি বলে ইরাকের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে। তবে জাদ্রিয়ায় অন্তত পাঁচজন আহতের খবর দিয়েছে পুলিশ।

বাগদাদ বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর এলিট কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলেমানি নিহত হওয়ার পরদিন এই হামলা হলো।

গত ৩ জানুয়ারি ভোরে বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলায় দেশটির রেভল্যুশনারি গার্ডের অভিজাত কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেইমানি নিহত হয়েছেন। ইরান সংশ্লিষ্ট ইরাকি আধাসামরিক বাহিনী হাশেদ আল শাবির একটি বহরের ওপর এই হামলা করা হয়।

এর কয়েক ঘণ্টা পরে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন বিপ্লবী গার্ড বাহিনীর একটি বিবৃতি প্রচার করেছে। তাতে বলা হয়েছে, আজ সকালে বাগদাদ বিমানবন্দরে মার্কিন হামলায় সোলাইমানি নিহত হয়েছেন।

এদিকে, ড্রোন হামলার প্রতিবাদে ইরান যদি হামলা চালায় তবে ইরানের ৫২ স্থানে হামলার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র জুড়ে জারি করা হয়েছে বাড়তি সতর্কতা। 

শনিবার (৪ জানুয়ারি) সকালে ওই হামলায় নিহত ১০ জনের লাশ নিয়ে বাগদাদে শোক মিছিল হয়। শোক মিছিল এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সমবেত জনতা শ্লোগান তোলে, “আমেরিকা নিপাত যাক।”

শনিবারের রকেট হামলা নিয়ে ইরাকের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, “বাগদাদের সেলিব্রেশন স্কয়ার ও জাদ্রিয়া এলাকা এবং সালাহউদ্দিন প্রদেশের বালাদ বিমান ঘাঁটি লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করা হয়েছে। এতে কোনো প্রাণহানি হয়নি। আরও তথ্য আসছে।”

বাগদাদের ৮০ কিলোমিটার উত্তরের বালাদ বিমান ঘাঁটিতে দুটি কাতিউশা রকেট নিক্ষিপ্ত হয়েছে বলে নিরাপত্তা সংশ্লিষ্ট দুইজন রয়টার্সকে জানিয়েছেন।

আর বাগদাদের জাদ্রিয়া এলাকায় একটি মর্টার আঘাত হেনেছে এবং তাতে পাঁচজন আহত হয়েছেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীর ঘাঁটিতে মার্কিন হামলায় ২৫ জন নিহত হওয়ার পর বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা-ভাংচুরের দুই দিনের মাথায় এ ঘটনা মধ্যপ্রাচ্য ঘিরে উত্তেজনাকে নতুন মাত্রা দেবে বলে বিশ্লেষকরা মনে করছেন। 

ইরাকের মিলিশিয়া গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ শনিবার ইরাকের নিরাপত্তা বাহিনীর সদস্যদের যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো থেকে দূরে থাকতে বলেছে বলে আল-মায়াদিন টেলিভিশনের খবরে বলা হয়।

ওই গোষ্ঠীর বরাত দিয়ে তাদের খবরে বলা হয়েছে, “নিরাপত্তা বাহিনীর সদস্যদের রোববার সন্ধ্যা থেকে আমেরিকান ঘাঁটিগুলো থেকে অন্তত হাজার মিটার দূরে থাকতে হবে।”

Related Topics

টপ নিউজ

বাগদাদ / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
    আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা
  • ফাইল ছবি: সংগৃহীত
    ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Related News

  • ভেনেজুয়েলায় হামলার পূর্বমুহূর্তের মতোই এবার কিউবার আকাশে স্পাই বিমানের বিচরণ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র
  • ট্রাম্প-শি বৈঠক যেভাবে বহু বছরের জন্য দুই পরাশক্তির সম্পর্ক নির্ধারণ করে দিতে পারে
  • তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র
  • ভেনেজুয়েলাকে ৫১তম অঙ্গরাজ্য করার বিষয়টি 'গুরুত্ব সহকারে বিবেচনা' করছি: ট্রাম্প
  • ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা

3
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

4
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
অর্থনীতি

আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা

5
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net