Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
আফগান দোভাষীর শিরশ্ছেদ করলো তালেবান 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
24 July, 2021, 12:40 pm
Last modified: 24 July, 2021, 12:45 pm

Related News

  • ‘ইসলামে বিক্ষোভের অনুমতি নেই’: দেশজুড়ে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার
  • যুদ্ধ ভুলে নতুন সম্পর্ক চায় আফগানিস্তান, ১ ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদে মার্কিন বিনিয়োগের আহ্বান
  • যুক্তরাষ্ট্রকে তাড়িয়েছিল আফগানিস্তান থেকে, এখন তাদেরই আবার কাবুলে ফেরত চায় তালেবান
  • ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে ‘বিজয় দিবস’ সংবর্ধনা দেবে তালেবান
  • মার্কিন সেনাদের কাবুল ছাড়ার ৫ বছর: অন্তহীন যুদ্ধ ও আমেরিকার ভুল মূল্যায়নের চড়া খেসারত

আফগান দোভাষীর শিরশ্ছেদ করলো তালেবান 

নিহত হওয়ার কয়েকদিন আগেই পারদিস তার বন্ধুকে জানিয়েছিলেন যে, তিনি তালেবানদের কাছ থেকে মৃত্যুর হুমকি পেয়ে আসছেন। তালেবানরা জেনে গিয়েছিল যে পারদিস মার্কিন সেনাবাহিনীর হয়ে ১৬ মাসের জন্য দোভাষী হিসেবে কাজ করেছেন।
টিবিএস ডেস্ক
24 July, 2021, 12:40 pm
Last modified: 24 July, 2021, 12:45 pm
দোভাষী সোহাইল পারদিস। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলে নিজের বাসভবন থেকে পার্শ্ববর্তী খোস্ত প্রদেশে যাওয়ার সময় তালেবান যোদ্ধাদের হাতে নিহত হয়েছেন আফগান দোভাষী সোহাইল পারদিস। 

৩২ বছর বয়সী পারদিস রমজানের শেষে আসন্ন ঈদের ছুটি উদযাপন উপলক্ষ্যে খোস্ত প্রদেশ থেকে তার বোনকে আনতে যাচ্ছিলেন। গত ১২ মে তার সেই পাঁচ ঘন্টার ভ্রমণের পথে একটি মরুভূমির মধ্য দিয়ে যাওয়ার সময় একটি চেকপয়েন্টের সামনে তালেবানরা তার গাড়ি থামায় এবং গুলি করে হত্যা করে। পরবর্তীতে তার শিরশ্ছেদ করা হয়। প্রত্যক্ষদর্শী গ্রামবাসীরাও রেড ক্রিসেন্টকে এই খবর নিশ্চিত করেছেন। 

নিহত হওয়ার কয়েকদিন আগেই পারদিস তার বন্ধুকে জানিয়েছিলেন যে, তিনি তালেবানদের কাছ থেকে মৃত্যুর হুমকি পেয়ে আসছেন। তালেবানরা জেনে গিয়েছিল যে পারদিস মার্কিন সেনাবাহিনীর হয়ে ১৬ মাসের জন্য দোভাষী হিসেবে কাজ করেছেন।

তাকে হুমকি দেওয়া  হয়েছিল, 'আপনি আমেরিকানদের চোখের মণি, আপনি তাদের হয়ে গুপ্তচরবৃত্তি করেন। এবার আমরা আপনাকে আর আপনার পরিবারকে হত্যা করবো।' 

এদিকে  আফগানিস্তান সীমান্তের ৯০ শতাংশ এলাকা তালেবানদের দখলে-এমন দাবিকে ভিত্তিহীন ও মিথ্যা বলে জানিয়েছে আফগান সরকার। শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, দেশের সীমান্ত এলাকা এখনো সরকারি বাহিনীর দখলেই রয়েছে। 

তালেবানরা সীমান্ত দখলের দাবি করার একদিন পরেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র ফাওয়াদ আমান এএফপিকে বলেন, 'এটা একেবারেই ভিত্তিহীন প্রোপাগান্ডা।'   

সাম্প্রতিক সময়ে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়ার পর দেশজুড়ে দ্রুত আক্রমণের মধ্য দিয়ে  ইরান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও পাকিস্তানের সঙ্গে সংযুক্ত সীমান্ত দখলের পর বৃহস্পতিবার তালেবানরা এই দাবি করে।  

শুক্রবার আমান আরও দাবি করেন, দেশের সীমান্ত ও আফগানিস্তানের মূল শহর-হাইওয়েগুলো এখনো আফগান সেনাবাহিনীর দখলে।

এমনকি চলতি সপ্তাহে ঈদ-উল-আজহার ছুটিতে বড় পরিসরে সংঘর্ষের মাত্রাও কমে এসেছে। সেই সাথে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পিন বোলডাক শহরে ১০০ বেসামরিক নাগরিক হত্যার দায়ে তালেবানদের অভিযুক্ত করেছে। 

আমান এএফপিকে বলেন, 'কোনো জায়গার দখল নেওয়ার পর তালেবানরা প্রথম যে কাজটি করে, তা হলো সরকারি সম্পত্তি নষ্ট করা যা জনসাধারণের সুবিধার জন্য তৈরি; কিংবা অবকাঠামোগুলো ধ্বংস করা, সাধারণ মানুষকে লাঞ্চিত করা এবং মানুষদের জোরপূর্বক উচ্ছেদ করা। আর এটা স্পিন বোলডাকেও হয়েছে।' 

মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়ার পর থেকে এখন পর্যন্ত আফগানিস্তানের প্রায় ৪০০ টি জেলা এই মুহূর্তে তালেবানদের নিয়ন্ত্রণে।

এর আগে চলতি সপ্তাহে ইউএস জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল মার্ক মিলে মন্তব্য করেন, ''যুদ্ধক্ষেত্রে তালেবানদের 'কৌশলগত প্রেরণা' কাজ করছে বলেই মনে হচ্ছে।"

  • সূত্র: আরব নিউজ 

Related Topics

টপ নিউজ

আফগানিস্তান / তালেবান / দোভাষী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • ‘ইসলামে বিক্ষোভের অনুমতি নেই’: দেশজুড়ে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার
  • যুদ্ধ ভুলে নতুন সম্পর্ক চায় আফগানিস্তান, ১ ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদে মার্কিন বিনিয়োগের আহ্বান
  • যুক্তরাষ্ট্রকে তাড়িয়েছিল আফগানিস্তান থেকে, এখন তাদেরই আবার কাবুলে ফেরত চায় তালেবান
  • ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে ‘বিজয় দিবস’ সংবর্ধনা দেবে তালেবান
  • মার্কিন সেনাদের কাবুল ছাড়ার ৫ বছর: অন্তহীন যুদ্ধ ও আমেরিকার ভুল মূল্যায়নের চড়া খেসারত

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net