Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
প্রথম আফগান নারী ব্রেকড্যান্সারের প্রস্তুতি

ফিচার

টিবিএস ডেস্ক
28 January, 2021, 02:45 pm
Last modified: 28 January, 2021, 03:07 pm

Related News

  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • আফগানিস্তান এখন ভারতের ‘উপনিবেশ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
  • আফগানিস্তান-পাকিস্তান সংঘাত: যেসব কারণে মুখোমুখি দুই প্রতিবেশী দেশ

প্রথম আফগান নারী ব্রেকড্যান্সারের প্রস্তুতি

দেশটিতে গত দুই দশকে জঙ্গিরা অনেকবার মেয়েদের স্কুলগুলোতে হামলা করেছে ৷ গত বছরের মে মাসে হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে এক ভয়াবহ হামলায় ১৬ মা-সহ মোট ২৪ জন মারা যান।
টিবিএস ডেস্ক
28 January, 2021, 02:45 pm
Last modified: 28 January, 2021, 03:07 pm

১৮ বছরের তরুণী মনিজা তালাশ কয়েক মাস আগে আফগানিস্তানের একমাত্র নারী হিসেবে একটি ব্রেকড্যান্সিং কমিউনিটিতে যোগ দিয়েছেন। এই ক'দিনেই তিনি অলিম্পিকে যাবার জন্য লক্ষ্য নির্ধারণ করে ফেলেছেন।

সাম্প্রতিক সময়ে অলিম্পিকে যুক্ত হওয়া খেলাগুলোর মধ্যে ব্রেকড্যান্স অন্যতম।

মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত কালো কাপড়ে ঢেকে তিনি নাচের প্রশিক্ষণে অংশ নেন, যা বিশ্বের যেকোনো নৃত্যশিল্পীর ক্ষেত্রে বিরল।

আফগানিস্তানের মতো রক্ষণশীল একটি সমাজের হয়েও তিনি নিজের স্বপ্ন পূরণে কোনো ছাড় দেননি; বরং পরিচয় দিয়েছেন দারুণ সাহসের।

কাবুলের একটি মার্শাল আর্টস সেন্টারে প্রশিক্ষণের অপেক্ষায় থাকা মনিজা রয়টার্সকে জানান, 'আমি ব্যতিক্রম হতে চাই। আফগানিস্তানের জন্য একজন রোল মডেল হতে চাই।'

রক্ষণশীল আফগানদের অনেকে শুধু নাচে নয়, জনসম্মুখে নারীদের যেকোনো ধরনের অংশগ্রহণেরই বিরোধী। মাঝে মধ্যে এসব বিরোধিতা সহিংসতায়ও রূপ নেয়।

নাচের জন্য তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে জানান তালাশ।

রাষ্ট্র হিসেবে আফগানিস্তান নারীদের জন্য অত্যন্ত বিপদসংকুল। দেশটিতে গত দুই দশকে জঙ্গিরা অনেকবার মেয়েদের স্কুলগুলোতে হামলা করেছে ৷ গত বছরের মে মাসে হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে এক ভয়াবহ হামলায় ১৬ মা-সহ মোট ২৪ জন মারা যান।

২০০১ সালে নর্দার্ন অ্যালায়েন্স এবং ন্যাটো দেশগুলোর এক যৌথ অভিযানে আফগানিস্তানে তালেবান শাসনের অবসান ঘটানো হয়। তবু সরকার শান্তি চুক্তির মাধ্যমে তালেবানদের জন্য দেশে মতপ্রকাশের সুযোগ তৈরি করতে পারে, যা তাদের নারী অধিকারের পরিপন্থী বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সুযোগ করে দেবে, এমন ভয় প্রগতিশীল আফগানদের মনে সবসময় কাজ করে।

'আমি যখনই ভাবি, তালেবানরা আবার একদিন ফিরে আসতে পারে এবং আমি আর নাচের চর্চা চালিয়ে যেতে পারব না, তখনই ভীষণ মন খারাপ হয়,' বলেন তালাশ।

তিনি আরও বলেন, 'আমি একজন রোল মডেল হতে চাই- যে নিজের স্বপন পূরণের মাধ্যমে লক্ষ্যে পৌঁছতে পেরেছে।'

এক বছর আগে প্রতিষ্ঠিত কাবুলের  ড্যান্স ক্লাবটিতে  বর্তমানে সদস্য সংখ্যা ৩০, যাদের মধ্যে নারী ছয়জন।

ব্রেকড্যান্সার ও প্রশিক্ষক সাজাদ তেমুরিয়ান বলেন, 'মেয়েদের ব্রেকড্যান্সে অংশ নেওয়াকে আমি অত্যন্ত ইতিবাচক বলে মনে করি।'

'আফগানিস্তানের মেয়েদের বহির্বিশ্বের কাছে ব্রেকড্যান্সিং অ্যাথলেট হিসেবে পরিচয় করে দেবার প্রস্তুতির জন্য আমরা চার বছরের মতো সময় পাচ্ছি।'

তালাশ বলেন, 'ব্রেকড্যান্স খুবই কঠিন কাজ। এর জন্য শারীরিকভাবে অত্যন্ত সমর্থ হওয়া প্রয়োজন...। কিন্তু জীবনে আসলে কিছুই তো সহজ নয়; লক্ষ্য অর্জন করতে চাইলে আপনাকে শিখতেই হবে।'

  • সূত্র: রয়টার্স

Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

আফগানিস্তান / আফগান ব্রেকড্যান্সার / ব্রেকড্যান্সার / অলিম্পিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার
  • ছবি: এক্স থেকে নেওয়া
    ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা
  • ফাইল ছবি: বাসস
    কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

Related News

  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • আফগানিস্তান এখন ভারতের ‘উপনিবেশ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
  • আফগানিস্তান-পাকিস্তান সংঘাত: যেসব কারণে মুখোমুখি দুই প্রতিবেশী দেশ

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

3
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

4
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

5
ছবি: এক্স থেকে নেওয়া
আন্তর্জাতিক

ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা

6
ফাইল ছবি: বাসস
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net