Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
বাংলাদেশি পণ্য প্রচারে আগ্রহী আলিবাবা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
17 May, 2022, 09:45 am
Last modified: 17 May, 2022, 10:37 am

Related News

  • ‘চীনা সামরিক কোম্পানি’ তকমা দেওয়ায় মার্কিন প্রতিরক্ষা দপ্তরের বিরুদ্ধে মামলা করল আলিবাবা
  • রপ্তানিকারকদের অ্যামাজন, আলিবাবায় পণ্য প্রদর্শনের অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক
  • কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • অনলাইনে বিক্রি বাড়াতে বি-টু-বি-টু-সি রপ্তানি মডেল চালু করল কেন্দ্রীয় ব্যাংক
  • বিদেশি ই-কমার্স প্ল্যাটফর্মে পণ্য বিক্রির অর্থ দেশে আনার সময় বাড়ানো হচ্ছে

বাংলাদেশি পণ্য প্রচারে আগ্রহী আলিবাবা

আলিবাবা বাংলাদেশে যে পরিমাণ চীনা পণ্য বিক্রি করছে, তার ১ শতাংশ বাংলাদেশি পণ্যও তারা বিশ্ববাজারে বিক্রি করছে না।
টিবিএস রিপোর্ট
17 May, 2022, 09:45 am
Last modified: 17 May, 2022, 10:37 am

বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণ এসএমই পণ্য আন্তর্জাতিক বাজারে বিক্রি করতে চায় বৈশ্বিক ই-কমার্স জায়ান্ট আলিবাবা ডট কম। বাংলাদেশি পণ্যের প্রচারে আলিবাবা ডট কমের প্লাটফর্মে বাংলাদেশি পণ্যের জন্য পৃথক অনলাইন প্যাভিলিয়ন করার প্রস্তাব করেছে চীনভিত্তিক কোম্পানিটি।

গত এপ্রিলে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও কমার্শিয়াল কাউন্সিলরের সঙ্গে বৈঠকে এসব প্রস্তাব করার পর গত ১০ মে দূতাবাসে পাঠানো এক চিঠিতেও এমন আগ্রহের কথা জানিয়েছে আলিবাবা ডট কম। এজন্য চিঠিতে বাংলাদেশ দূতাবাসের সহায়তা চেয়েছে কোম্পানিটি।

আলিবাবা ডট কমের এই আগ্রহের কথা বাণিজ্য মন্ত্রণালয়কে লিখিতভাবে জানিয়েছেন চীনে নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মদ মনসুর উদ্দিন। 

"ট্রাডেশি লিমিটেডের মতো স্থানীয় চ্যানেল পার্টনারের সহযোগিতায় আমরা বাংলাদেশে এসএমই'র জন্য রপ্তানির সুযোগ তৈরি করেছি এবং তাদের রপ্তানি সংহত করতে সাহায্য করেছি,"  চিঠিতে বলেছে আলিবাবা।

বাংলাদেশি পণ্যের অধিকতর প্রচারের জন্য, কোম্পানিটি বিভিন্ন সরকারি দপ্তর যেমন রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং অন্যান্য বাণিজ্য সংস্থার সাথে সংযোগ স্থাপন করতে চায়।

এছাড়াও এটি ই-ক্যাবের মতো স্থানীয় ই-কমার্স সংস্থাগুলোর সাথে সংযোগ রাখতে চায়; পাশাপাশি দেশে পরিষেবা প্রদানের জন্য অনুমোদিত (অথোরাইজড) অংশীদার হিসাবে বিটুবি ক্রস-বর্ডার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে খুঁজতে চায়। 

আলিবাবা জানিয়েছে, বিশ্বজুড়ে নতুন ব্যবসার সুযোগ খুঁজে পেতে স্থানীয় এসএমইদের সহায়তা এবং বিদেশী ক্রেতাদের বাংলাদেশ থেকে কিনতে সাহায্য করবে তারা।

বর্তমানে, ই-কমার্স কোম্পানিটির ওয়েবসাইটে পণ্য বিক্রির জন্য বাংলাদেশ থেকে প্রায় ১০০ জন সাপ্লায়ার রয়েছে।

বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড সার্ভিসেস এর সাবেক সভাপতি একেএম ফাহিম মাশরুর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, আলিবাবা বাংলাদেশে যে পরিমাণ চীনা পণ্য বিক্রি করছে, তার ১ শতাংশ বাংলাদেশি পণ্যও তারা বিশ্ববাজারে বিক্রি করছে না।

"এটি সুখবর যে আলিবাবা বৈশ্বিক গ্রাহকদের কাছে বাংলাদেশি পণ্য প্রচারে আগ্রহ দেখিয়েছে। আমি মনে করি এটি আমাদের এসএমই সম্প্রসারণে সাহায্য করতে পারে তবে বিষয়টি মোকাবেলায় সরকারের সতর্ক হওয়া উচিত", যোগ করেন ফাহিম।

ফাহিম মাশরুরের কথায়, "আলিবাবা অনেক দেশে চীনা পণ্যের বাজার তৈরি করেছে কিন্তু সেসব দেশের জন্য তেমন কিছু করেনি। 

বাংলাদেশে আলিবাবা প্ল্যাটফর্মের [দারাজ এবং আলি এক্সপ্রেস] মাধ্যমে বিপুল পরিমাণ চীনা পণ্য বিক্রয় হচ্ছে, যা অনেক স্থানীয় নির্মাতাদের ব্যবসা ধ্বংস করেছে।"

বিক্রয়ের অধিকাংশই চীনা পণ্য, এমন একটি প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বে সরকারকে তাই অত্যন্ত সতর্ক থাকতে হবে বলে তিনি মনে করেন।    
 

Related Topics

টপ নিউজ

আলিবাবা / ই-কমার্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার
  • ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
    পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

Related News

  • ‘চীনা সামরিক কোম্পানি’ তকমা দেওয়ায় মার্কিন প্রতিরক্ষা দপ্তরের বিরুদ্ধে মামলা করল আলিবাবা
  • রপ্তানিকারকদের অ্যামাজন, আলিবাবায় পণ্য প্রদর্শনের অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক
  • কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • অনলাইনে বিক্রি বাড়াতে বি-টু-বি-টু-সি রপ্তানি মডেল চালু করল কেন্দ্রীয় ব্যাংক
  • বিদেশি ই-কমার্স প্ল্যাটফর্মে পণ্য বিক্রির অর্থ দেশে আনার সময় বাড়ানো হচ্ছে

Most Read

1
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প

3
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

4
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

5
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

6
ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net