Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 18, 2026
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪১ বিলিয়ন ডলারের ঘরে

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
12 May, 2022, 11:10 am
Last modified: 12 May, 2022, 12:11 pm

Related News

  • বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক
  • অফশোর ব্যাংকিং ইউনিটের বৈদেশিক মুদ্রায় তহবিল ব্যবস্থাপনা সহজ করল বাংলাদেশ ব্যাংক
  • রিজার্ভ চুরির মামলা পরিচালনায় নিয়োজিত মার্কিন আইনি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করল বাংলাদেশ ব্যাংক
  • ফুরিয়ে যাওয়া ক্ষেপণাস্ত্রের মজুত পূরণের প্রতিযোগিতায় হারছে আমেরিকা!
  • ৩৩ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪১ বিলিয়ন ডলারের ঘরে

বর্তমানের এ রিজার্ভ দিয়ে ছয় মাসের আমদানি দায় মেটানো সম্ভব। যদিও গত আগস্টে আট মাসের আমদানি দায় মেটানোর মতো রিজার্ভ ছিল। 
টিবিএস রিপোর্ট
12 May, 2022, 11:10 am
Last modified: 12 May, 2022, 12:11 pm

আমদানির পরিমাণ বৃদ্ধি ও প্রবাসীদের রেমিট্যান্সে শ্লথ গতির কারণে প্রতিনিয়ত কমছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। গতকাল বুধবার (১০ মে) রিজার্ভ ২.২৪ বিলিয়ন ডলার কমে ৪১.৯৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

মঙ্গলবার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) প্রায় ২.২৪ বিলিয়ন ডলার পরিশোধের পর এমন হয়েছে। এর আগের দিন (৯ মে) রিজার্ভ ছিল ৪৪ দশমিক ১১ বিলিয়ন ডলার। বর্তমানের এ রিজার্ভ দিয়ে ছয় মাসের আমদানি দায় মেটানো সম্ভব। যদিও গত আগস্টে আট মাসের আমদানি দায় মেটানোর মতো রিজার্ভ ছিল। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে রিজার্ভ কমে এ পর্যায়ে এসেছে। যদিও এর আগে ধারাবাহিকভাবে বাড়ছিল। ১০ বছর আগে ২০১৩ সালের জুন শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল মাত্র ১৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার। পাঁচ বছর আগে ছিল ৩৩ দশমিক ৬৮ বিলিয়ন ডলার।

সংশ্নিষ্টরা জানান, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এভাবে কমার মূল কারণ আমদানি ব্যয়ে ব্যাপক প্রবৃদ্ধি এবং রেমিট্যান্স কমা। গত মার্চ পর্যন্ত ৯ মাসে আমদানি ব্যয় ৪৩ দশমিক ৮৬ শতাংশ বেড়ে ৬ হাজার ১৫২ কোটি ডলার হয়েছে। রপ্তানি ৩২ দশমিক ৯২ শতাংশ বেড়ে হয়েছে তিন হাজার ৬৬২ কোটি ডলার। রেমিট্যান্স ১৭ দশমিক ৭৪ শতাংশ কমে এক হাজার ৫৩০ কোটি ডলারে নেমেছে। এতে করে চলতি হিসাবে রেকর্ড এক হাজার ৪০৭ কোটি ডলারের ঘাটতি হয়েছে।

বুধবার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখতে কঠোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। যেসব প্রকল্প বাস্তবায়নে বৈদেশিক মুদ্রা ব্যয়ের সম্পর্ক রয়েছে এবং প্রকল্পটি এখনই বাস্তবায়ন জরুরি নয়, সেসব প্রকল্প ছয় মাস বা আরও পরে বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এছাড়াও জরুরি প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের অনুমোদন না দিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।  

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত কয়েক বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০১৩ সালে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ১৫ বিলিয়ন ডলার; ২০১৯ সালে এটি বেড়ে দাঁড়ায় ৩৬ বিলিয়ন ডলারে।

মহামারিকালে উচ্চ রেমিট্যান্স প্রবাহের ফলে, ২০২১ সালের আগস্টে রিজার্ভ রেকর্ড সর্বোচ্চ ৪৮.০৬ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। এরপর থেকে রিজার্ভ হ্রাস পাচ্ছে।

আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে, কোনো দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ওই দেশের ৩-৬ মাসের আমদানি ব্যয়ের সমান হলে তা গ্রহণযোগ্য বিবেচিত হবে। বাংলাদেশ সব সময়ই ৬ মাসের আমদানি ব্যয় মেটানোর রিজার্ভ সংরক্ষণের নীতি বাস্তবায়ন করছে। 

এদিকে ডলার খরচে সতর্কতার পাশাপাশি আমদানি পরিশোধে কিংবা ঋণ পরিশোধে কেউ যেন ব্যর্থ না হয় সে দিকে নজর রাখছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত চলতি অর্থবছরে ৪.৯৯ বিলিয়ন ডলার বিক্রি করেছে।

এছাড়া রেমিট্যান্সে প্রবাহ বাড়াতে প্রণোদনার হার বাড়িয়ে আড়াই শতাংশ করা হয়েছে। রপ্তানি বাড়াতে নানা উদ্যোগও চলমান।    

Related Topics

টপ নিউজ

রিজার্ভ / বৈদেশিক মুদ্রার রিজার্ভ / বৈদেশিক মুদ্রা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল
  • শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
    শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ছবি: সংগৃহীত
    ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক
  • ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
    ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ
  • ছবি: টিবিএস
    মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

Related News

  • বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক
  • অফশোর ব্যাংকিং ইউনিটের বৈদেশিক মুদ্রায় তহবিল ব্যবস্থাপনা সহজ করল বাংলাদেশ ব্যাংক
  • রিজার্ভ চুরির মামলা পরিচালনায় নিয়োজিত মার্কিন আইনি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করল বাংলাদেশ ব্যাংক
  • ফুরিয়ে যাওয়া ক্ষেপণাস্ত্রের মজুত পূরণের প্রতিযোগিতায় হারছে আমেরিকা!
  • ৩৩ বিলিয়ন ডলার ছাড়াল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল

2
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
বাংলাদেশ

শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক

4
ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
বাংলাদেশ

ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও

6
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net