Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 13, 2026
সারে ভর্তুকি বাড়তে পারে তিনগুণ 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
15 February, 2022, 10:35 am
Last modified: 15 February, 2022, 02:51 pm

Related News

  • সার-কীটনাশকের দেশীয় উৎপাদনে উৎসাহ দিতে ভ্যাট-শুল্ক মওকুফ
  • সার সংকটের তীব্র ধাক্কা: বড় ধরনের খাদ্য সংকটের আশঙ্কা বিশ্বজুড়ে
  • হরমুজ প্রণালি খুললেও কেন সংকট কাটবে না: তেলের বাজারে অনিশ্চয়তা অব্যাহত
  • আল জাজিরা প্রতিবেদন: হাজার মাইল দূরের যুদ্ধের প্রভাব দক্ষিণ এশিয়ার কৃষিতে
  • মধ্যপ্রাচ্য যুদ্ধে সার আমদানিতে বিঘ্ন, বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ

সারে ভর্তুকি বাড়তে পারে তিনগুণ 

দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক বাজার অস্থির থাকলে কতদিন এভাবে ভর্তুকি দেয়া সম্ভব হবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী।
টিবিএস রিপোর্ট
15 February, 2022, 10:35 am
Last modified: 15 February, 2022, 02:51 pm
ছবি-ইউএনবি

আন্তর্জাতিক বাজারে সারের দাম বৃদ্ধির কারণে অতিরিক্ত ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে। বাড়তি ব্যয়ের এই চাপ থাকলেও আপাতত সারের দাম বৃদ্ধির পরিকল্পনা নেই সরকারের। তবে দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক বাজার অস্থির থাকলে কতদিন এভাবে ভর্তুকি দেয়া সম্ভব হবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

সোমবার সচিবালয়ে সারের মজুদ, দাম, ভর্তুকি সহ সার্বিক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এসব কথা বলেন। ২০২০-২১ অর্থবছরে যেখানে ৭৭১৭ কোটি টাকা ভর্তুকি লেগেছে সেখানে চলতি অর্থবছরে ৯৫০০ কোটি টাকা বরাদ্দের পরও অতিরিক্ত ১৯ হাজার কোটি টাকার প্রয়োজন বলে জানান মন্ত্রী। 

মো. আব্দুর রাজ্জাক বলেন, বিশাল অংকের ভর্তুকি কোথা থেকে আসবে এ বিষয়ে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। এতো ভর্তুকি দিলে অন্যান্য উন্নয়ন কর্মকান্ড ব্যাহত হবে, অন্যদিকে সারের দাম বাড়ালে কৃষকের উৎপাদন খরচ বাড়বে। খাদ্য উৎপাদন ব্যাহত হবে এবং খাদ্যের দামও বাড়বে।

কৃষিমন্ত্রী জানান, বেলারুশ থেকে সবচেয়ে বেশি সার আমদানি করা হত, এখন সেটা বন্ধ। এখন মধ্যপ্রাচ্যের কিছু দেশ রাশিয়া, ভারত সহ কয়েকটি দেশ থেকে সার আমদানি করতে হচ্ছে। আন্তর্জাতিক বাজারে গত বছরের তুলনায় তিনগুণ দাম বেড়েছে। দাম বৃদ্ধির প্রধান কারণ হলো, করোনার সময় খনিতে কাজ বন্ধ থাকা, কাচামালের দাম বৃদ্ধি, জ্বালানী তেলের মূল্য বৃদ্ধিতে জাহাজ ভাড়া বেড়ে যাওয়া।

তবে আন্তর্জাতিক বাজারের সংকট দ্রুত কাটবে আশা করে মো. আব্দুর রাজ্জাক বলেন, "আমরা এই ভর্তুকি দিয়ে যাবো। অনেকেই উন্নয়ন কাজ ব্যাহত হওয়ার কথা বললেও আমরা এখনই সারের দাম বাড়ানোর কোন চিন্তা করছি না। তবে আন্তর্জাতিক বাজারের সমস্যা দীর্ঘায়িত হলে আমরা এটা টানতে পারবো কি না, তা এখনই বলা সম্ভব হচ্ছে না।" 

ড. রাজ্জাক আরও বলেন, "ভর্তুকি কমাতে বিশ্বব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার চাপও রয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সংস্থার আপত্তি উপেক্ষা করে ভর্তুকি দিয়ে যাচ্ছেন। চলতি ২০২১-২২ অর্থবছরে সারের দাম তিনগুণ পর্যন্ত বৃদ্ধি পেলেও বর্তমান কৃষিবান্ধব সরকার অভ্যন্তরীণ বাজারে অর্থাৎ কৃষক পর্যায়ে সারের মূল্য বৃদ্ধি করেনি।

সরকার ৯৬ টাকা কেজি দরের ইউরিয়া সারে ৮২ টাকা ভর্তুকি দিচ্ছে, ৭০ টাকার টিএসপিতে ৫০ টাকা, ৫৪ টাকার এমওপিতে ৪১ টাকা এবং ৯৩ টাকার ডিএপিতে দিচ্ছে ৭৯ টাকা। এ কারণে প্রতি কেজি ইউরিয়া ১৬ টাকা, টিএসপি ২২ টাকা, এমওপি ১৫ টাকা এবং ডিএপি ১৬ টাকায় বিক্রির কথা। যদিও আন্তর্জাতিক বাজারের প্রেক্ষাপটে বেশ কয়েকমাস ধরেই স্থানীয় বাজারকে অস্থিরতার মধ্যে রেখে কৃষকদের কাছ থেকে এক-দু'টাকা করে বাড়তি দাম নিচ্ছে ডিলাররা। 

চলতি অর্থবছরে ৫৭ লাখ ৫০ হাজার টন রাসায়নিক সারের চাহিদা আছে। এই চাহিদার বিপরীতে সরকারের সারের যা মজুদ রয়েছে তাতে বোরো মৌসুমের পর আগামী আমন মৌসুম পর্যন্ত কোন সংকট হবে না বলে জানান কৃষিমন্ত্রী।     

Related Topics

টপ নিউজ

সার / কৃষি ভর্তুকি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিকস: টিবিএস
    কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা
  • প্রতীকী ছবি
    বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি
  • ফাইল ছবি: টিবিএস
    নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ
  • ছবি: টিবিএস
    আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

Related News

  • সার-কীটনাশকের দেশীয় উৎপাদনে উৎসাহ দিতে ভ্যাট-শুল্ক মওকুফ
  • সার সংকটের তীব্র ধাক্কা: বড় ধরনের খাদ্য সংকটের আশঙ্কা বিশ্বজুড়ে
  • হরমুজ প্রণালি খুললেও কেন সংকট কাটবে না: তেলের বাজারে অনিশ্চয়তা অব্যাহত
  • আল জাজিরা প্রতিবেদন: হাজার মাইল দূরের যুদ্ধের প্রভাব দক্ষিণ এশিয়ার কৃষিতে
  • মধ্যপ্রাচ্য যুদ্ধে সার আমদানিতে বিঘ্ন, বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ

Most Read

1
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা

3
প্রতীকী ছবি
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net