Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
বাংলাদেশ ব্যাংকের কাছে ১০,০০০ কোটি টাকা তারল্য সহায়তা চেয়েছে জনতা ব্যাংক

অর্থনীতি

তন্ময় মোদক
23 December, 2024, 10:25 am
Last modified: 23 December, 2024, 10:30 am

Related News

  • ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • আর্থিক খাতের প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংককে পাশে চায় বাংলাদেশ ব্যাংক
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের      

বাংলাদেশ ব্যাংকের কাছে ১০,০০০ কোটি টাকা তারল্য সহায়তা চেয়েছে জনতা ব্যাংক

অনিয়মের মাধ্যমে ঋণ বিতরণের কারণে নানা সমস্যায় ডুবে আছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক
তন্ময় মোদক
23 December, 2024, 10:25 am
Last modified: 23 December, 2024, 10:30 am

ব্যাংকের তারল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০,০০০ কোটি টাকা তারল্য সহায়তা চেয়ে চিঠি দিয়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। 

কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমরা কেন্দ্রীয় ব্যাংকের কাছে ৪ শতাংশ সুদে ৫ বছরের জন্য ১০,০০০ কোটি টাকা ধার চেয়েছি। টাকাটা পেলে আমাদের তারল্য পরিস্থিতির উন্নতি হবে।"

এই মুহূর্তে টাকা কেন চেয়েছেন জানতে চাইলে তিনি বলেন, "ব্যাংকের পরিস্থিতি সম্পর্কে সবাই অবগত আছেন। আমি নতুন দায়িত্ব নিয়েছি। অনেক গ্রাহক আমাদের কাছে টাকা তোলার জন্য আসছেন। ভবিষ্যতে টাকা তোলার চাপ বাড়লেও যেন সমস্যা না হয়, সেজন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে এই ধার চাওয়া হয়েছে।" 

কেন্দ্রীয় ব্যাংকের এক নীতিনির্ধারণী কর্মকর্তা চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করে জানিয়েছেন, "আমরা এখনও পরিস্থিতি পর্যালোচনা করছি। এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।"

সম্প্রতি দুর্বল ব্যাংকগুলোর তালিকায় থাকা বেসরকারি পদ্মা ব্যাংক গ্রাহকদের আমানতের টাকা ফেরত দিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১,৩০০ কোটি টাকা তারল্য সহায়তা চেয়েছিল।

প্রসঙ্গত, নভেম্বরে সংকটে থাকা ন্যাশনাল, এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন— এই ছয় ব্যাংককে তারল্য সহায়তা হিসেবে ২২,৫০০ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

তবে বাংলাদেশ ব্যাংক বলছে, একদিকে যেমন টাকা ছাপানো হচ্ছে— তেমনি সেই টাকা বাজার থেকে তুলেও নেওয়া হবে। ফলে 'মূল্যস্ফীতিকে ঠিক রাখার প্রচেষ্টা থেকে পিছিয়ে যাওয়া হচ্ছে না' বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।

অনিয়মের মাধ্যমে ঋণ বিতরণের কারণে নানা সমস্যায় ডুবে আছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক।  

গত সেপ্টেম্বরে ব্যাংকটির আমানত দাঁড়ায় ১.১২ লাখ কোটি ও ঋণ ৯৮,৫৩৭ কোটি টাকায়। এরমধ্যে খেলাপি ঋণ ছিল ৬০,৪৮৯ কোটি টাকা— যা মোট ঋণের ৬১ শতাংশ। 

সেপ্টেম্বর শেষে ব্যাংকটির নিট লোকসান দাঁড়িয়েছে ১,৫০৪ কোটি টাকায়। ফলে গত সেপ্টেম্বরে জনতা ব্যাংকের মূলধন ঘাটতি বেড়ে ৩৩,৯২১ কোটি টাকায় দাঁড়িয়েছে।

জনতা ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, শীর্ষ ১০ শিল্প গ্রুপের কাছে ব্যাংকটির ৫৫ শতাংশ ঋণ কেন্দ্রীভূত হয়ে পড়েছে। প্রভাবশালী এসব গ্রাহক সময়মতো টাকা ফেরত না দেওয়ায় ব্যাংকটির তারল্য সংকট বাড়ছে। বর্তমান পরিস্থিতিতে প্রতিদিন ১৮,০০০-২০,০০০ কোটি টাকা ধার করে ব্যাংকের নিয়মিত কার্যক্রম চালাতে হচ্ছে।

সম্প্রতি সরকারের কাছে দেওয়া একটি চিঠিতে জনতার চেয়ারম্যান ফজলুর রহমান বলেছেন, 'জনতা ব্যাংকের ইতিহাসে এমন নাজুক অবস্থা আর কখনো হয়নি। ব্যাংকটি এখন গভীর সংকটে নিমজ্জিত।' 

পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে সম্প্রতি এক সভায়ও ব্যাংকের এমন নাজুক পরিস্থিতির কথা তুলে ধরা হয়।
 

Related Topics

টপ নিউজ

জনতা ব্যাংক / তারল্য সহায়তা / বাংলাদেশ ব্যাংক / তারল্য সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
    মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

Related News

  • ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • আর্থিক খাতের প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংককে পাশে চায় বাংলাদেশ ব্যাংক
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের      

Most Read

1
ছবি: রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা

4
আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

6
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net