Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৩.৮ শতাংশে নামাল আইএমএফ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
18 December, 2024, 10:40 pm
Last modified: 19 December, 2024, 01:42 pm

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • ২০২৪-২৫ অর্থবছরে প্রবৃদ্ধির হার কমিয়ে ৩.৪৯ শতাংশ করল বিবিএস; টানা তিন বছর কমল প্রবৃদ্ধি
  • ঋণের পরবর্তী কিস্তি নিয়ে মার্চে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবে আইএমএফ দল
  • ২০২৬ অর্থবছরে প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৪.৬% করল বিশ্বব্যাংক; রাজনৈতিক অনিশ্চয়তা কাটলে পরের বছর ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩.১৮ বিলিয়ন ডলারে

অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৩.৮ শতাংশে নামাল আইএমএফ

২০২৫-২৬ অর্থবছরে দেশে মূল্যস্ফীতি কমে ৫ শতাংশে নেমে আসতে পারে বলে ধারণা করছে আইএমএফ।
টিবিএস রিপোর্ট
18 December, 2024, 10:40 pm
Last modified: 19 December, 2024, 01:42 pm
ছবি: রয়াটার্স/ইউরি গ্রিপাস/ফাইল ছবি

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০২৪-২৫ অর্থবছরের জন্য বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৩ দশমিক ৮ শতাংশে নামিয়েছে।

এর আগে গত অক্টোবরে সংস্থাটি প্রবৃদ্ধি সাড়ে ৪ শতাংশ হবে বলে প্রক্ষেপণ করেছিল।

বুধবার (১৮ ডিসেম্বর) এক বিবৃতিতে আইএমএফ জানায়, 'গণঅভ্যুত্থান, বন্যা এবং কঠোর নীতির কারণে ২০২৪-২৫ অর্থবছরে প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ৮ শতাংশ হবে বলে অনুমান করা হচ্ছে। তবে ২০২৫-২৬ অর্থবছরে তা ৬ দশমিক ৭ শতাংশে উঠবে বলে আশা করা হচ্ছে।'

আইএমএফ আরও অনুমান করছে, ২০২৪-২৫ অর্থবছরে দেশে মূল্যস্ফীতি বার্ষিক গড় হিসেবে প্রায় ১১ শতাংশ থাকবে। তবে কঠোর নীতি এবং সরবরাহের চাপ কমার ফলে ২০২৫-২৬ অর্থবছরে তা ৫ শতাংশে নেমে আসবে।

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে আইএমএফ-এর এ সর্বশেষ প্রক্ষেপণ বিশ্বব্যাংকের পূর্বাভাসের তুলনায় কম।

অক্টোবরে বিশ্বব্যাংক সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে ২০২৪-২৫ অর্থবছরের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি মাত্র ৪ শতাংশ হওয়ার পূর্বাভাস দেয়। তার আগে এপ্রিলে এটি ৫.৭ শতাংশ পূর্বাভাসের কথা জানিয়েছিল।

দুই আন্তর্জাতিক সংস্থার এ পূর্বাভাস অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কোভিড-১৯ মহামারির পর থেকে অর্থাৎ ২০১৯-২০ অর্থবছরের পর সর্বনিম্ন হবে।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশের অর্থনীতি / আইএমএফ পূর্বাভাস / অর্থনৈতিক প্রবৃদ্ধি / বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি / আইএমএফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • ২০২৪-২৫ অর্থবছরে প্রবৃদ্ধির হার কমিয়ে ৩.৪৯ শতাংশ করল বিবিএস; টানা তিন বছর কমল প্রবৃদ্ধি
  • ঋণের পরবর্তী কিস্তি নিয়ে মার্চে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবে আইএমএফ দল
  • ২০২৬ অর্থবছরে প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৪.৬% করল বিশ্বব্যাংক; রাজনৈতিক অনিশ্চয়তা কাটলে পরের বছর ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩.১৮ বিলিয়ন ডলারে

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net