Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
২০২৪ অর্থবছরে স্কয়ার হাসপাতালের আয় ৬১৮ কোটি টাকা, মুনাফা বেড়েছে ২৭ শতাংশ

অর্থনীতি

আহসান হাবীব তুহিন
09 December, 2024, 05:10 pm
Last modified: 09 December, 2024, 05:31 pm

Related News

  • পূর্বানুমোদন ছাড়াই ১০০ কোটি টাকা পর্যন্ত মূলধন ফেরত নিতে পারবেন বিদেশি বিনিয়োগকারীরা
  • অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১৫৪ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
  • অক্টোবর-ডিসেম্বরে পাওয়ার গ্রিড বাংলাদেশের মুনাফা কমেছে ৭২ শতাংশ
  • সিদ্ধান্ত পরিবর্তন, পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালে ৪ শতাংশ হারে মুনাফা পাবেন
  • পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালে কোনো মুনাফা পাবেন না: গভর্নর 

২০২৪ অর্থবছরে স্কয়ার হাসপাতালের আয় ৬১৮ কোটি টাকা, মুনাফা বেড়েছে ২৭ শতাংশ

৪০০ শয্যাবিশিষ্ট স্কয়ার হাসপাতাল দেশে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এ হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন আড়াই হাজার রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন।
আহসান হাবীব তুহিন
09 December, 2024, 05:10 pm
Last modified: 09 December, 2024, 05:31 pm

২০২৩-২৪ অর্থবছরে ৬১৮ কোটি টাকা আয় করেছে স্কয়ার হাসপাতাল। এছাড়াও আগের অর্থবছরের তুলনায় প্রতিষ্ঠানটির মুনাফা ২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৬.৮৭ কোটি টাকা।

সম্প্রতি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ২০২৪ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। স্কয়ার হাসপাতাল স্কয়ার ফার্মাসিউটিক্যালসের একটি সহযোগী প্রতিষ্ঠান।

প্রতিবেদন অনুযায়ী, প্রবৃদ্ধি সত্ত্বেও স্কয়ার হাসপাতাল কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। পরিবর্তে তারা হাসপাতালের চিকিৎসা সেবা বাড়াতে সম্প্রসারণ, পুরনো যন্ত্রপাতি বদলে আধুনিক যন্ত্রপাতি স্থাপনের পরিকল্পনা করছে।

৪০০ শয্যাবিশিষ্ট স্কয়ার হাসপাতাল দেশে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এ হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন আড়াই হাজার রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন। যেখানে অন্তর্বিভাগে রোগী ধারণক্ষমতা ৫০০।

স্কয়ার হাসপাতালে দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ৪৯.৯৪ শতাংশ শেয়ার রয়েছে।

এছাড়াও স্কয়ার ফার্মার আরও দুটি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে- স্কয়ার টেক্সটাইলস এবং স্কয়ার ফ্যাশনস। এ দুটির মধ্যে কেবল স্কয়ার টেক্সটাইলস স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত।

স্কয়ার টেক্সটাইলসে স্কয়ার ফার্মার শেয়ারের পরিমাণ ৪৬.৩৬ শতাংশ এবং গত অর্থবছরে এ প্রতিষ্ঠান থেকে ৩২ শতাংশ নগদ লভ্যাংশ অর্জন করেছে স্কয়ার ফার্মা।

অন্যদিকে স্কয়ার ফ্যাশনস শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

স্কয়ার ফ্যাশনের ৪৮.৬৩ শতাংশের মালিকানা স্কয়ার ফার্মার, যেটি গত অর্থবছরে দুই হাজার ৫৮০ কোটি টাকা আয় করেছে এবং ৩৮২ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে।

Related Topics

টপ নিউজ

স্টক এক্সচেঞ্জ / স্কয়ার হাসপাতাল / মুনাফা / শেয়ার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
    উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

Related News

  • পূর্বানুমোদন ছাড়াই ১০০ কোটি টাকা পর্যন্ত মূলধন ফেরত নিতে পারবেন বিদেশি বিনিয়োগকারীরা
  • অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১৫৪ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
  • অক্টোবর-ডিসেম্বরে পাওয়ার গ্রিড বাংলাদেশের মুনাফা কমেছে ৭২ শতাংশ
  • সিদ্ধান্ত পরিবর্তন, পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালে ৪ শতাংশ হারে মুনাফা পাবেন
  • পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালে কোনো মুনাফা পাবেন না: গভর্নর 

Most Read

1
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
মতামত

সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!

3
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

5
বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

6
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net