Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
জোর করে কাউকে বের করা হবে না, আইন অনুযায়ী ব্যবস্থা: সালেহউদ্দিন

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
11 August, 2024, 08:45 am
Last modified: 11 August, 2024, 08:44 am

Related News

  • আর্থিক খাতে সাইবার ঝুঁকি মোকাবিলায় নতুন নীতিমালা জারি কেন্দ্রীয় ব্যাংকের
  • ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলেও রিজার্ভ ও আমদানি নিয়ে উদ্বেগ নেই: গভর্নর
  • মার্চের ২৮ দিনেই এল রেকর্ড ৩.৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স
  • দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ইরান যুদ্ধের প্রভাব মোকাবিলা: ২ বিলিয়ন ডলার ঋণ, বাড়তি রেমিট্যান্স ও আইএমএফ সহায়তার দিকে নজর কেন্দ্রীয় ব্যাংকের

জোর করে কাউকে বের করা হবে না, আইন অনুযায়ী ব্যবস্থা: সালেহউদ্দিন

পাচার করা টাকা ফেরাতে উদ্যোগ নেওয়া হবে 
টিবিএস রিপোর্ট
11 August, 2024, 08:45 am
Last modified: 11 August, 2024, 08:44 am
সালেহউদ্দিন আহমেদ। স্কেচ: টিবিএস

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অতীতে কেউ কোনো অপরাধ করে থাকলে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। 

তিনি বলেছেন, এখন স্বাভাবিকভাবে সব প্রতিষ্ঠানের কার্যক্রম চলবে। 'জোর করে একে বের করো, ওকে বের করো—এসব হবে না।'

উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর শনিবার (১০ আগস্ট) সচিবালয়ে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সালেহউদ্দিন আহমেদ। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

এ সময় তিনি দেশ থেকে পাচার হওয়া টাকা ফেরত আনতে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান।   

সালেহউদ্দিন আহমেদ বলেন, 'বাংলাদেশ ব্যাংক, অন্যান্য সমস্ত ব্যাংক, পুঁজিবাজার, বন্দর—সব সচল থাকবে। কে আছে, কে নেই—এসব বিবেচ্য নয়। যে-ই চার্জেই থাক, তারা কাজ করবেন। শিডিউল, নিয়মনীতি অনুসারে সব চলবে। ডিসক্রিশনারি, বিশেষ ক্ষমতা এসব প্রয়োগ করা হবে না।' 

অর্থ উপদেষ্টা আরও বলেন, 'অতীতে কেউ কিছু করে থাকলে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। স্বাভাবিকভাবে কার্যক্রম হবে। জোর করে একে বের করো, ওকে বের করো—এসব হবে না।'

তিনি বলেন, এই মুহূর্তে নতুন সরকারের গুরুত্ব ও প্রধান কাজ হচ্ছে আইনশৃঙ্খলা ঠিক করা। 

'আইনশৃঙ্খলা বলতে শুধু রাস্তাঘাটের নয়, ব্যাংকগুলো চালু করা, বন্দরগুলো চালু করাসহ বিভিন্ন ক্ষেত্রে আমরা চেষ্টা করছি অবিলম্বে শৃঙ্খলা আনতে। আর চ্যালেঞ্জ যেগুলো আছে, তার মধ্যে অর্থনৈতিক চ্যালেঞ্জ তো আছেই। সামষ্টিক ক্ষেত্রে, মূল্যস্ফীতির ক্ষেত্রে যে সমস্যা আছে, আমরা অবিলম্বে সমাধানের চেষ্টা করব,' বলেন তিনি।

সালেহউদ্দিন আহমেদ বলেন, অর্থনীতির গতি মন্থর হয়ে গেলে ব্যবসায়ও তার প্রভাব পড়বে। আর এটি থমকে গেলে চালু হতে অনেক সময় লাগে। তাই তারা চাচ্ছেন অর্থনীতির গতি আরও সচল করতে।

অর্থনীতিকে সঠিক পথে আনতে কত সময় লাগতে পারে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'বেসিক কাজগুলো করতে বেশি সময় লাগবে না। আমি মনে করি না অর্থনীতি লাইনচ্যুত হয়েছে। মন্থর হয়েছে। ইতিমধ্যে অর্থনীতি সঠিকপথে ছিল; মাঝখানে বিচ্যুত হয়েছে। আমরা গতি বাড়ানোর উদ্যোগ নেব।'

অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশের সুবিধা হচ্ছে মানুষের অফুরন্ত কর্মস্পৃহা আছে। 'সুতরাং, আমার মনে হয়, নেতৃত্ব আর ব্যবস্থাপনা থাকলে সমস্যা হবে না। দ্রুত সবকিছু সমাধান করে সামনে এগিয়ে যাওয়া যাবে।' 

গণমাধ্যমের সহযোগিতা চেয়ে তিনি বলেন, 'ভুল-ত্রুটি হলে অবশ্যই সমালোচনা করবেন। কিন্তু অযথা সমালোচনা করা ঠিক হবে না।' 

সালেহউদ্দিন আহমেদ বলেন, ম্যাক্রোইকোনোমি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ছাড়াও এতদিন উন্নয়ন কৌশলে ভুল ছিল। প্রবৃদ্ধি ও উন্নয়নের সুফল সব মানুষ পায়নি। ন্যায্যতা ও সমতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। 

অর্থপাচার ও অলিগার্ক

অর্থপাচার প্রসঙ্গে সালেহউদ্দিন আহমেদ বলেন, 'সেটা আমরা জানি। ওইটা একটা প্রসেস আছে। তথ্য লাগবে। যাদের সাথে যোগাযোগ করে করতে হয়, সেটা আমরা করব।' 

দেশ থেকে পাচার করা অর্থ ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। 'তবে এই মুহূর্তে আমাদের প্রধান গুরুত্ব আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা। এটি করতে না পারলে আরও জটিলতা তৈরি হতে পারে।'

আওয়ামী লীগ যেসব অলিগার্ক সৃষ্টি করেছিল, তাদের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, এগুলো দীর্ঘমেয়াদি বিষয়। 'আগে আমাদের কর্মপদ্ধতি ঠিক করা হচ্ছে। শর্টটার্ম কী কী করবো। শুক্রবার মিটিংয়ে ইমিডিয়েটলি ল অ্যান্ড অর্ডার ঠিক করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ডিফেন্সের লোকজনের সাথে মিটিং হয়েছে। তাদের সকলকে বলা হয়েছে আইনশৃঙ্খলা ঠিক করেন। বন্দরগুলো ঠিক করেন।'

ব্যাংকিং খাত

ব্যাংক কমিশন গঠন করা হবে কি না জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, সংস্কারের চেয়ে আগে দরকার ব্যাংকের ওপরে আস্থা সৃষ্টি করা। চালু করা। তারপরে সংস্কার। 'ইমিডিয়েটলি সংস্কার করতে গেলে আসল কাজ করা সহজ হবে না।'

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের বিভিন্ন নিয়ম-নীতি আন্তর্জাতিক মানের। কিন্তু সেগুলো মানা হয়নি। 

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক প্রায়ই নিজেদের জারি করা সার্কুলার দিনে দিনে পাল্টে ফেলে। 'সকালে একটা সার্কুলার করে, বিকালে সেটা পাল্টায়। এটা একসময় হতো না। আমরা চিন্তাভাবনা করে করতাম। আমি সেই জায়গায় শক্ত হতে চাই।'

পদত্যাগ

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ প্রসঙ্গে জানতে সালেহউদ্দিন আহমেদ নিশ্চিত করেন, গভর্নর পদত্যাগপত্র দিয়েছেন। তবে তার পদতাগের বিষয়ে একটি প্রক্রিয়ার ব্যাপার আছে। রোববার একটি সভায় সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।  

বাংলাদেশ ব্যাংকের কয়েকজন ডেপুটি গভর্নর চাপের মুখে সাদা কাগজে পদত্যাগ করেছেন। অনেক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকেরা (এমডি) অফিস করছেন না। অনেক ব্যাংকে কর্মীরা আসছেন না। এসব বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, 'অনেকে শুনেছি পদত্যাগ করেছেন। এখন তারা নিজেদের বিবেচনামতো, নিজেদের নিরাপত্তা বজায় রেখে অফিসে আসবেন কি আসবে না, এটা তাদের বিষয়। কেউ জীবনের ঝুঁকি নিয়ে আসবেন, সেটা তো বলা যায় না। কেউ যদি জীবনের নিরাপত্তাহীনতা মনে করেন, সেক্ষেত্রে কেউ তার দায়িত্ব নিতে পারবে না।'

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান পদত্যাগ করছেন কি না জানতে চাইলে সালেহউদ্দিন আহমেদ বলেন, তিনি পদত্যাগ করেননি। 'এনবিআর চেয়ারম্যানকে রাজস্ব সংগ্রহের লক্ষ্য দেওয়া হয়েছে। উনি সেটা করছেন।'

Related Topics

টপ নিউজ

সালেহউদ্দিন আহমেদ / বাংলাদেশ ব্যাংক / অর্থ উপদেষ্টা / অন্তর্বর্তী সরকার / অর্থপাচার / অর্থ পাচার / অর্থ মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • আর্থিক খাতে সাইবার ঝুঁকি মোকাবিলায় নতুন নীতিমালা জারি কেন্দ্রীয় ব্যাংকের
  • ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলেও রিজার্ভ ও আমদানি নিয়ে উদ্বেগ নেই: গভর্নর
  • মার্চের ২৮ দিনেই এল রেকর্ড ৩.৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স
  • দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ইরান যুদ্ধের প্রভাব মোকাবিলা: ২ বিলিয়ন ডলার ঋণ, বাড়তি রেমিট্যান্স ও আইএমএফ সহায়তার দিকে নজর কেন্দ্রীয় ব্যাংকের

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net