Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 02, 2026
দেশে এখন ৩৯৭টি সরকারি শিল্পপ্রতিষ্ঠান বন্ধ আছে: শিল্পমন্ত্রী 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
21 June, 2024, 09:25 am
Last modified: 21 June, 2024, 09:27 am

Related News

  • চামড়া রপ্তানি ১০-১২ বিলিয়ন ডলারে নিতে চলতি জুলাই মাসেই রোডম্যাপ নেবে সরকার: শিল্পমন্ত্রী
  • অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার: শিল্পমন্ত্রী
  • দেশে বর্তমানে ৬৪টি জিআই পণ্য নিবন্ধিত রয়েছে: শিল্পমন্ত্রী
  • বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল, অর্থপাচারে জড়িতরা ঋণ পাবে না
  • ৭ লাখ টন ইউরিয়া সার আমদানির উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে শিল্পমন্ত্রী

দেশে এখন ৩৯৭টি সরকারি শিল্পপ্রতিষ্ঠান বন্ধ আছে: শিল্পমন্ত্রী 

টিবিএস রিপোর্ট
21 June, 2024, 09:25 am
Last modified: 21 June, 2024, 09:27 am
ছবি: টিবিএস

শিল্প মন্ত্রণালয়ের অধীন মোট ৩৯৭টি শিল্পপ্রতিষ্ঠান বর্তমানে বন্ধ রয়েছে বলে বৃহস্পতিবার (২০ জুন) জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

এর মধ্যে ৩৮২টি প্রতিষ্ঠান বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) নিয়ন্ত্রণাতাধীন, পাঁচটি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন, ছয়টি চিনিকল বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের নিয়ন্ত্রণাধীন এবং চারটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিয়ন্ত্রণাধীন।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে বাজেট অধিবেশনে সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

অধিবেশন চলাকালে সংসদ সদস্য আব্দুল কাদের আজাদের অপর এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, বর্তমান সরকার আন্তর্জাতিক ও বহুজাতিক কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করাসহ বিনিয়োগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং সাফল্যও এসেছে।

এছাড়া ২০২৪ সালের জন্য বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় পাঁচটি শিল্পনগরী এবং তিনটি শিল্প পার্কসহ মোট ১০টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ৩ হাজার ৮১১টি শিল্প প্লটে সম্ভাব্য ৩ হাজার ৫৬৫টি শিল্প ইউনিট স্থাপন করা হবে। এছাড়াও ২০২৪-২৫ অর্থবছরের জন্য সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির অধীনে ১১টি প্রকল্প স্থগিত রয়েছে।

এদিকে বিনিয়োগে উৎসাহিত করতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন কর্তৃক ১২২টি শিল্পপ্রতিষ্ঠানের অনুকূলে ১৬৭টি শিল্প প্লট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের উদ্যোক্তাদের বিনিয়োগে উৎসাহিত করার লক্ষ্যে বিশেষায়িত শিল্পনগরী/পার্ক প্রকল্প, যেমন নারায়ণগঞ্জের পঞ্চবটিতে হোসিয়ারি ইন্ডাস্ট্রিয়াল শিল্পনগরী, নারায়ণগঞ্জের তারাবোতে জামদানি শিল্পনগরী, সাভারে চামড়া শিল্প নগরী, মুন্সীগঞ্জের গজারিয়ায় এপিআই শিল্প পার্ক এবং মুন্সীগঞ্জে বিসিক বৈদ্যুতিক পণ্য উদপাতন ও হালকা প্রকৌশল শিল্পনগরী বাস্তবায়ন করা হয়েছে।

সাভারে ১৯৯.৪০ একর জমিতে কমন ইনফ্লুয়েন্স প্লান্ট (সিইটিপি) সুবিধাসহ পরিবেশবান্ধব চামড়ার শিল্প নগরী প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে; সেখানে হাজারীবাগ ও দেশের বিভিন্ন স্থানে অবস্থতি ট্যানারিগুলোকে স্থানান্তরিত করা হয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, চামড়া শিল্প নগরীর ২০৫টি শিল্প প্লটে মোট ১৬২টি ট্যানারি কারখানা স্থাপন করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

শিল্পপ্রতিষ্ঠান / শিল্প প্রতিষ্ঠান / বন্ধ শিল্পপ্রতিষ্ঠান / বন্ধ শিল্প প্রতিষ্ঠান / শিল্পমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
    সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'
  • ছবি: সংগৃহীত
    এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • ছবি: সংগৃহীত
    বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু
  • প্রতীকী ছবি
    উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

Related News

  • চামড়া রপ্তানি ১০-১২ বিলিয়ন ডলারে নিতে চলতি জুলাই মাসেই রোডম্যাপ নেবে সরকার: শিল্পমন্ত্রী
  • অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার: শিল্পমন্ত্রী
  • দেশে বর্তমানে ৬৪টি জিআই পণ্য নিবন্ধিত রয়েছে: শিল্পমন্ত্রী
  • বন্ধ শিল্পকারখানা চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল, অর্থপাচারে জড়িতরা ঋণ পাবে না
  • ৭ লাখ টন ইউরিয়া সার আমদানির উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে শিল্পমন্ত্রী

Most Read

1
পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু

4
প্রতীকী ছবি
অর্থনীতি

উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net